Shakil Shah
১৩ জানুয়ারী ২০২২, ৫:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাথরঘাটায় টিকা নিয়ে অসুস্থ ১৬ শিক্ষার্থী

সাকিল আহমেদ,পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটায় করোনার টিকা দিয়ে অসুস্থ হয়ে পরেছে ১৬ শিক্ষার্থী। তাদেরকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়ছে। অসুস্থ ১৬ শিক্ষার্থীর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাক্তার খালেদ মাহমুদ আরিফ।

অসুস্থ শিক্ষার্থীর হচ্ছে পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের হাতিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির সীফা, ঈশিতা, সাদিয়া আক্তার রুপা, লিমা নবম শ্রেণির সাদিকা অষ্টম শ্রেণির ইশরাত জাহান, শিমু, রায়হান, সাদিয়া ১, সাদিয়া ২, মিম ১ ও মিম ২। এ ছাড়া সপ্তম শ্রেণির ফাতিমা, তামান্না, মিম ও জুই অসুস্থ হয়।

হাতেমপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক শামীম আহমেদ জানান, স্কুলের শিক্ষার্থীদের টিকা দেওয়ার জন্য পাথরঘাটা কলেজ ক্যাম্পাসে আমরা সকল থেকে অবস্থান নেই। সেখান থেকে টিকা নিয়ে বাড়ি ফেরার পথে ১৬ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাদের সকলকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আশা হয়েছে।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার খালিদ মাহমুদ আরিফ ভোরের দর্পনকে জানান, সকাল থেকে না খাওয়া, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা এবং আতঙ্কিত হয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েছে। তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে বেশ কয়েকজন সুস্থ হয়ে বাড়ি চলে গেছে। আশা করি কিছুক্ষণের মধ্যেই তারা সুস্থ হয়ে বাড়ি ফিরবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহের কথা জানালেন জাপানি ব্যবসায়ীরা

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ কর্মকর্তা

আবার আলোচনায় একসঙ্গে ১৭০০ জনের মৃত্যুর ঘটনা

বকশীগঞ্জে পুকুরপাড়ে পাওয়া গেল মর্টারশেল সদৃশ বস্তু

দুমকীতে ফেরি থেকে নদীতে পড়ে এক বৃদ্ধ নিখোঁজ

নাগেশ্বরীতে দূর্যোগ লেসন লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে সমাজসেবা অফিসের কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

বাঁশখালীতে ধান ক্ষেত পাহারায় গিয়ে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু, তিনদিন পর লাশ উদ্ধার

মিরসরাইয়ে গোয়েন্দা তথ্যে অবৈধ জ্বালানি মজুদের বিরুদ্ধে অভিযান ও জরিমানা

খুলনায় বাস্তুচ্যুত অভিবাসীদের সামাজিক সুরক্ষা বেষ্টনী শক্তিশালীকরণ, চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক মিডিয়া অ্যাডভোকেসি সভা

১০

ভোলায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন: গ্রামীণ অর্থনীতিকে আধুনিকায়নের উদ্যোগ

১১

গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন সম্পন্ন

১২

তনু হত্যা মামলায় ১০ বছর পর প্রথম গ্রেফতার

১৩

মাদারীপুরের ডাসারে মাদক মামলার পলাতক আসামি মীর মিলন গ্রেফতার

১৪

শ্রীপুরে দাওয়াত না পেয়ে বিদ্যালয়ে তালা, বিএনপি’র ছয় নেতা আজীবন বহিষ্কার

১৫

জেলা পরিষদের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিব – খোন্দকার মাশুক

১৬

ভোরের দর্পণে সংবাদ প্রকাশের পরেই গোঁসাইগঞ্জ বন বিভাগে প্রশাসনের অভিযান, ৪ জনের কারাদণ্ড

১৭

শ্রীপুরে মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী অপহরণ, ২৪ ঘন্টায় উদ্ধার হয়নি

১৮

লালদিঘীতে বলি খেলার প্রতিকৃতি সম্বলিত ম্যুরাল উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

১৯

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ট্রলার জব্দ, জরিমানা ২ লক্ষাধিক টাকা

২০