Shakil Shah
১৭ জানুয়ারী ২০২৩, ৫:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তিন মাস পর ২১ জেলের সন্ধান ভারতে

লালমোহন (ভোলা) প্রতিনিধি :

ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ট্রলারডুবিতে নিখোঁজ ভোলার ২১ জেলের সন্ধান মিলেছে। ভারতের পশ্চিমবঙ্গের একটি কারাগারে রয়েছেন তাঁরা। এদিকে প্রায় তিন মাস পর হঠাৎ তাঁদের সন্ধান মেলায় পরিবারগুলোতে বইছে আনন্দের বন্যা। সেই সঙ্গে তাঁদের দেশে ফিরিয়ে আনতে সরকারের কাছে দাবি তুলেছেন স্বজনেরা।

ভোলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ গ্রামের সৈয়দ মাঝির ট্রলার নিয়ে গত ২০ অক্টোবর বঙ্গোপসাগরে মাছ ধরতে যান লালমোহন ও চরফ্যাশন উপজেলার ২১ জেলে। তাঁদের মধ্যে লালমোহনের ৪ জন ও চরফ্যাশনের ১৭ জন জেলে ছিলেন। ২৪ অক্টোবর রাতে ঘূর্ণিঝড় সিত্রাং বাংলাদেশ উপকূলে আঘাত হানলে ট্রলারডুবির ঘটনা ঘটে। এতে অন্য অনেক জেলের মতো ওই ২১ জেলেও নিখোঁজ হন। মাসের পর মাস গড়ালেও তাঁদের সন্ধান না পাওয়ায় স্বজনেরা ধরেই নিয়েছিলেন, তাঁরা আর বেঁচে নেই। এদিকে অভাব-অনটনে- অনিশ্চয়তায় ভাসছিল পরিবারগুলো। কিন্তু কিছুদিন আগে স্থানীয় পুলিশ প্রশাসন জানায়, তাঁরা বেঁচে আছেন, তবে ভারতের কারাগারে।

মঙ্গলবার বিকেলে লালমোহনের পাঙ্গাশিয়া গ্রামে গিয়ে কথা হয় নিখোঁজ জেলে ইব্রাহিম, বাবুল, সালাউদ্দিন ও আবুল কালামের স্বজনদের সঙ্গে। তাঁরা বলেন, ভেবেছিলেন, অন্য অনেক জেলের মতো তাঁদেরও সলিল সমাধি হয়েছে। কিন্তু কিছুদিন আগে জানতে পারেন, তাঁরা ভারতের কারাগারে বন্দী।

নিখোঁজ বাবুলের মা শাহিনুর বেগমের কান্না এখনো থামেনি। এ পরিবারেও নেমে এসেছে অনিশ্চয়তা। অভাবের কারণে বাবুলের স্ত্রী জরিনা বেগম বাবার বাড়িতে আশ্রয় নিয়েছেন। শাহিনুর বেগম বলেন, ‘মাছ ধরতে গিয়ে ছেলে নিখোঁজ হয়। ছেলেকে দ্রুত ফেরত চাই। এ সংসার দেখার কেউ নাই।

লালমোহন থানার ওসি মো. মাহাবুবুর রহমান বলেন, ২১ জেলের ব্যাপারে সব তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। জেলেদের ফিরিয়ে আনতে সব ধরনের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহের কথা জানালেন জাপানি ব্যবসায়ীরা

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ কর্মকর্তা

আবার আলোচনায় একসঙ্গে ১৭০০ জনের মৃত্যুর ঘটনা

বকশীগঞ্জে পুকুরপাড়ে পাওয়া গেল মর্টারশেল সদৃশ বস্তু

দুমকীতে ফেরি থেকে নদীতে পড়ে এক বৃদ্ধ নিখোঁজ

নাগেশ্বরীতে দূর্যোগ লেসন লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে সমাজসেবা অফিসের কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

বাঁশখালীতে ধান ক্ষেত পাহারায় গিয়ে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু, তিনদিন পর লাশ উদ্ধার

মিরসরাইয়ে গোয়েন্দা তথ্যে অবৈধ জ্বালানি মজুদের বিরুদ্ধে অভিযান ও জরিমানা

খুলনায় বাস্তুচ্যুত অভিবাসীদের সামাজিক সুরক্ষা বেষ্টনী শক্তিশালীকরণ, চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক মিডিয়া অ্যাডভোকেসি সভা

১০

ভোলায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন: গ্রামীণ অর্থনীতিকে আধুনিকায়নের উদ্যোগ

১১

গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন সম্পন্ন

১২

তনু হত্যা মামলায় ১০ বছর পর প্রথম গ্রেফতার

১৩

মাদারীপুরের ডাসারে মাদক মামলার পলাতক আসামি মীর মিলন গ্রেফতার

১৪

শ্রীপুরে দাওয়াত না পেয়ে বিদ্যালয়ে তালা, বিএনপি’র ছয় নেতা আজীবন বহিষ্কার

১৫

জেলা পরিষদের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিব – খোন্দকার মাশুক

১৬

ভোরের দর্পণে সংবাদ প্রকাশের পরেই গোঁসাইগঞ্জ বন বিভাগে প্রশাসনের অভিযান, ৪ জনের কারাদণ্ড

১৭

শ্রীপুরে মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী অপহরণ, ২৪ ঘন্টায় উদ্ধার হয়নি

১৮

লালদিঘীতে বলি খেলার প্রতিকৃতি সম্বলিত ম্যুরাল উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

১৯

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ট্রলার জব্দ, জরিমানা ২ লক্ষাধিক টাকা

২০