Shakil Shah
২১ জুন ২০২১, ৮:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোট দিতে এনে বাড়ি পৌঁছে দিচ্ছেন না কেউ

হালিমন বেগমকে ভোট দিতে কেন্দ্রে এনে বাড়ি পৌঁছে দিচ্ছেন না কেউ

ভোরের দর্পণ ডেস্ক:

তখন বিকেল সাড়ে ৩টা। বরগুনার বেতাগী উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নে পশ্চিম করুনা মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে চেয়ারে বসে কারও অপেক্ষায় আছেন অশীতিপর বৃদ্ধা হালিমন। চোখেমুখে তার ক্লান্তির ছাপ। দীর্ঘ সময় ধরে বসে থাকতে থাকতে ক্লান্তি জেঁকে বসেছে তার পুরো শরীরে।

সোমবার (২১ জুন) দুপুর দেড়টার দিকে গ্যারামর্দন গ্রামের নিজ বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন তিনি। এরপর বাড়ির পাশের এক ইউপি সদস্য প্রার্থীর কর্মীরা ভোটকেন্দ্রে নিয়ে আসেন তাকে। ভোট প্রদান শেষে তারাই তাকে চেয়ারে বসিয়ে রেখেছেন। এরপর দেড় ঘণ্টা অতিবাহিত হলেও আর তাদের খোঁজ নেই।

অন্যদিকে বাড়ি যাওয়ার জন্য অস্থির হয়ে পড়েছেন বৃদ্ধা হালিমন। কিন্তু কেউ তাকে বাড়ি পৌঁছে দিচ্ছেন না। যাদের সঙ্গে এসেছেন ভোট দিতে, তাদের আর আশেপাশে না পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন তিনি।

হালিমন বেগম বলেন, ‘আমি ভোট দিতে আমু না, জোর কইর্রা আমারে লইয়াইছে। কতকুন ধইর্রা বইয়া রইছি। কোমর পিঠ ব্যাতা অইয়া গ্যাছে। আমারে এহন কেউ বাড়ি দিয়া আয় না। আমারে কেউ একটু বাড়ি দিয়ায়। মোরে কেডা নেবে এহন বাড়ি। মুই যে ক্যা আইলাম অগো কতায়।’

 

এরপর বৃদ্ধাই এই আকুতি শুনে এগিয়ে আসেন স্থানীয় আরেক নারী। তিনি বৃদ্ধাকে বাড়ি পৌঁছে দেওয়ার আশ্বাস দিলেও করুণভাবে বারবার বাড়ি যাওয়ার আকুতি জানাচ্ছিলেন তিনি। পাশাপাশি সদস্য প্রার্থীর কর্মীদের কথায় ভোট দিতে এসে অনুশোচনায়ও ভুগছিলেন তিনি।

এ দৃশ্য দেখে স্থানীয় বাসিন্দা আবুল বাশার বলেন, ‘প্রার্থী বা তার কর্মীরা নির্বাচনের সময়ই যদি এমন প্রতারাণা করতে পারেন তাহলে তিনি বিজয়ী হলে কী করবেন? তা বলা মুশকিল।’

উল্লেখ্য, সোমবার (২১ জুন) প্রথম ধাপে ২০৪ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে বরগুনার পাঁচ উপজেলার বিভিন্ন ইউপিতে ভোট হয়। ইউপিগুলো হলো- বরগুনা সদরের বদরখালী, গৌরিচন্না, ফুলঝুড়ি, কেওড়াবুনিয়া, আয়লাপাতাকাটা, বুড়িরচর, ঢলুয়া (ইভিএম), বরগুনা (ইভিএম) ও নলটোনা।

এছাড়া রয়েছে আমতলীর গুলিশাখালী, কুকুয়া, আঠারগাছিয়া, হলদিয়া, চাওড়া (ইভিএম) ও আরপাঙ্গাশিয়া। বেতাগীর বিবিচিনি, বেতাগী (ইভিএম), হোসনাবাদ, মোকামিয়া, বুড়ামজুমদার, কাজিরাবাদ ও সরিষামুড়ি। বামনার বুকাবুনিয়া, বামনা, রামনা ও ডৌয়াতলা এবং পাথরঘাটার কালমেঘা, কাঁকচিড়া ও কাঁঠালতলী ইউনিয়ন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহের কথা জানালেন জাপানি ব্যবসায়ীরা

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ কর্মকর্তা

আবার আলোচনায় একসঙ্গে ১৭০০ জনের মৃত্যুর ঘটনা

বকশীগঞ্জে পুকুরপাড়ে পাওয়া গেল মর্টারশেল সদৃশ বস্তু

দুমকীতে ফেরি থেকে নদীতে পড়ে এক বৃদ্ধ নিখোঁজ

নাগেশ্বরীতে দূর্যোগ লেসন লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে সমাজসেবা অফিসের কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

বাঁশখালীতে ধান ক্ষেত পাহারায় গিয়ে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু, তিনদিন পর লাশ উদ্ধার

মিরসরাইয়ে গোয়েন্দা তথ্যে অবৈধ জ্বালানি মজুদের বিরুদ্ধে অভিযান ও জরিমানা

খুলনায় বাস্তুচ্যুত অভিবাসীদের সামাজিক সুরক্ষা বেষ্টনী শক্তিশালীকরণ, চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক মিডিয়া অ্যাডভোকেসি সভা

১০

ভোলায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন: গ্রামীণ অর্থনীতিকে আধুনিকায়নের উদ্যোগ

১১

গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন সম্পন্ন

১২

তনু হত্যা মামলায় ১০ বছর পর প্রথম গ্রেফতার

১৩

মাদারীপুরের ডাসারে মাদক মামলার পলাতক আসামি মীর মিলন গ্রেফতার

১৪

শ্রীপুরে দাওয়াত না পেয়ে বিদ্যালয়ে তালা, বিএনপি’র ছয় নেতা আজীবন বহিষ্কার

১৫

জেলা পরিষদের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিব – খোন্দকার মাশুক

১৬

ভোরের দর্পণে সংবাদ প্রকাশের পরেই গোঁসাইগঞ্জ বন বিভাগে প্রশাসনের অভিযান, ৪ জনের কারাদণ্ড

১৭

শ্রীপুরে মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী অপহরণ, ২৪ ঘন্টায় উদ্ধার হয়নি

১৮

লালদিঘীতে বলি খেলার প্রতিকৃতি সম্বলিত ম্যুরাল উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

১৯

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ট্রলার জব্দ, জরিমানা ২ লক্ষাধিক টাকা

২০