Shakil Shah
২১ অক্টোবর ২০২১, ৬:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পুলিশের সঙ্গে জেলেদের সংঘর্ষ, ৪ পুলিশসহ আহত ১০

ভোরের দর্পণ ডেস্ক:

মুন্সিগঞ্জে পুলিশের সঙ্গে জেলেদের সংঘর্ষের ঘটনায় ৪ পুলিশসহ ১০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল ১০টার দিকে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নে মেঘনা নদীর পাড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

এ ঘটনায় গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ, এসআই আবদুস সালাম (৪৫), এএসআই ফয়সাল কবির (৩৬), মো. শাহআলম (৩৬), কবির হোসেন (৪০), পুলিশ সদস্য কবির হোসেন (৪০) ও জেলে হারেস আলীসহ কমক্ষে ১০ জন আহত হয়।

আহত ৪ পুলিশ সদস্যের মধ্যে কনস্টেবল কবির হোসেন ও জেলে হারেস আলী ব্যাপারীর অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চরঝাপটা এলাকায় মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরছিল জেলেরা। এ সময় পুলিশের ১টি টিম ওই এলাকায় অভিযান চালায়। অভিযানকালে পুলিশের সাথে জেলেদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। জেলেরা পুলিশের ওপর হামলা চালালে পুলিশও তাদের লক্ষ করে গুলি ছোড়ে। এতে উভয় পক্ষের অনেকেই আহত হয়। পুলিশের মামলার ভয়ে জেলেরা লুকিয়ে চিকিৎসা নিচ্ছে।

ঘটনার সময় উপস্থিত থাকা গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক (এএসআই) রুবেল মোল্লা বলেন, ইলিশ রক্ষা অভিযানের নিয়মিত টহল হিসেবে মেঘনা নদীতে ভোর ৪টা থেকে অভিযান শুরু করি। সকাল সাড়ে ৮টার দিকে মেঘনা এলাকার চর ঝাপটায় গিয়ে নদী থেকে জাল তুলছিলাম। সে সময় জেলেদের রোষানলে পড়ি।

এক পর্যায়ে ঝাপটা গ্রামের ২ থেকে আড়াই শতাধিক জেলে, নারী-পুরুষ আমাদের ওপর হামলা চালায়। আমরা আত্মরক্ষার জন্য ৪০ রাউন্ড গুলি ছুড়ি। তাদের হাতে দা, বটি, লাঠি ছিল। আমরা জীবন বাঁচাতে পানিতে লাফিয়ে পড়ি। সেখানে আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের ৪ জন সদস্য আহত হয়। তাদের লোকজনও আহত হতে পারে।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক মো. সোহাগ হোসেন বলেন, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আমাদের এখানে ৪জন পুলিশ সদস্য চিকিৎসা নিয়েছেন। তার মধ্যে পুলিশের ১ সদস্যের অবস্থা গুরুতর। তার মাথায় বিভিন্ন স্থানে জখম রয়েছে। নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবক্কর সিদ্দিক বলেন, বিষয়টি নৌ পুলিশের। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ হয়নি। আমরা সার্বক্ষণিক খোঁজ রাখছি। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক লেনদেন সেবা উন্নত করতে নতুন সুইফট কাঠামো গ্রহণ করল সিটি ব্যাংক

গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

উলিপুরে আসামি ধরতে গিয়ে মবের স্বীকার হয়ে ফিরে এলেন থানার ওসি

বকশীগঞ্জে যুবদলের মাসব্যাপী ইফতার ও দোয়া মাহফিল চলছে

বাগেরহাটের ফকিরহাটে পিকআপের চাপায় পথচারী নিহত

বাগেরহাটের রেডক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান হলেন রাকিবুল ইসলাম

ধুনটে স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার

মির্জাপুরে বিএনপি নেতাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

লালপুরে আশ্রয়ের সুযোগে এক মাসের শিশু চুরির ১২ ঘন্টা পর উদ্ধার

শিবচরে অগ্নিকান্ডে ২ টি গরু পুড়ে ছাই

১০

আশুলিয়া ফুটপাতে দোকন বসানোকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া আহত ৩

১১

রাঙ্গামাটিতে জ্বালানি তেল সংকটে স্পিডবোট চলাচল বন্ধ

১২

শ্রীপুরে জমে উঠেছে ঈদ বাজার, ফুটপাতের কেনাকাটায় মধ্যবিত্তরাও ঝুঁকছে

১৩

বাঁশখালীতে এতিম শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করল মোজাম্মেল হক মানব কল্যাণ ফাউন্ডেশন

১৪

শ্রীপুরে বসতবাড়ির বাউন্ডারী ওয়াল ভাঙ্গার হুমকি থানায় জিডি

১৫

রাজবাড়ীতে আলুর ট্রাক উল্টে খাদে

১৬

ধুনটে বিনামূল্যে ভিজিএফ এর চাল বিতরণ

১৭

বান্দরবানে বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেডের,৭ ফিল্ড এম্বুলেন্স

১৮

ব্যাংক এশিয়ার নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কায়েস চৌধুরীর যোগদান

১৯

চন্দনাইশের হাশিমপুর ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ

২০