Shakil Shah
২ ডিসেম্বর ২০২১, ৭:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরগুনার পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই বিশেষজ্ঞ ডাক্তার

সাকিল আহমেদ, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:

সাড়ে তিন লাখ মানুষের বসবাস বরগুনার পাথরঘাটায় দারিদ্রসীমার নীচে বসবাস। এ এলাকার বেশিরভাগ মানুষের প্রধান পেশা বঙ্গোপসাগরে মাছ শিকারের। এ এলাকার মানুষের চিকিৎসা ব্যবস্থার জন্য ৫০ সজ্জা একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থাকলেও নেই কোন বিশেষজ্ঞ চিকিৎসক।

এই স্বাস্থ্য কমপ্লেক্সে ৩১ জন চিকিৎসক থাকার কথা থাকলেও রয়েছে ১১ জন মেডিকেল অফিসার। এর মধ্যে চারজন রয়েছে ডেপুটেশনে। একজন রয়েছে মাতৃত্বকালীন ছুটিতে। সাড়ে তিন লাখ মানুষের জন্য এই ছয় জন চিকিৎসকে সামাল দিতে বেগ পোহাতে হয় বলেও অনেক চিকিৎসকের সাথে কথা বলে জানা যায়।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর রেজিস্টার সূত্রে জানা যায়, প্রতিদিন পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় দেড়’শ থেকে দুই’শ নতুন রোগী আউটডোরে চিকিৎসা সেবা নিতে আসেন। এ ছাড়াও জরুরি বিভাগে অর্ধশত রোগী জরুরী সেবা নেন। এর মধ্যে ২৫ থেকে ৩০ জন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নেন। স্বল্পসংখ্যক চিকিৎসক দিয়ে স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে বলে জানান পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা সাইফুল হাসান।

তিনি জানান, করোনা মহামারীর ভিতর দেশে চিকিৎসক সংকট রয়েছে। পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চার জন চিকিৎসক ঢাকা আইইডিসিআরে ডেপুটেশনে নেয়া হয়েছে। তারা পাথরঘাটায় সংযুক্ত থাকলেও দায়িত্ব পালন করেন ঢাকা আইইডিসিআরে। সাধারণভাবে রেজিস্টারে ডাক্তার সংযুক্ত থাকলেও কর্মস্থলে চিকিৎসক নাই। এ কারণে চারজন ডেপুটেশন থাকা চিকিৎসকের সংযুক্ত বাতিল চেয়ে সিভিল সার্জনের কাছে আবেদন করা হয়েছে। এছাড়াও একজন শিশু বিশেষজ্ঞ চিকিৎসক মাতৃত্বকালীন ছুটিতে থাকায় এ স্বাস্থ্য কমপ্লেক্সে কোন বিশেষজ্ঞ চিকিৎসক নেই।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা একাধিক রোগীর সাথে কথা বলে জানা যায়, এ স্বাস্থ্য কমপ্লেক্সে নেই কোন রোগ নির্ণয়ের ব্যবস্থা। নেই কোন বিশেষজ্ঞ চিকিৎসকও। তাই সাধারণ কোনো অসুস্থতা নিয়ে আসলেও বিশেষজ্ঞ চিকিৎসক সংকটের কারণে তাদেরকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে সিভিল সার্জন ডাক্তার মারিয়া হাসান জানান, এ বিষয়ে প্রতিমাসে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়। চিকিৎসক সংকট থাকার কারণে ঘাটতি মেটানো সম্ভব হচ্ছে না। এ বিষয়ে অতি শীঘ্রই একটি সুরাহা হবে বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহের কথা জানালেন জাপানি ব্যবসায়ীরা

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ কর্মকর্তা

আবার আলোচনায় একসঙ্গে ১৭০০ জনের মৃত্যুর ঘটনা

বকশীগঞ্জে পুকুরপাড়ে পাওয়া গেল মর্টারশেল সদৃশ বস্তু

দুমকীতে ফেরি থেকে নদীতে পড়ে এক বৃদ্ধ নিখোঁজ

নাগেশ্বরীতে দূর্যোগ লেসন লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে সমাজসেবা অফিসের কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

বাঁশখালীতে ধান ক্ষেত পাহারায় গিয়ে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু, তিনদিন পর লাশ উদ্ধার

মিরসরাইয়ে গোয়েন্দা তথ্যে অবৈধ জ্বালানি মজুদের বিরুদ্ধে অভিযান ও জরিমানা

খুলনায় বাস্তুচ্যুত অভিবাসীদের সামাজিক সুরক্ষা বেষ্টনী শক্তিশালীকরণ, চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক মিডিয়া অ্যাডভোকেসি সভা

১০

ভোলায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন: গ্রামীণ অর্থনীতিকে আধুনিকায়নের উদ্যোগ

১১

গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন সম্পন্ন

১২

তনু হত্যা মামলায় ১০ বছর পর প্রথম গ্রেফতার

১৩

মাদারীপুরের ডাসারে মাদক মামলার পলাতক আসামি মীর মিলন গ্রেফতার

১৪

শ্রীপুরে দাওয়াত না পেয়ে বিদ্যালয়ে তালা, বিএনপি’র ছয় নেতা আজীবন বহিষ্কার

১৫

জেলা পরিষদের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিব – খোন্দকার মাশুক

১৬

ভোরের দর্পণে সংবাদ প্রকাশের পরেই গোঁসাইগঞ্জ বন বিভাগে প্রশাসনের অভিযান, ৪ জনের কারাদণ্ড

১৭

শ্রীপুরে মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী অপহরণ, ২৪ ঘন্টায় উদ্ধার হয়নি

১৮

লালদিঘীতে বলি খেলার প্রতিকৃতি সম্বলিত ম্যুরাল উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

১৯

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ট্রলার জব্দ, জরিমানা ২ লক্ষাধিক টাকা

২০