Shakil Shah
২২ সেপ্টেম্বর ২০২১, ৫:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাথরঘাটায় রাতের আঁধারে বালু ফেলে সরকারি পুকুর ভরাট

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটায় রাতের আঁধারে বালু দিয়ে সরকারি পুকুর ভরাট করে দখল করার চেষ্টা করছে দখলদাররা। তবে কারা দখল করতে চেষ্টা করেছে তা নিশ্চিত করে বলতে পারেননি পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভুমি হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ।

খোঁজ নিয়ে জানা যায় পাথরঘাটা ভূমি অফিস লাগোয়া বিশাল জলধারাটির দক্ষিণপার পাথরঘাটা পৌরসভার পিছনের অংশটি বালু দিয়ে ভরাট করা। এ কারণে কয়েকদিনের অতিবৃষ্টিতে পুকুরের অতিরিক্ত পানি নিষ্কাশন না হতে পারায় আশপাশের এলাকায় সহ পাথরঘাটা আদর্শ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রবেশ পথটিও পানির নিচে তলিয়ে রয়েছে।

স্থানীয়রা জানান, পাথরঘাটার বিভিন্ন জলধারা গুলো সুষ্ট পরিকল্পনার অভাবে দিন দিন দখলদারদের পেটে চলে যাচ্ছে। যে অংশ বাকি আছে তাও নর্দমায় পরিণত হয়েছে।

পাথরঘাটা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম কাঁকন জানান, আমি বাদী হয়ে ২০১৯ সালে ১ নং খাস খতিয়ান এর ৫০৫ ও ৩৩৯৬ দাগে খাল ভড়াটি জমিতে অবৈধভাবে দখলদারদের উচ্ছেদের জন্য মহামান্য হাইকোর্টে মামলা দায়ের করেছি। মামলা নং ৭৭৭১/২০১৯। যা বর্তমানে চলমান রয়েছে। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে একাধিকবার জানানোর পরেও প্রতিদিন খাল ভরাটি জমির দখলের মহোৎসব চলমান আছে পাথরঘাটায়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রতক্ষদর্শী জানান, পাথরঘাটা পৌরসভা ভবন নির্মাণের জন্য পুকুরটি ভরাট করতে যাচ্ছিল। তবে তা ইউএনও বন্ধ করে দিয়েছেও বলে তারা জানান।

এবিষয়ে পাথরঘাটা পৌর মেয়র আনোয়ার হোসেন আকন জানান, জমিটি ইতিপূর্বেই আমাদের দখলে ছিল। তবে নিচু অংশ হওয়ায় বালু দিয়ে ভরাট করা হয়েছে। যাতে পানি না জামতে পারে।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভুমি হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ জানান, রাতের আঁধারে কারা যেন সরকারের রেকর্ড ভুক্ত খাস খতিয়ানের পুকুরটি বালু দিয়ে ভরাটের পাঁয়তারা করছিল। কিন্তু তারা সফল হয়নি। তবে পাথরঘাটার যে সকল সরকারি জমি দখল হয়েছে, সেগুলো উদ্ধার করা হবে। অপরদিকে জলধারা দৃষ্টি নন্দন করার জন্য পরিকল্পনা গ্রহন করা হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহের কথা জানালেন জাপানি ব্যবসায়ীরা

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ কর্মকর্তা

আবার আলোচনায় একসঙ্গে ১৭০০ জনের মৃত্যুর ঘটনা

বকশীগঞ্জে পুকুরপাড়ে পাওয়া গেল মর্টারশেল সদৃশ বস্তু

দুমকীতে ফেরি থেকে নদীতে পড়ে এক বৃদ্ধ নিখোঁজ

নাগেশ্বরীতে দূর্যোগ লেসন লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে সমাজসেবা অফিসের কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

বাঁশখালীতে ধান ক্ষেত পাহারায় গিয়ে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু, তিনদিন পর লাশ উদ্ধার

মিরসরাইয়ে গোয়েন্দা তথ্যে অবৈধ জ্বালানি মজুদের বিরুদ্ধে অভিযান ও জরিমানা

খুলনায় বাস্তুচ্যুত অভিবাসীদের সামাজিক সুরক্ষা বেষ্টনী শক্তিশালীকরণ, চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক মিডিয়া অ্যাডভোকেসি সভা

১০

ভোলায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন: গ্রামীণ অর্থনীতিকে আধুনিকায়নের উদ্যোগ

১১

গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন সম্পন্ন

১২

তনু হত্যা মামলায় ১০ বছর পর প্রথম গ্রেফতার

১৩

মাদারীপুরের ডাসারে মাদক মামলার পলাতক আসামি মীর মিলন গ্রেফতার

১৪

শ্রীপুরে দাওয়াত না পেয়ে বিদ্যালয়ে তালা, বিএনপি’র ছয় নেতা আজীবন বহিষ্কার

১৫

জেলা পরিষদের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিব – খোন্দকার মাশুক

১৬

ভোরের দর্পণে সংবাদ প্রকাশের পরেই গোঁসাইগঞ্জ বন বিভাগে প্রশাসনের অভিযান, ৪ জনের কারাদণ্ড

১৭

শ্রীপুরে মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী অপহরণ, ২৪ ঘন্টায় উদ্ধার হয়নি

১৮

লালদিঘীতে বলি খেলার প্রতিকৃতি সম্বলিত ম্যুরাল উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

১৯

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ট্রলার জব্দ, জরিমানা ২ লক্ষাধিক টাকা

২০