Shakil Shah
১৫ অগাস্ট ২০২২, ৬:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় আওয়ামী লীগের শোক দিবস পালিত

সাভার প্রতিনিধিঃ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মিলাদের আয়োজন করেছেন আশুলিয়া থানা আওয়ামী লীগ ও সকল সহযোগী অংঙ্গ সংগঠন। সোমবার সকালে আশুলিয়ার ঘোষবাগ এলাকার গ্রামীণ কনভেনশন সেন্টারে এই আলোচনা সভা ও দোয়া-মিলাদের আয়োজন করা হয়।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান।

এসময় মন্ত্রী বলেন, ১৫ই আগস্ট বাংলার মানুষের জন্য এক কলঙ্কিত দিন, যে দিনে আমরা হারিয়েছি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে। আমরা বঙ্গবন্ধুর আদর্শকে আঁকড়ে ধরে সোনার বাংলা গড়তে নিরলসভাবে কাজ করে যাবো। এরই ধারাবাহিকতায় আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা প্রতীককে বিজয়ী করে প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করবো। এভাবে করে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহব্বান জানান তিনি।

আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফারুক হাসান তুহিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের আলোচকরা হলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মঞ্জরুল আলম রাজীব, ভাইস চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন খাঁন, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক দেওয়ান মেহেদী মাসুদ মঞ্জু, আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক মোঃ কবির হোসেন সরকার, আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাবুদ্দিন মাদবর, শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম আজহারুল ইসলাম সুরুজ ও স্বেচ্ছা সেবক লীগের সভাপতি মোঃ শহীদুল্লাহ্ মুন্সী।

এসময় উপস্থিত ছিলেন, ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান শাহেদ, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মূসা ও ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ নূরুল আমীন সরকার, শিমুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আমীর হোসেন জয়, ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল আজিজ মন্ডল, আমীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ হোসেন ভূঁইয়া, আশুলিয়া থানা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ খলিল প্রধান ও ওয়ার্ড যুবলীগ নেতা রিয়াজ পালোয়ান, কানন মোল্লাসহ আরো অনেকে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেওয়ানগঞ্জে অসামাজিক কার্যকলাপ রোধে অভিযান: আটক ২

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

শ্রীপুরে জেলাশ্রমিকদল নেতার বিরুদ্ধে অপ-প্রচার, থানায় জিডি

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সে ‘Meet the Leaders’ অনুষ্ঠিত

হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি তালহা, সাধারণ সম্পাদক রাফিউল

গোবিপ্রবি’তে গবেষণা সংকলন-২০২৬’র মোড়ক উন্মোচন

ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন হাসান ও রশিদ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

মাদারীপুরে ট্রাকচালকের হাত-পা বেঁধে ১৪ হাজার লিটার তেল লুট, গ্রেপ্তার ২

ধুনটে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন

১০

শ্রীপুরে অবৈধভাবে রাস্তা নির্মাণে বাঁধা ও হামলার অভিযোগ

১১

কাহালুতে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন

১২

কটিয়াদীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

১৩

লক্ষ্মীপুরে প্রবাসী পরিবারের ওপর হয়রানি ও মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

আড়াইহাজারে ভাগ্নিকে ধর্ষণের ঘটনায় মামা গ্রেফতার

১৫

সরিষাবাড়ীতে ছেলেকে টাকা দেওয়ায় স্ত্রীকে বিড়ির আগুনে দগ্ধ করে স্বামীর নির্যাতন

১৬

সংরক্ষিত নারী আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন খ্রিস্টান ও নৃগোষ্ঠী নেত্রী আন্না মিনজ

১৭

কাহালুতে বৈরী আবহাওয়ার কারণে দেশীয় জাতীয় মাছের পোনা ভাইরাসে মারা যাচ্ছে

১৮

“প্রশাসনহীন নালিতাবাড়ী: উন্নয়ন থেমে, ভোগান্তি বেড়ে”

১৯

দিনাজপুরে নিজ বাসায় আগুনে পুড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

২০