Online Desk
১৫ মার্চ ২০২৬, ৭:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লালপুরে আশ্রয়ের সুযোগে এক মাসের শিশু চুরির ১২ ঘন্টা পর উদ্ধার

লালপুরে আশ্রয়ের সুযোগে এক মাসের শিশু চুরির ১২ ঘন্টা পর উদ্ধার

লালপুর (নাটোর) প্রতিনিধি : ‎নাটোরের লালপুরে নিজেকে বিপদগ্রস্ত দাবি করে একটি পরিবারের কাছে আশ্রয় নিয়ে এক মাস বয়সী কন্যাশিশু চুরির ঘটনা ঘটেছে। ঘটনার পরদিন উপজেলার একটি মাঠের পাশ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে।

‎শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের নবীননগর গ্রামে এ ঘটনা ঘটে।

পরে রোববার (১৫ মার্চ) সকালে উপজেলার আড়বাব ইউনিয়নের লক্ষণবাড়ি মাঠের পাশ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া শিশু নিঝুম নবীননগর গ্রামের অটোভ্যানচালক লালন উদ্দিন লালুর মেয়ে।

‎পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে শিশুটির চিকিৎসার জন্য মা বিজলি খাতুন লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। এ সময় ১৮ থেকে ২০ বছর বয়সী এক অজ্ঞাত তরুণী বিজলির পিছু নেন। নিজেকে বিপদগ্রস্ত ও অসহায় দাবি করে সাহায্য চাইলে মানবিক কারণে বিজলি খাতুন ও তার পরিবার ওই তরুণীকে নিজেদের বাড়িতে আশ্রয় দেন।

দিনভর ওই বাড়িতে অবস্থান করার পর সন্ধ্যার দিকে শিশুটিকে কোলে নেওয়ার কথা বলে কৌশলে নিয়ে পালিয়ে যান ওই তরুণী। পরে বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন এবং রাতেই শিশুটির মা বিজলি খাতুন লালপুর থানায় একটি মামলা দায়ের করেন।

‎পরদিন রোববার সকালে লক্ষণবাড়ি মাঠের পাশ থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পান স্থানীয়রা। পরে সেখানে গিয়ে তারা শিশু নিঝুমকে পড়ে থাকতে দেখেন এবং উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেন।

‎এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, শিশুটির মা শনিবার রাতেই থানায় মামলা করেছেন। এরপরই পুলিশের একাধিক দল শিশুটিকে উদ্ধারে কাজ শুরু করে। রোববার সকালে শিশুটিকে উদ্ধার করা হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০