Shakil Shah
১১ ডিসেম্বর ২০২১, ৪:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাথরঘাটায় নতুন সড়কে গর্ত খুঁড়েছে পল্লী বিদ্যুৎ

সাকিল আহমেদ, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটা উপজেলার প্রধানসহ গুরুত্বপূর্ণ সড়ক গুলোর সবগুলো ছিল খানাখন্দে ভরা। সম্প্রতি ভোরের দর্পন পত্রিকায় এ বিষয়ে নিউজ প্রকাশ হলে স্থানীয় সাংসদ শওকত হাসানুর রহমান রিমন এর হস্তক্ষেপে সড়ক ও জনপথ (সওজ) দ্রুত সড়কগুলো সংস্কারের ব্যবস্থা করেন।

সড়ক সংস্কারের এক মাস পার হতে না হতেই আবারো সেই সড়কের বিভিন্ন স্থান থেকে বিদ্যুতের খুঁটি অপসারণ করতে গিয়ে আবারও গর্ত খুঁড়ে খানাখন্দে পরিণত করেছে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি। তবে পল্লী বিদ্যুৎ সমিতি বলছে ঠিকাদারের খামখেয়ালিপনা ও সমন্বয়ের অভাবে এই সমস্যার সম্মুখীন হতে হয়েছে।

সরেজমিন ঘুরে দেখা যায় পাথরঘাটা পৌরসভার সামনে থেকে হাসপাতাল পর্যন্ত সড়কের পাশ থেকে পুরাতন বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে বড় বড় গর্ত খুঁড়ে ফেলে রেখেছে পল্লী বিদ্যুৎ কতৃপক্ষ। এতে জনসাধারণের চলাচলে যেমন বিঘ্ন ঘটছে তেমন দীর্ঘদিন ভোগান্তির পরে কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কের বেহাল দশা করায় জনমনে ক্ষোভ প্রকাশ করেছে।

 

 

হাসপাতাল সড়কের বাসিন্দা সেলিম রেজা জানান, দীর্ঘদিন ভোগান্তির শেষে সড়ক ও জনপথ রাস্তার কাজ শেষ করেছে। এরমধ্যে পল্লী বিদ্যুৎ সমিতির লোকেরা পুরাতন বিদ্যুতের খুঁটি পরিবর্তন করে রাস্তা খুঁড়ে গর্ত করে রাস্তার উপর ফেলে রেখেছে। এমনকি রাস্তার উপর ফেলে রাখা মাটিগুলোও গর্তের মুখে দিয়ে ঢেকে পর্যন্তও দেয়নি তারা।

পাথরঘাটা উপজেলা নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি কাউন্সিলর রফিকুল ইসলাম কাঁকন ভোরের দর্পনকে জানান, জনগণের কল্যাণার্থে নিয়োজিত ডিপার্টমেন্ট গুলোর সমন্বয়ের অভাবেব সাধারন জনগনকে ভোগান্তিতে পড়তে হয়। যখন সড়কের কাজ চলছিল তখন যদি বৈদ্যুতিক খুঁটি গুলো পল্লী বিদ্যুৎ কতৃপক্ষ অপসারণ করতো তাহলে সওজের নির্মিত রাস্তার ক্ষতি হতো না। এসকল কর্তৃপক্ষের ও ঠিকদারদের খামখেয়ালীপনার কারনে সরকারের দুর্নাম হচ্ছে বলেও জানান তিনি।

স্থানীয়রা অভিযোগ করেন বিভিন্ন সময়ে সড়কে গর্ত করে নামে মাত্র মাটি দিয়ে ভরাট করে ফেলে রেখে যায়। পরবর্তীতে সেখান থেকে মাটি ডেবে পুনরায় গর্তের সৃষ্টি হয়। যা ইতিপূর্বে পাথরঘাটা পৌরসভা কর্তৃপক্ষ নতুন পানির সংযোগ দিতে গিয়ে শহরের বেশ কিছু এলাকায় এমন অবস্থা করে রেখেছিল।

জানতে চাইলে পিরোজপুর পল্লী বিদ্যুত সমিতির পাথরঘাটা এজিএম কুমোদ রঞ্জন দেবনাথ ভোরের দর্পনকে জানান, খুঁটি পরিবর্তনের কাজ অনেক আগেই শুরু হয়েছিল। তবে ঠিকাদার সময়মতো কাজটি সম্পন্ন করেনি। শুনেছি কিছু দিন আগে তারা খুঁটি পরিবর্তন করেছে। কিন্তু পাথরঘাটা বিদ্যুৎ অফিসে না জানিয়েই তারা চলে গেছে।

তিনি আরো জানান, ঠিকাদার নিয়ন্ত্রণ সদরদপ্তর করে বিধায় স্থানীয় ভাবে কিছু করার থাকে না। তবে সমন্বয়ের অভাবে এই সমস্যার সম্মুখীন হতে হয়েছে বলে তিনি স্বীকার করেন। রাস্তার গর্তগুলো অল্পের মধ্যেই তিনি নিজ দায়িত্বে ভরাট করে দিবেন বলে জানান।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহের কথা জানালেন জাপানি ব্যবসায়ীরা

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ কর্মকর্তা

আবার আলোচনায় একসঙ্গে ১৭০০ জনের মৃত্যুর ঘটনা

বকশীগঞ্জে পুকুরপাড়ে পাওয়া গেল মর্টারশেল সদৃশ বস্তু

দুমকীতে ফেরি থেকে নদীতে পড়ে এক বৃদ্ধ নিখোঁজ

নাগেশ্বরীতে দূর্যোগ লেসন লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে সমাজসেবা অফিসের কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

বাঁশখালীতে ধান ক্ষেত পাহারায় গিয়ে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু, তিনদিন পর লাশ উদ্ধার

মিরসরাইয়ে গোয়েন্দা তথ্যে অবৈধ জ্বালানি মজুদের বিরুদ্ধে অভিযান ও জরিমানা

খুলনায় বাস্তুচ্যুত অভিবাসীদের সামাজিক সুরক্ষা বেষ্টনী শক্তিশালীকরণ, চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক মিডিয়া অ্যাডভোকেসি সভা

১০

ভোলায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন: গ্রামীণ অর্থনীতিকে আধুনিকায়নের উদ্যোগ

১১

গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন সম্পন্ন

১২

তনু হত্যা মামলায় ১০ বছর পর প্রথম গ্রেফতার

১৩

মাদারীপুরের ডাসারে মাদক মামলার পলাতক আসামি মীর মিলন গ্রেফতার

১৪

শ্রীপুরে দাওয়াত না পেয়ে বিদ্যালয়ে তালা, বিএনপি’র ছয় নেতা আজীবন বহিষ্কার

১৫

জেলা পরিষদের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিব – খোন্দকার মাশুক

১৬

ভোরের দর্পণে সংবাদ প্রকাশের পরেই গোঁসাইগঞ্জ বন বিভাগে প্রশাসনের অভিযান, ৪ জনের কারাদণ্ড

১৭

শ্রীপুরে মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী অপহরণ, ২৪ ঘন্টায় উদ্ধার হয়নি

১৮

লালদিঘীতে বলি খেলার প্রতিকৃতি সম্বলিত ম্যুরাল উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

১৯

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ট্রলার জব্দ, জরিমানা ২ লক্ষাধিক টাকা

২০