Shakil Shah
৯ মে ২০২২, ৬:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এলডিপি-ছাত্রলীগের সংঘর্ষে গুলি, সাবেক এমপি আটক

গুলিতে আহত একজনকে নিয়ে যাওয়া হচ্ছে

ভোরের দর্পণ ডেস্কঃ

কুমিল্লার চান্দিনায় একই স্থানে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও ছাত্রলীগের পাল্টাপাল্টি ঈদ পুনর্মিলনীকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলিতে দুজন আহত হয়েছেন। গুলি ছোড়ার অভিযোগে কুমিল্লা-৭ আসনের সাবেক সংসদ সদস্য রেদোয়ান আহমেদকে আটক করার কথা জানিয়েছে পুলিশ।

আজ সোমবার (৯ মে) চান্দিনা কলেজ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনি সরকার ও ছাত্রলীগ নেতা নাজমুল। তাদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

এতথ্য নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম তানভীর আহমেদ।

২০০১ সালে রেদোয়ান বিএনপির মনোনয়নে কুমিল্লা-৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ওই সরকারের শাসনামলের শেষ দিকে বিএনপি থেকে বেরিয়ে তিনি লিবারেল ডেমোক্র্যাটিক পার্টিতে (এলডিপি) যোগ দেন।

কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো. ফয়েজ ইকবাল জানান, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। ছাত্রলীগের নেতাকর্মীদের গুলির ঘটনায় এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিটন সরকার বলেন, রেদোয়ান আহমেদ চান্দিনার মাটিতে বর্বরোচিত ঘটনা ঘটিয়েছেন। তিনি নিজ হাতে আমার নেতাকর্মীদের গুলি করেছেন। তারা হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০