bhorerdarpan
৩০ মার্চ ২০২০, ৭:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

করোনার ঝুঁকিতে রপ্তানি খাত

মহামারীর আকারে ছড়াতে থাকা নভেল করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়। তাদের হিসেবে বিশ্বের ১৬০টি দেশে ছড়িয়ে পড়া এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা তিন লাখের বেশি। এদিকে বাংলাদেশে আরও তিনজনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, যাদের মধ্যে সত্তরোর্ধ একজনের অবস্থা আশংকাজনক। এই তিনজনকে বাংলাদেশে আক্রান্তের সংখ্যা (শনিবার পর্যন্ত) দাঁড়িয়েছে ২০ জনে। এ পর্যন্ত বাংলাদেশে দুইজনের মৃত্যু হয়েছে। মহামারি যেভাবে সবকিছু অচল করে ফেলছে তাতে বিশ্ব একটি অর্র্থনৈতিক মন্দার দুয়ারে পৌঁছে দিয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। ভাইরাসের মোকাবেলায় দেশে দেশে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে তা এই জটিল বৈশ্বিক সংকট মোকাবিলায় যথেষ্ট নয় বলেও বিশ্ব নেতাদের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।

বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতিসংঘ মহাসচিব সাংবাদিকদের বলেন, এটা এমন এক সময় যখন বড় অর্থনীতির দেশগুলোকে সুনির্দিষ্ট লক্ষ্য ঠিক করে সমন্বিতভাবে উদ্ভাবনী কর্মপন্থা ঠিক করে কাজে নামতে হবে। করোনাভাইরাস বাংলাদেশের অর্থনীতির জন্য ইতিমধ্যে অশনি সংকেত হয়ে দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবেলায় যে প্রস্তুতি নেওয়া প্রযোজন সেটি সংশ্লিষ্ট বিভাগগুলো নিতে পেরেছে বলে মনে হয় না। জনগণকে এ ব্যাপারে যথেষ্ট সচেতন করা যায়নি। এই ভাইরাসের বিস্তার রোধের একমাত্র পথ হচ্ছে সামাজিক যোগাযোগ যতটা সম্ভব সীমিত করা। জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, করোনা ভাইরাস মোকাবিলায় পুরো সরকারের সমন্বিত উদ্যোগ জরুরি। পাশাপাশি জাতির এই ক্রান্তিলগ্নে দেশের সামর্থ্যবান এবং ধনী মানুষদের উচিত হবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ

দশমিনায় হিফজ সমাপনি ও বিদায় অনুষ্ঠান

আশুলিয়ায় যানযট নিরসনে ট্রাফিকের দায়িত্বে শ্রমিক দল

মির্জাপুরে নবম শ্রেণির স্কুলছাত্রী অপহরণ

চন্দনাইশে ২৫টি হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় ২০০কেজি খেজুর বিতরণ

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় অভিযান চালিয়ে দুইজনকে ৪ লাখ টাকা জরিমানা

কোটালীপাড়ায় সাংবাদিকের ওপর ছাত্রদল নেতাকর্মীদের বর্বরোচিত হামলার অভিযোগ

কাপাসিয়ায় গণহত্যা, স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

আন্তর্জাতিক নারী দিবসে ন্যাশনাল লাইফে আলোচনা সভা

কাহালুতে বাদশা সালমান মানবিক সহায়তা উপহার খেজুর

১০

বিএনপির সব পদ থেকে কায়সার কামালের পদত্যাগ

১১

বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১২

১২

গোপালগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে “নির্বাচনী ইশতেহার বিষয়ক” উঠান বৈঠক অনুষ্ঠিত

১৩

আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কনফিডেন্স ইভেন্ট ম্যানেজমেন্টের যাত্রা শুরু

১৪

বাউফলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

১৫

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা যুবদলের আহ্বায়কের মৃত্যু

১৬

কাহালুতে মশা তাড়ানোর ধুয়া থেকে গোয়াল ঘরে আগুন

১৭

শ্রীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ ৪, জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি

১৮

ভিজিএফ এর তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ, উলিপুরে ইউপি চেয়ারম্যানের উপর হামলা

১৯

শ্রীপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

২০