Online Desk
২০ এপ্রিল ২০২৬, ৭:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) থেকে রবিবার (১০ মে) পর্যন্ত ১১ কার্যদিবস উপজেলার স্কুল, কমিউনিটি ক্লিনিক এবং টিকা কেন্দ্রগুলোতে এ কার্যক্রম চলবে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টিকা দেওয়া হবে।

সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় স্থানীয় এমপি অধ্যাপক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচির উদ্বোধন করেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শফিকুল ইসলাম জানান, এ কর্মসূচির আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে ১ ডোজ টিকা প্রদান করা হবে। উপজেলার নির্ধারিত স্কুল পর্যায়ে তিনদিন এবং কমিউনিটি পর্যায়ে আট দিন টিকা দেওয়া হবে। কমিউিনিটি কেন্দ্রগুলোতে ইপিআই কার্যক্রমের পাশাপাশি মোট এক লাখ ৪ হাজার ৮৫০ শিশুকে এ ক্যাম্পেইনের আওতায় হাম-রুবেলা টিকা দেয়া হবে।

তিনি আরো জানান, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশন ওয়ার্ড রয়েছে। ওই আইসোলেশন ওয়ার্ডে দুইজন কনসালটেন্ট, একজন শিশু বিশেষজ্ঞ এবং পাঁচটি বেড আছে। অমরা কোন রোগীকে রেফার করতে চাই না। এজন্য প্রত্যেককে চিকিৎসকদের মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি যেন কোনো সমস্যা হলে তারা বাড়িতে বসেই ডাক্তারের সাথে ফোনে কথা বলে সমস্যা সমাধান করতে পারে।

টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদ, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শফিকুল ইসলাম, শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী সহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে অর্থ সহায়তা পেলেন সু‌বিধাব‌ঞ্চিত ২৫ প্রান্তিক নারী

খুলনায় গতবারের চেয়ে এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী কম

সরিষাবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ সমতায় ফিরলো টাইগাররা

১৯ দিনেই রেমিট্যান্স ছাড়ালো ২ বিলিয়ন ডলার

শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

বাঞ্ছারামপুরে টুইন পিট ল্যাট্রিন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ২ বছরেও কাজ শেষ হয়নি

সংরক্ষিত আসনে মাদারীপুরে হেলেন জেরিন খান মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল

নরসিংদীতে ধর্ষকদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে হাম-রুবেলার টিকাদান কার্যক্রমের উদ্বোধন

১০

সমন্বয়হীনতা ও অনিয়মের অভিযোগ ভেঙ্গেছে ফসল রক্ষা বাঁধ

১১

খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

১২

দেওয়ানগঞ্জে অসামাজিক কার্যকলাপ রোধে অভিযান: আটক ২

১৩

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

১৪

শ্রীপুরে জেলাশ্রমিকদল নেতার বিরুদ্ধে অপ-প্রচার, থানায় জিডি

১৫

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সে ‘Meet the Leaders’ অনুষ্ঠিত

১৬

হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি তালহা, সাধারণ সম্পাদক রাফিউল

১৭

গোবিপ্রবি’তে গবেষণা সংকলন-২০২৬’র মোড়ক উন্মোচন

১৮

ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন হাসান ও রশিদ

১৯

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

২০