
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ও দোয়া অনুষ্ঠান হয়েছে।
উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টায় বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান হয়।
উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের সভাপতি ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার বদরুজ্জামান রিশাদের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক শফিকুল ইসলামের সঞ্চালণায় এতে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা ময়দান আলী, উপজেলা আহ্বায়ক সভাপতি গোলাম রসুল রাজা, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল মান্নান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবুল হক খোন্দকার বেলাল, উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ওমর ফারুকসহ অনেকে।