Shakil Shah
৪ এপ্রিল ২০২২, ৭:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাথরঘাটায় সরকারি পুকুর ভরাট করে স্থাপনা নির্মাণ, অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ

সাকিল আহমেদ, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটায় রাতের আঁধারে ময়লার ভাগার বানিয়ে সরকারি পুকুর ভরাট করে দখল করে আছে দখলদাররা। এ সব অবৈধ দখলদারদের স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ দিয়েছেন পাথরঘাটা উপজেলা প্রসাশন ও পৌর পরিষদ।

সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে পাথরঘাটা পৌর শহরের পাথরঘাটা সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার পূর্ব দিকে ও পুরাতন সোনালী ব্যাংকের পিছনের পুকুরটি পরিদর্শন করে এ নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ।

সরেজমিন ঘুরে দেখা যায় মাদ্রাসার পাশের সরকারি পুকুরের চতুর্দিকে ময়লার ভাগার বানিয়ে ফেলেছে স্থানীয়রা। তবে স্থানীয়দের অভিযোগ পাথরঘাটা পৌরসভার কোথায় ময়লা আবর্জনা ফেলার ব্যবস্থা নেই। তাই আশেপাশের বিভিন্ন এলাকা থেকেও বাসাবাড়ির উচ্ছিষ্ট ময়লা আবর্জনা এই পুকুরে ফেলা হচ্ছে। এতে যেমন দুর্গন্ধ ছড়াচ্ছে তেমনি অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হচ্ছে। এ কারনে পুকুরে পাড় থেকে চলাচল বন্ধ করে দিয়েছে অনেকেই।

পাথরঘাটা পৌরসভার কাউন্সিলর রফিকুল ইসলাম কাঁকন ভোরের দর্পনকে জানান, পাথরঘাটা ভুমি অফিসের অসাধু কর্মকর্তাদের সাথে যোগসাজশে যত সরকারি জমি রয়েছে তা ভুমি দস্যুরা বিভিন্ন কৌশলে দখল করে সেখান বড় বড় ইমারত নির্মাণ করছে।

তিনি আরো জানান, আমি বাদী হয়ে ২০১৯ সালে ১ নং খাস খতিয়ান এর ৫০৫ ও ৩৩৯৬ দাগে খাল ভড়াটি জমিতে অবৈধভাবে দখলদারদের উচ্ছেদের জন্য মহামান্য হাইকোর্টে মামলা দায়ের করেছি। মামলা নং ৭৭৭১/২০১৯। যা বর্তমানে চলমান রয়েছে। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে একাধিকবার জানানোর পরেও প্রতিদিন খাল ও পুকুর ভরাটি জমির দখলের মহোৎসব চলমান আছে পাথরঘাটায়।

পাথরঘাটা পৌর মেয়র আনোয়ার হোসেন আকন বিষয়টি নিশ্চিত করে ভোরের দর্পনকে জানান, সরকারি জমি দখল করে যারা ভবন নির্মাণ করেছে তাদের অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছে। কেননা জমিগুলো উদ্ধার করে শহরের দৃষ্টি নন্দন বাড়ানো হবে।

পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ ভোরের দর্পনকে জানান, যারা মাদ্রাসার পাশের সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করছেন তারা আমাদের সাথে সমন্বয় করে নিজ উদ্যোগেই তাদের স্থাপনা সরিয়ে নেয়ার কথা দিয়েছে। যদি তারা তাদের কথা না রাখে তাহলে তাদের আর কোনো সুযোগ দেয়া হবে না। সবটুকুই বুলডোজার মেশিন দিয়ে ভেঙ্গে দেয়া হবে।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহের কথা জানালেন জাপানি ব্যবসায়ীরা

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ কর্মকর্তা

আবার আলোচনায় একসঙ্গে ১৭০০ জনের মৃত্যুর ঘটনা

বকশীগঞ্জে পুকুরপাড়ে পাওয়া গেল মর্টারশেল সদৃশ বস্তু

দুমকীতে ফেরি থেকে নদীতে পড়ে এক বৃদ্ধ নিখোঁজ

নাগেশ্বরীতে দূর্যোগ লেসন লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে সমাজসেবা অফিসের কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

বাঁশখালীতে ধান ক্ষেত পাহারায় গিয়ে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু, তিনদিন পর লাশ উদ্ধার

মিরসরাইয়ে গোয়েন্দা তথ্যে অবৈধ জ্বালানি মজুদের বিরুদ্ধে অভিযান ও জরিমানা

খুলনায় বাস্তুচ্যুত অভিবাসীদের সামাজিক সুরক্ষা বেষ্টনী শক্তিশালীকরণ, চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক মিডিয়া অ্যাডভোকেসি সভা

১০

ভোলায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন: গ্রামীণ অর্থনীতিকে আধুনিকায়নের উদ্যোগ

১১

গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন সম্পন্ন

১২

তনু হত্যা মামলায় ১০ বছর পর প্রথম গ্রেফতার

১৩

মাদারীপুরের ডাসারে মাদক মামলার পলাতক আসামি মীর মিলন গ্রেফতার

১৪

শ্রীপুরে দাওয়াত না পেয়ে বিদ্যালয়ে তালা, বিএনপি’র ছয় নেতা আজীবন বহিষ্কার

১৫

জেলা পরিষদের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিব – খোন্দকার মাশুক

১৬

ভোরের দর্পণে সংবাদ প্রকাশের পরেই গোঁসাইগঞ্জ বন বিভাগে প্রশাসনের অভিযান, ৪ জনের কারাদণ্ড

১৭

শ্রীপুরে মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী অপহরণ, ২৪ ঘন্টায় উদ্ধার হয়নি

১৮

লালদিঘীতে বলি খেলার প্রতিকৃতি সম্বলিত ম্যুরাল উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

১৯

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ট্রলার জব্দ, জরিমানা ২ লক্ষাধিক টাকা

২০