Shakil Shah
১৮ অক্টোবর ২০২১, ৩:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সরকারকে বেকায়দায় ফেলতে এসব ঘটনা ঘটানো হয়েছে

ভোরের দর্পণ ডেস্ক:

সরকারকে বেকায়দায় ফেলার জন্য কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে নানা ঘটনা ঘটানো হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। 

সোমবার (১৮ অক্টোবর) দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শেখ রাসেল দিবস উপলক্ষে ‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্রের টিজার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

কুমিল্লাসহ বিভিন্ন স্থানে হামলার  ঘটনা ঘটছে। সরকার এ বিষয়ে কি করছে? এমন প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, এটি রাজনৈতিক উদ্দেশে দেশকে অস্থিতিশীল করতে এবং সরকারকে বেকায়দায় ফেলতে করা হয়েছে, এটি খুবই স্পষ্ট। সরকার কিন্তু কঠোর হস্তে দমন করেছে।

বাংলাদেশে একটি গোষ্ঠী সাম্প্রদায়িক রাজনীতি করে জানিয়ে সরকারের এ মন্ত্রী বলেন, কুমিল্লায় যে ঘটনাটি ঘটানো হয়েছে, সেটি আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। ডাল-পালাও ছড়ানো হয়েছে।

তিনি বলেন, এটি দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার জন্য করা হয়েছে। যারা দেশে এ ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করে… এই বিএনপি-জামায়াতসহ ধর্মান্ধ গোষ্ঠী তারা বিভিন্ন সময়ে নানা ধরনের বিশৃঙ্খলা তৈরি করেছে।

রংপুরের পীরগঞ্জে প্রধানমন্ত্রীর আসনে এ ধরনের ঘটনা দলীয়ভাবে কীভাবে দেখছেন? জানতে চাইলে মন্ত্রী বলেন, গতকাল পীরগঞ্জকে বেছে নেওয়া খুবই স্বাভাবিক। কারণ তারা এমন একটি জায়গা বেছে নিয়েছে, যাতে সরকারকে প্রশ্নবিদ্ধ করা যায়। সে উদ্দেশ্য নিয়েই পীরগঞ্জে এ ঘটনা ঘটানো হয়েছে। যখন ঘুটঘুট অন্ধকার, তখন কয়েকটি বাড়িতে আগুন দেওয়া হলো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ন্ত্রণহীন প্রাণিসম্পদ বিভাগ; যেন মেডিসিন রিপ্রেজেন্টেটিভদের বাজার

আড়াইহাজারে স্বামীর সাথে ঝগড়া করে স্ত্রীর আত্মহত্যা

আশুলিয়ায় এসএসসি পরীক্ষার্থী অভিভাবকদের মাঝে পানি ও বিস্কুট বিতরণ

আড়াইহাজারে দুই বাড়ীতে ডাকাতি, আহত ২

পরীক্ষার্থীদের আসা-যাওয়া নির্বিঘ্ন করতে ট্রাফিকের দায়িত্বে কৃষকদল নেতা

সিংড়ায় বোরো ধান কর্তন উৎসব

বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচনী ফল আংশিক স্থগিত, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন যারা

মেঘনা ব্যাংকের ডিপিডিসি বিল সংগ্রহ বুথ সাতমসজিদ রোডে চালু

পার্বত্য চট্টগ্রামে সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন নিয়ে বিএনপির স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সমালোচনার গুঞ্জন

কিশোরগঞ্জের গর্ব শাহ মোঃ সারওয়ার জাহান, জনসেবায় নিরলস পথচলা

১০

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু

১১

ইরান যুদ্ধের প্রভাবে ফ্রান্সের ক্ষতি ৬০০ কোটি ইউরো

১২

দেড় মাসের সন্তান নিয়ে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী কারাগারে

১৩

সারাদেশে পরীক্ষা সুন্দর হয়েছে : শিক্ষামন্ত্রী

১৪

বাগেরহাটে অর্থ সহায়তা পেলেন সু‌বিধাব‌ঞ্চিত ২৫ প্রান্তিক নারী

১৫

খুলনায় গতবারের চেয়ে এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী কম

১৬

সরিষাবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

১৭

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ সমতায় ফিরলো টাইগাররা

১৮

১৯ দিনেই রেমিট্যান্স ছাড়ালো ২ বিলিয়ন ডলার

১৯

শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

২০