Shakil Shah
৩১ অক্টোবর ২০২১, ৪:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিখোঁজ বিএনপি নেতার দোয়া মাহফিলে আমান-আমিনুলকে অবরুদ্ধ, আটক ২০

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হক। ফাইল ছবি

ভোরের দর্পণ ডেস্ক:

রাজধানীর নাখালপাড়ার শাহীনবাগে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হকসহ নেতাকর্মীদের প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখে পুলিশ। আজ রোববার দুপুরে তাঁরা গুম হওয়া বিএনপিনেতা সাজেদুল ইসলাম সুমনের বাড়িতে গেলে পুলিশ ঘেরাও করে রাখে।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক  বলেন, ‘নাখালপাড়ায় আমাদের দলের নেতা নিখোঁজ সুমনের বাসা ঘেরাও করে রাখে পুলিশ। আমরা এখানে আসি খালাম্মার সঙ্গে দেখা করতে, দোয়া মাহফিল করতে। আমাদের দেড় শতাধিক নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছেন। পুলিশ দুপুর আড়াইটা থেকে আমাদের অবরুদ্ধ করে রাখে।’

 

বিকেল সাড়ে ৩টার দিকে আমান উল্লাহ আমান, আমিনুল হকসহ বিএনপির নেতাকর্মীরা বের হলে পুলিশ ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আকতারসহ অন্তত ২০ জনকে আটক করে।

এদিকে নাখালপাড়ার ওই বাসা থেকে ঢাকা উত্তর বিএনপির শীর্ষ দুই নেতার সঙ্গে থাকা ২৫ নেতাকর্মীকে আটকের ঘটনায় আজ সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদি হত্যার আসামি ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মোরেলগঞ্জে মাদ্রাসা শিক্ষকের জমিতে ভবন নির্মাণের অভিযোগ

রাজবাড়ীতে এনজিও বিষয়ক সমন্বয় কমিটির সভা

আশুলিয়ায় মাদ্রাসায় হামলা ও ভাংচুর; আতঙ্কে শিক্ষার্থীরা

রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম

কালকিনিতে ক্লিনিকে অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জরিমানা আদায়

বাগেরহাটে ডোবা থেকে নিখোঁজের ৫ দিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাউফলে গরু চুরির হিড়িক

বাউফলে অসহায়দের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

বিশ্ব নারী দিবসে ইউনিভার্সেল মেডিকেলের বিশেষ আয়োজন

১০

ধুনটে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

১১

ব্রাহ্মণবাড়িয়ায় কাপড়ের বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

১২

এবি ব্যাংক ও র‌্যানকন ব্রিটিশ মটরস এর মধ্যে চুক্তি স্বাক্ষর

১৩

রায়পুরে উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

১৪

শ্রীপুরে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতাল ভাংচুর ও লুটপাটের অভিযোগ

১৫

নাটোর-নওগাঁ সংরক্ষিত নারী এমপি আসনে বড়াইগ্রামের মহুয়া নূর কচি শীর্ষ আলোচনায়

১৬

কাহালুতে গরীব ও অসহায় পরিবাবের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন ইউএনও

১৭

সৌদি আরবে মিসাইল হামলায় কটিয়াদী’র যুবক নিহত,সাংবাদিক ফোরামের শোক

১৮

সকাল ৯টায় ভূরুঙ্গামারী সদর হাসপাতাল পরিদর্শনে গেলেন এমপি আনোয়ারুল

১৯

আড়াইহাজারে র‌্যাব ও পুলিশের পৃথক অভিযান, রাকিব ডাকাত গ্রেফতার অস্ত্র উদ্ধার

২০