Shakil Shah
২২ অগাস্ট ২০২২, ৫:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টি-টোয়েন্টি থেকে সরিয়ে দেয়া হল ডমিঙ্গোকে

ভোরের দর্পণ ডেস্কঃ

আসন্ন এশিয়া কাপের আগেই রাসেল ডমিঙ্গোকে টি-টোয়েন্টি দল থেকে সরিয়ে দেয়া হয়েছে। এই ফরম্যাটের দলের সঙ্গে ডমিঙ্গো আর থাকছেন, এই তথ্য নিশ্চিত করেছেন নাজমুল হাসান পাপন। আপাতত টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত টি-টোয়েন্টি দলের সঙ্গে কাজ করবেন না ডমিঙ্গো। এই ফরম্যাটের ক্রিকেটে দলের কোনো প্রধান কোচ আপাতত থাকছে না। তবে এই সময়ে বরাবরের মতোই বাকি দুই ফরম্যাটে প্রধান কোচের দায়িত্ব পালন করবেন এই প্রোটিয়া।

পাপন বলেন, ‘রাসেল ডমিঙ্গো তো টি-টোয়েন্টিতে না, সে তো ওয়ানডে আর টেস্ট। আমরা টি-টোয়েন্টিকে আলাদা করেছি। হেড কোচ বলতে এখানে (টি-টোয়েন্টিতে) কেউ নেই। আমরা টি-টোয়েন্টির জন্য শ্রীধরন শ্রীরামকে টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে নিয়োগ দিয়েছি, এটাতো আগেই বলেছি আমরা। শ্রীরাম-রাসেলের সঙ্গে বসা হলো ভবিষ্যত পরিকল্পনা নিয়ে। আগামী তিন সপ্তাহের মধ্যে সে (ডমিঙ্গো) আমাদের পুরো পরিকল্পনা জানাবে। সে এনসিএল, ‘এ’ দলের খেলা দেখতে চায়, ভবিষ্যতের সম্ভাবনা কে কে আছে।’

আপাতত এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় এই কোচকে নিয়োগ দিয়েছে বিসিবি। তবে তার পারফরম্যান্স ভালো হলে শুধুমাত্র টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য তার সঙ্গে লম্বা সময়ের চুক্তিও করতে পারে বোর্ড। বেশ কয়েক বছর ধরে কোচ হিসেবে কাজ করছেন শ্রীরাম। জাতীয় দল, বয়স ভিত্তিক কিংবা ফ্র্যাঞ্চাইজি সব জায়গাতেই কাজ করার অভিজ্ঞতা আছে তার। অস্ট্রেলিয়া দলে স্পিন কোচ হিসেবে কাজ করেছেন বেশ কিছু দিন। ২০১৫ সালে অস্ট্রেলিয়া ‘এ’ দলের ভারত সফরে কোচিং প্যানেলে ছিলেন তিনি।

২০১৭ সালে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফরেও ছিলেন তিনি। ২০১৯ সালে অ্যাশেজ সিরিজেও অস্ট্রেলিয়ার কোচিং প্যানেলের অন্যতম সদস্য করা হয়েছিল তাকে। ২০১৯ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং ও স্পিন কোচ হিসেবেও কাজ করেছেন শ্রীরাম। আন্তর্জাতিক অঙ্গনে ক্রিকেট খেলারও অভিজ্ঞতা আছে শ্রীরামের। ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত ভারত জাতীয় দলে খেলেছেন তিনি। এই সময়ে ভারতের জার্সিতে ৮টি ওয়ানডে খেলেছেন। তামিলনাড়ূর এ ক্রিকেটারের ঘরোয়া রেকর্ডও খুবই সমৃদ্ধ। রঞ্জি ট্রফিতে এক মৌসুমে রেকর্ড ১০৭৫ রান করেছেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে এসডিএফের চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে স্মারকলিপি

সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় নাগরিক অংশগ্রহণ বিষয়ক জেলা পর্যায়ে পরামর্শ সভা

লংগদুতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

লংগদুতে কৃষকদে দিনব্যাপী পার্টনার প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিগত ১৬ বছরের নির্বাচনে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন হয়েছে : স্পিকার

অটিজম আক্রান্তদের জন্য লন্ডন বিমানবন্দরে এমিরেটসের ট্রাভেল রিহার্সাল

দীর্ঘ ১৫ বছরেও সংস্কার করা হয়নি লোহালিয়া খেয়াঘাট সংলগ্ন বেড়িবাঁধের ২৫০ মিটার রাস্তা

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা চরম দুর্ভোগে খামারকান্দি ইউনিয়নের শিক্ষার্থী ও সাধারণ মানুষ

বাঁশখালীতে টিয়াপাখি বিক্রির ফাঁদ: যুবক আটক, ২০ হাজার টাকা জরিমানা

বাউফলে বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত জেসমিন

১০

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপশি খেলাধূলা সহ কো-কারিকুলাম কর্মসূচির মাধ্যমে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে হবে

১১

বৈষম্যবিরোধী আন্দোলনে দুই হত্যা মামলায় দেবিদ্বারে ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেফতার

১২

পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৩

র‍্যাব ১৫ এর অভিযানে পেটের ভিতরে থাকা বিপুল পরিমাণে ইয়াবা উদ্ধার,আটক ৪ রোহিঙ্গা নাগরিক

১৪

সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত

১৫

মাদারীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষন কোর্সের উদ্বোধন

১৬

চিরকুটে অভিযোগ, মানববন্ধনে প্রতিবাদ, রায়গঞ্জে শিক্ষার্থীর মৃত্যু ঘিরে নতুন প্রশ্ন

১৭

ফুলবাড়ীতে ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত

১৮

শ্রীপুরে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা: সংবাদ সম্মেলনে অভিযোগ

১৯

ধনবাড়ীতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

২০