Shakil Shah
২৩ জানুয়ারী ২০২২, ৫:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রতিষ্ঠার ২৮ বছর পর পুনরায় চালু হলো আব্দুল জব্বার পৌর মার্কেট

সাকিল আহমেদ, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটায় প্রতিষ্ঠিত হবার ২৮ বছর পর পুনরায় চালু হয়েছে মরহুম আব্দুল জব্বার আকন পৌর মার্কেট।

গত ১৬ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এ মার্কেটের উদ্ভোধন হলে শনিবার সকালে থেকে নিয়মিত এখানে বসেছে নিত্যপ্রয়োজনীয় দোকান। এর আগে ১৯৯২ সালে তৎকালীন কালমেঘা ইউনিয়নের চেয়ারম্যান মরহুম আব্দুল জব্বার আকন তৎকালীন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক ইউনুস আলীর অনুরোধে তার নিজস্ব সম্পত্তি দান করেন এ মার্কেটের জন্য।

পাথরঘাটা পৌর মেয়র আনোয়ার হোসেন আকন ভোরের দর্পনকে জানান, পাথরঘাটা পৌরসভা প্রতিষ্ঠার পর ১৯৯২ সালে পৌরসভার আয়ের উৎস হিসেবে এ মার্কেটের উদ্যোগ নিয়েছিল তৎকালীন পৌর প্রশাসক শেখ ইউনুস আলী। এ জন্য তার বড় ভাই কালমেঘা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জব্বার আকন তার নির্মিত মাদ্রাসা মসজিদের পাশে এক একর জমির উপর টলশেট ও কয়েকটি দোকান ঘর নির্মাণ করে মার্কেট চালু করেন। তবে তা অব্যবস্থাপনার কারণে বেশীদিন টিকেনি। ফলে দীর্ঘ ২৮ বছর বন্ধ ছিল এ মার্কেটের কার্যক্রম।

রোববার সকালে পাথরঘাটার বিষখালী ও বলেশ্বর ভাড়ানি খালের দক্ষিণ পাড় পাথরঘাটা পৌর শহরের সাত নম্বর ওয়ার্ডের আব্দুল জব্বার পৌর মার্কেটে গিয়ে দেখা যায়, সেখানে কাঁচাবাজার, মাছ-মাংস ও মুরগিসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানদাররা।

সেখানে বাজার করতে আসা নাসির আকন জানান, আগে ৩০ টাকা রিক্সা ভাড়া দিয়ে শহরের পূর্ব মাথা থেকে বাজার সদাই করতে হতো। এখন আব্দুল জব্বার আকন মার্কেটটি চালু হওয়ায় আমাদের সুবিধা হয়েছে। এখান থেকেই সব কিনতে পারছি‌। একই কথা জানান এ এলাকার আনিছ বিশ্বাস, জামাল হোসেন ও আলম মোল্লা।

এ মার্কেটের কাঁচামাল বিক্রেতা আব্দুল জলিল ও শাকিল জানান, আমরা ন্যায্য মূল্যে এখানে কাঁচামাল বিক্রি করছি। অনেক দিন পর এ মার্কেটটি চালু হওয়ায় ক্রেতা একটু কম। মাংস বিক্রেতা খলিল মিয়া জানান, আজ প্রথম এ মার্কেটে গরু জবাই করে বিক্রি করা হয়েছে। প্রতিদিন সকালে এখানে নিয়মিত গরু ও ছাগলের মাংস পাওয়া যাবে।

স্থানীয় কাউন্সিলর মোসাফ্ফের হোসেন বাবুল ভোরের দর্পনকে জানান, এই মার্কেটটির কারণে পাথরঘাটা পৌরসভায় রাজস্ব আয়ের পাশাপাশি এ এলাকার অনেক বাসিন্দাদের সময়ের অপচয় কম হবে এবং গাড়ি ভাড়া সাশ্রয়ী হবে। এছাড়াও দেশের বৃহত্তর মৎস্য বন্দর বিএফডিসি মৎস্য ঘাট থেকে সমুদ্রগামী মাছ ধরার ট্রলার গুলো এখান থেকে সহজে তাদের প্রয়োজনীয় বাজার সদাই করে মাছ শিকারে যেতে পারবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহের কথা জানালেন জাপানি ব্যবসায়ীরা

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ কর্মকর্তা

আবার আলোচনায় একসঙ্গে ১৭০০ জনের মৃত্যুর ঘটনা

বকশীগঞ্জে পুকুরপাড়ে পাওয়া গেল মর্টারশেল সদৃশ বস্তু

দুমকীতে ফেরি থেকে নদীতে পড়ে এক বৃদ্ধ নিখোঁজ

নাগেশ্বরীতে দূর্যোগ লেসন লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে সমাজসেবা অফিসের কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

বাঁশখালীতে ধান ক্ষেত পাহারায় গিয়ে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু, তিনদিন পর লাশ উদ্ধার

মিরসরাইয়ে গোয়েন্দা তথ্যে অবৈধ জ্বালানি মজুদের বিরুদ্ধে অভিযান ও জরিমানা

খুলনায় বাস্তুচ্যুত অভিবাসীদের সামাজিক সুরক্ষা বেষ্টনী শক্তিশালীকরণ, চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক মিডিয়া অ্যাডভোকেসি সভা

১০

ভোলায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন: গ্রামীণ অর্থনীতিকে আধুনিকায়নের উদ্যোগ

১১

গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন সম্পন্ন

১২

তনু হত্যা মামলায় ১০ বছর পর প্রথম গ্রেফতার

১৩

মাদারীপুরের ডাসারে মাদক মামলার পলাতক আসামি মীর মিলন গ্রেফতার

১৪

শ্রীপুরে দাওয়াত না পেয়ে বিদ্যালয়ে তালা, বিএনপি’র ছয় নেতা আজীবন বহিষ্কার

১৫

জেলা পরিষদের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিব – খোন্দকার মাশুক

১৬

ভোরের দর্পণে সংবাদ প্রকাশের পরেই গোঁসাইগঞ্জ বন বিভাগে প্রশাসনের অভিযান, ৪ জনের কারাদণ্ড

১৭

শ্রীপুরে মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী অপহরণ, ২৪ ঘন্টায় উদ্ধার হয়নি

১৮

লালদিঘীতে বলি খেলার প্রতিকৃতি সম্বলিত ম্যুরাল উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

১৯

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ট্রলার জব্দ, জরিমানা ২ লক্ষাধিক টাকা

২০