
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলায় বিভিন্ন বেসরকারি ক্লিনিকে অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সোমবার ৯ মার্চ দুপুরে কালকিনি উপজেলার ভূরঘাটা এলাকায় এ অভিযান চালানো হয়।
এ অভিযান পরিচালনা করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফীন।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মোঃ শাহ্তা জারাব সালেহীন এবং আইন শৃঙ্খলা নিরাপত্তায় ছিলেন পুলিশ ও আনসার বাহিনী।
এ অভিযানে উপজেলার ভূরঘাটা এলাকায় নিরাময় ক্লিনিকে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং অপর এ এম আলাউদ্দিন মেমোরিয়াল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মোঃ শাহ্তা জারাব সালেহীন জানান, এ ধরনের অভিযান নিয়মিত চলবে ।