Online Desk
২২ এপ্রিল ২০২৬, ৮:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুমকীতে ফেরি থেকে নদীতে পড়ে এক বৃদ্ধ নিখোঁজ

দুমকীতে ফেরি থেকে নদীতে পরে এক বৃদ্ধ নিখোঁজ

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর দুমকী উপজেলার চরগরবদী ফেরি থেকে মোঃ জহিরুল ইসলাম টিটু (৫৭) নামে এক বৃদ্ধ নদীতে পড়ে নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত দশটার দিকে এ ঘটনা ঘটে।

নিখোঁজ জহিরুল ইসলাম টিটু বাউফল উপজেলার কনকদিয়া গ্রামের প্রয়াত মোতাহার উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্বজন সূত্রে জানা যায়, তার তালুই এর মৃত্যুর খবর পেয়ে জহিরুল ঢাকা থেকে গাড়িতে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে চরগরবদি ফেরিঘাটে গাড়ি থেকে নেমে প্রসাব করার উদ্দেশ্যে যাওয়ার পথে থামানো ফেরি এবং পল্টনের মাঝখানের ফাঁকা জায়গা দিয়ে নদীতে পড়ে যায়। নদীতে পড়ে যাওয়ার ১২ ঘন্টা অতিবাহিত হলেও জহুরুল ইসলাম এর খোঁজ পাওয়া যায়নি। নদীতে পড়ে যাওয়ার সাথে সাথে স্থানীয় এবং তার স্বজনরা জরুরি সেবা ৯৯৯ এ কল করে স্থানীয় থানায় যোগাযোগ করেন ঘটনা স্থলে পুলিশ এসে ফায়ার সার্ভিসে খবর দেয়। সকাল ছয়টায় ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে আসে এবং উদ্ধার অভিযান পরিচালনা করে।

পটুয়াখালী ফায়ার সার্ভিসের টিম লিটার মোঃ মুজিবুর রহমান জানান আমরা খবর পেয়ে রাতে আলোক স্বল্পতার কারনে অভিযান পরিচালনা করতে পারিনি সকাল ৬টা থেকে আমাদের অভিযান চলমান রয়েছে।

এ ব্যাপারে দুমকী থানার অফিসার ইনচার্জ সেলিম উদ্দিন বলেন, আমরা গতকাল রাতে খবর পেয়ে ঘটনা স্থলে গিয়েছি। উদ্ধার অভিযান চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহের কথা জানালেন জাপানি ব্যবসায়ীরা

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ কর্মকর্তা

আবার আলোচনায় একসঙ্গে ১৭০০ জনের মৃত্যুর ঘটনা

বকশীগঞ্জে পুকুরপাড়ে পাওয়া গেল মর্টারশেল সদৃশ বস্তু

দুমকীতে ফেরি থেকে নদীতে পড়ে এক বৃদ্ধ নিখোঁজ

নাগেশ্বরীতে দূর্যোগ লেসন লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে সমাজসেবা অফিসের কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

বাঁশখালীতে ধান ক্ষেত পাহারায় গিয়ে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু, তিনদিন পর লাশ উদ্ধার

মিরসরাইয়ে গোয়েন্দা তথ্যে অবৈধ জ্বালানি মজুদের বিরুদ্ধে অভিযান ও জরিমানা

খুলনায় বাস্তুচ্যুত অভিবাসীদের সামাজিক সুরক্ষা বেষ্টনী শক্তিশালীকরণ, চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক মিডিয়া অ্যাডভোকেসি সভা

১০

ভোলায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন: গ্রামীণ অর্থনীতিকে আধুনিকায়নের উদ্যোগ

১১

গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন সম্পন্ন

১২

তনু হত্যা মামলায় ১০ বছর পর প্রথম গ্রেফতার

১৩

মাদারীপুরের ডাসারে মাদক মামলার পলাতক আসামি মীর মিলন গ্রেফতার

১৪

শ্রীপুরে দাওয়াত না পেয়ে বিদ্যালয়ে তালা, বিএনপি’র ছয় নেতা আজীবন বহিষ্কার

১৫

জেলা পরিষদের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিব – খোন্দকার মাশুক

১৬

ভোরের দর্পণে সংবাদ প্রকাশের পরেই গোঁসাইগঞ্জ বন বিভাগে প্রশাসনের অভিযান, ৪ জনের কারাদণ্ড

১৭

শ্রীপুরে মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী অপহরণ, ২৪ ঘন্টায় উদ্ধার হয়নি

১৮

লালদিঘীতে বলি খেলার প্রতিকৃতি সম্বলিত ম্যুরাল উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

১৯

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ট্রলার জব্দ, জরিমানা ২ লক্ষাধিক টাকা

২০