Online Desk
১৯ এপ্রিল ২০২৬, ৫:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে জাতীয় টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

ফুলবাড়ীতে জাতীয় টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : শিশুদের হাম ও রুবেলা রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং জাতীয় টিকাদান ক্যাম্পেইন-২০২৬ সফল করার লক্ষ্যে দিনাজপুরের ফুলবাড়ীতে শিক্ষক, টিকাদানকারী, সুপারভাইজার ও স্বেচ্ছাসেবকদের নিয়ে এক প্রশিক্ষণ ও অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) সকাল ১১টায় ফুলবাড়ী পৌরসভার আয়োজনে পৌরসভা মিলনায়তনে এই সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী পৌরসভার প্রশাসক জনাব ছামিউল ইসলাম।

সভায় আশরাফ পারভেজ এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন নির্বাহী পৌর প্রকৌশলী আলহাজ্ব লুৎফুল হুদা চৌধুরী লিমন, প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, মেডিকেল অফিসার ডাঃ আলিফ মে. নুর -ই- আলম সাইয়েদী, মোছাঃ মাসুমা আক্তার মিম, ডাঃ তানভীর রুপক শিক্ষক শেখ মোহাম্মদ আলী,মোছাঃ শরিফা আক্তার লাকি প্রমূখ।

বক্তারা বলেন, হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক রোগ যা শিশুদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। এই ঝুঁকি মোকাবিলায় টিকাদান কর্মসূচির কোনো বিকল্প নেই। ক্যাম্পেইন চলাকালীন নির্দিষ্ট বয়সী প্রতিটি শিশু যাতে টিকার আওতায় আসে, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়।

প্রশিক্ষণ সেশনে টিকাদানের সঠিক পদ্ধতি, তদারকি এবং জনসচেতনতা তৈরির কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উল্লেখ্য যে, এই ক্যাম্পেইনটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), ইউনিসেফ এবং গাভি (Gavi)-এর সার্বিক সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, টিকাদান কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১০

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১১

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১২

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৩

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৪

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৫

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৬

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৭

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

১৮

শ্রীপুরে বনের গেজেটভুক্ত জমির রাজস্ব আদায়ের দাবিতে সংবাদ সম্মেলন

১৯

চন্দনাইশে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা

২০