Shakil Shah
১৩ অগাস্ট ২০২৩, ৫:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেন স্টোকসকে বিশ্বকাপে ফেরাতে ইংল্যান্ডের অনুরোধ

বেন স্টোকসকে বিশ্বকাপে ফেরাতে ইংল্যান্ডের অনুরোধ

অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নতুন কিছু নয়। ইংল্যান্ডের মঈন আলী তো অবসর থেকে ফিরে অ্যাশেজ খেলে ফেলেছেন। মঈন আলীকে যেভাবে অ্যাশেজে ফেরানো হয়েছে, এবার ঠিক সেভাবেই বেন স্টোকসকে ওয়ানডে বিশ্বকাপে ফেরাতে চাইছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। এমনটাই জানানো হয়েছে ডেইলি মেইলের এক প্রতিবেদনে।

আগামী মঙ্গলবার ভারত বিশ্বকাপের জন্য ১৮ সদস্যের অস্থায়ী স্কোয়াড ঠিক করবে ইংল্যান্ড। যেখানে বিশ্বকাপের শিরোপা ধরে রাখতে বেন স্টোকসকে বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে কাজে লাগাতে চায় ইংল্যান্ড। এই লক্ষ্যে সাদা বলের অধিনায়ক জস বাটলারকে দিয়ে বেন স্টোকসকে অনুরোধ করাবে ইংল্যান্ড।

সাদা বলের কোচ ম্যাথু মট জানিয়েছেন, স্কোয়াড ঠিক করার আগে দুটি বিষয় গুরুত্বপূর্ণ হবে। জস বাটলারের কাছ থেকে তার সহযোগী ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকসের কাছে একটি কল। এছাড়া ২০১৯ বিশ্বকাপ জয়ের আরেক নায়ক জোফরা আর্চারের একটি আপডেট মেডিকেল রিপোর্ট।

শারীরিক ও মানসিক ধকল কমাতে গত বছর আন্তর্জাতিক ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন ইংল্যান্ডের ২০১৯ বিশ্বকাপ জয়ের নায়ক বেন স্টোকস। সামনে আরো একটি বিশ্বকাপ আসছে, সেটাও আবার ভারতের মাটিতে। গত বছর অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে চ্যাম্পিয়ন করার পর স্টোকস আভাস দিয়েছিলেন, পরিস্থিতির চাহিদায় যেকোনো কিছুই ঘটতে পারে।

সদ্য শেষ হওয়া অ্যাশেজে দুর্দান্ত পারফরম্যান্স বেন স্টোকসের। লাল বলের অধিনায়ক প্রসঙ্গে কোচ ম্যাথু মট বলেন, ‘স্টোকসের সাথে যোগাযোগ করবেন জস বাটলার। আমরা স্টোকসের আগ্রহ দেখবো। আমরা এখনো আশাবাদী। আমি সবসময় বলেছি তার বোলিং একটি বোনাস হবে, কিন্তু দেখেন তার ব্যাট দিয়েও সে বাজিমাত করে দেবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে এসডিএফের চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে স্মারকলিপি

সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় নাগরিক অংশগ্রহণ বিষয়ক জেলা পর্যায়ে পরামর্শ সভা

লংগদুতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

লংগদুতে কৃষকদে দিনব্যাপী পার্টনার প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিগত ১৬ বছরের নির্বাচনে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন হয়েছে : স্পিকার

অটিজম আক্রান্তদের জন্য লন্ডন বিমানবন্দরে এমিরেটসের ট্রাভেল রিহার্সাল

দীর্ঘ ১৫ বছরেও সংস্কার করা হয়নি লোহালিয়া খেয়াঘাট সংলগ্ন বেড়িবাঁধের ২৫০ মিটার রাস্তা

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা চরম দুর্ভোগে খামারকান্দি ইউনিয়নের শিক্ষার্থী ও সাধারণ মানুষ

বাঁশখালীতে টিয়াপাখি বিক্রির ফাঁদ: যুবক আটক, ২০ হাজার টাকা জরিমানা

বাউফলে বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত জেসমিন

১০

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপশি খেলাধূলা সহ কো-কারিকুলাম কর্মসূচির মাধ্যমে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে হবে

১১

বৈষম্যবিরোধী আন্দোলনে দুই হত্যা মামলায় দেবিদ্বারে ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেফতার

১২

পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৩

র‍্যাব ১৫ এর অভিযানে পেটের ভিতরে থাকা বিপুল পরিমাণে ইয়াবা উদ্ধার,আটক ৪ রোহিঙ্গা নাগরিক

১৪

সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত

১৫

মাদারীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষন কোর্সের উদ্বোধন

১৬

চিরকুটে অভিযোগ, মানববন্ধনে প্রতিবাদ, রায়গঞ্জে শিক্ষার্থীর মৃত্যু ঘিরে নতুন প্রশ্ন

১৭

ফুলবাড়ীতে ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত

১৮

শ্রীপুরে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা: সংবাদ সম্মেলনে অভিযোগ

১৯

ধনবাড়ীতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

২০