Shakil Shah
২৩ সেপ্টেম্বর ২০২১, ৫:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাথরঘাটায় বিস্কুটের বাক্সে থেকে নবজাতক উদ্ধার 

পাথরঘাটা, বরগুনা প্রতিনিধি:

 

বরগুনার পাথরঘাটায় বিস্কুটের বাক্সের ভেতর থেকে নবজাতক উদ্ধার হয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে বারটার দিক পাথরঘাটা ৬ নম্বর ওয়ার্ডের বিএফডিসি সড়কের মৎস্য ঘাট এলাকায় থেকে শিশুটিকে উদ্ধার করে স্থানীয়রা ।

 

পরে স্থানীয়দের সহায়তায় পাথরঘাটা থানা পুলিশের কাছে শিশুটিকে হস্তান্তর করে। শিশুটিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্ববধানে সুরক্ষা দিয়ে হেফাজতে রাখা হয়েছে।

 

খোঁজ নিয়ে জানা যায়,  রাত সাড়ে বারটার দিকে পাথরঘাটা ৬ নম্বর ওয়ার্ড বিএফডিসি মৎস্য ঘাটের শ্রমিক সেলিম গাজী নামের এক ব্যক্তি ওই পথ ধরে যাওয়া সময় রাস্তার পাশে ওয়ালের ওপর টেপ দিয়ে মোড়ানো একটি বিস্কুটের বাক্স দেখতে পান। বাক্সটি দেখে সন্দেহ হলে তিনি সেখানের আরো কিছু লোকজনকে ডেকে বাক্সটি ভিতরে দেখান একটি নবজাতক শিশু । শিশুটির মুখ স্কচটেপ দিয়ে পেঁচানো ছিল। পরে বিষয়টি তিনি পাথরঘাটা থানা পুলিশকে জানালে টহল পুলিশ ওই বাক্স খুলে ভেতরে ওই শিশুটিকে দেখতে পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায় ।

শ্রমিক সেলিম গাজি জানান , ওই পথ ধরে বিএফডিসি যাবার সময় তিনি বাক্সটি দেখতে পান। পরে পুলিশকে জানালে শিশুটিকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায় । সেলিম বলেন, শিশুটি ছেলে, তার মুখে স্কচটেপ পেঁচানো ছিল।

 

পাথরঘাটা থানার উপপরিদর্শক আবদুল হালিম ভোরের দর্পন জানান, রাত সাড়ে বারোটার দিকে সংবাদ পাই বিএফডিসি সড়কের মৎস্য ঘাট এলাকায় দেয়ালের উপর একটি বিস্কুটের বাক্সে নবজাতক পাওয়া গেছে । আমরা তৎক্ষণাৎ গিয়ে শিশুটিকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়। সকাল সাতটার দিকে দুগ্ধ পান করানোর জন্য ঐ এলাকার মারুফ নামে এক ব্যক্তির হেফজতে একজন নারীর কাছে পাঠানো হয়েছে। শিশুটি ওই নারীর কাছে দুধ পান করানোর জন্য সুরক্ষিত রাখা হয়েছে।

 

অতিরিক্ত পুলিশ সুপার পাথরঘাটা সার্কেল তোফায়েল আহমেদ সরকার জানান, উদ্ধার হওয়া শিশুটির পরিচয় নিশ্চিত করতে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে। প্রাথমিকভাবে শিশুটির চিকিৎসা নিশ্চিত করার জন্য আমরা মারুফ নামে এক ব্যক্তির হেফজতে একজন নারীর কাছে পাঠানো হয়েছে দুধ পান করানোর জন্য।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহের কথা জানালেন জাপানি ব্যবসায়ীরা

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ কর্মকর্তা

আবার আলোচনায় একসঙ্গে ১৭০০ জনের মৃত্যুর ঘটনা

বকশীগঞ্জে পুকুরপাড়ে পাওয়া গেল মর্টারশেল সদৃশ বস্তু

দুমকীতে ফেরি থেকে নদীতে পড়ে এক বৃদ্ধ নিখোঁজ

নাগেশ্বরীতে দূর্যোগ লেসন লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে সমাজসেবা অফিসের কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

বাঁশখালীতে ধান ক্ষেত পাহারায় গিয়ে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু, তিনদিন পর লাশ উদ্ধার

মিরসরাইয়ে গোয়েন্দা তথ্যে অবৈধ জ্বালানি মজুদের বিরুদ্ধে অভিযান ও জরিমানা

খুলনায় বাস্তুচ্যুত অভিবাসীদের সামাজিক সুরক্ষা বেষ্টনী শক্তিশালীকরণ, চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক মিডিয়া অ্যাডভোকেসি সভা

১০

ভোলায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন: গ্রামীণ অর্থনীতিকে আধুনিকায়নের উদ্যোগ

১১

গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন সম্পন্ন

১২

তনু হত্যা মামলায় ১০ বছর পর প্রথম গ্রেফতার

১৩

মাদারীপুরের ডাসারে মাদক মামলার পলাতক আসামি মীর মিলন গ্রেফতার

১৪

শ্রীপুরে দাওয়াত না পেয়ে বিদ্যালয়ে তালা, বিএনপি’র ছয় নেতা আজীবন বহিষ্কার

১৫

জেলা পরিষদের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিব – খোন্দকার মাশুক

১৬

ভোরের দর্পণে সংবাদ প্রকাশের পরেই গোঁসাইগঞ্জ বন বিভাগে প্রশাসনের অভিযান, ৪ জনের কারাদণ্ড

১৭

শ্রীপুরে মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী অপহরণ, ২৪ ঘন্টায় উদ্ধার হয়নি

১৮

লালদিঘীতে বলি খেলার প্রতিকৃতি সম্বলিত ম্যুরাল উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

১৯

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ট্রলার জব্দ, জরিমানা ২ লক্ষাধিক টাকা

২০