Online Desk
২৭ এপ্রিল ২০২৬, ৫:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় জামাগড়া পল্লী চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থা’র অভিষেক

আশুলিয়ায় জামাগড়া পল্লী চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থা'র অভিষেক

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি: “ভ্রাতৃত্ব বন্ধনে জেপা” এই স্লোগানকে সামনে রেখে আশুলিয়ায় জামাগড়া পল্লী চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থা নামে একটি সেবামূলক সংগঠনের অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে আশুলিয়ার শমীর প্লাজায় বিসিডিএস’র কার্যালয়ে এ অভিষেক অনুষ্ঠিত হয়। এসময়ে বেশী লাভের আশায় নিম্নমানের ওষুধ বিক্রি থেকে বিরত থাকতে হবে। সেইসাথে গুণগতমানের ওষুধ বিক্রির আহবান জানানো হয়।

প্রধান অতিথী সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈন উদ্দীন বিপ্লবের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মো: ঈসমাইল হোসেন মোল্লা।

জামাগড়া পল্লী চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মো: জহীরুল ইসলাম খাঁন লিটনের উপস্থাপনায় এতে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই আল হাদী, সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদে দোয়া প্রার্থী মো: দেলোয়ার হোসেন সরকার, বিশিষ্ট ব্যবসায়ী মো: তানভীর আহমেদ রোমান ভূইয়া, ল্যাব ওয়ান ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মো: আজীম হোসেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মো: নাজমুল হোসেন মোল্লা, ইয়ারপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো: আমিনুল ইসলাম দুলাল মীর, ইয়ারপুর ইউনিয়ন ১নং ওয়ার্ডের মেম্বার পদে দোয়া প্রার্থী খন্দকর মো: তোফাজ্জেল হোসেন, যুবদল নেতা মোস্তফা আল হোসাইন, ইয়ারপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো: হুমায়ুন কবির, জামাগড়া পল্লী চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থার সাবেক সভাপতি মো: মোকলেছুর রহমান, কার্য্য নির্বাহী সদস্য মো: নূর উদ্দীন পাটোয়ারী ও ছাত্র দলের মো: রাকিবুল ইসলাম সহ আরও অনেকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

রাশিয়ার কাছে যে ধরনের সহায়তা চায় ইরান

চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস, দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

তথ্যমন্ত্রীর সঙ্গে সংবাদপত্র শ্রমিক নেতাদের বৈঠক, ১০ম ওয়েজ বোর্ডসহ নানা দাবি উত্থাপন

এপ্রিলের ২৬ দিনেই এলো ২৭২ কোটি ডলার

হৃদয়-শামীমের ব্যাটে ঝড়, সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার

ধুনটে মাদকের আস্তানা থেকে গ্রেফতার ৬

দিনাজপুরে ডিআইএসটি’র নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত

১০

নারী প্রিমিয়ার লিগ ক্রিকেটে গুলশান ইয়ুথ ক্লাবের স্পনসর হিসেবে চুক্তিবদ্ধ স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড

১১

খুলনা প্রেসক্লাবে হামলার নেপথ্য নায়কদের খুঁজে বের করার তাগিদ

১২

উলিপুরে প্রকল্প অবহিতকরণ সভা

১৩

শ্রীপুরে ভয়াবহ লোডশেডিং, জনজীবনে দুর্ভোগ, মারা যাচ্ছে মুরগি, জেনারেটর চালিয়েও কাজ হচ্ছে না

১৪

আশুলিয়ায় এক ব্যবসায়ীর বাড়ীতে ডাকাতি

১৫

আশুলিয়ায় জামাগড়া পল্লী চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থা’র অভিষেক

১৬

রাঙামাটিতে ৪৮ কোটি টাকা ব্যয়ে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধন

১৭

মব সৃষ্টি ও বসতঘরে হামলার অভিযোগ: নিরাপত্তা চেয়ে আদালতের শরণাপন্ন

১৮

দিনাজপুরে জমে উঠছে গাবুড়া’র টমেটোর বাজার

১৯

নিরাপদ পানি-স্যানিটেশন সুবিধায় সিটি ব্যাংক এবং ওয়াটার ডট ওআরজির উদ্যোগ

২০