Shakil Shah
১৯ ডিসেম্বর ২০২১, ৬:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বঙ্গোপসাগরে ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ

সাকিল আহমেদ, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটা থেকে দক্ষিণে বঙ্গোপসাগরের বিষখালী ও বলেশ্বর মোহনায় এফবি সিমা-২ নামে মাছ ধরার ট্রলার থেকে পড়ে গিয়ে শাহিন (৩৫) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন।

নিখোঁজ শাহিনকে উদ্ধারের জন্য জেলা মালিক সমিতির পক্ষ থেকে উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।

নিখোঁজ শাহিন উপজেলার সদর ইউনিয়নের বাদুড়তলা গ্রামের আব্দুস সোমেদ মিয়ার ছেলে।

এফবি সিমা-২ ট্রলারের মালিক আনসার খানের বরাত দিয়ে গোলাম মোস্তফা চৌধুরী জানান, গত বৃহস্পতিবার ভোর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ট্রলারের এক পাশে যান শাহিন। এরপর ঢেউয়ের তোড়ে ট্রলার থেকে ছিটকে পড়ে যায় শাহিন। এরপর থেকে তাঁর খোঁজ মেলেনি।

এর আগে গত ৮ ডিসেম্বর ট্রলারের মাঝি জাকিরের নেতৃত্বে পাথরঘাটা ঘাট থেকে ১২ জন মাঝিমাল্লা নিয়ে সাগরে মাছ ধরার জন্য যায় ট্রলারটি।

এদিকে ঘটনার পর নিখোঁজ শাহিনের অনুসন্ধানে শুক্রবার সকালে পাথরঘাটা থেকে তিনটি ট্রলার বঙ্গোপসাগরে পাঠায় জেলা ট্রলার মালিক সমিতি।

কোস্ট গার্ড দক্ষিণ স্টেশন কোস্টগার্ড কমান্ডার লেফটেন্যান্ট হারুনুর রশিদ জানান, নিখোঁজ জেলের খোঁজে উদ্ধার অভিযান চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহের কথা জানালেন জাপানি ব্যবসায়ীরা

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ কর্মকর্তা

আবার আলোচনায় একসঙ্গে ১৭০০ জনের মৃত্যুর ঘটনা

বকশীগঞ্জে পুকুরপাড়ে পাওয়া গেল মর্টারশেল সদৃশ বস্তু

দুমকীতে ফেরি থেকে নদীতে পড়ে এক বৃদ্ধ নিখোঁজ

নাগেশ্বরীতে দূর্যোগ লেসন লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে সমাজসেবা অফিসের কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

বাঁশখালীতে ধান ক্ষেত পাহারায় গিয়ে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু, তিনদিন পর লাশ উদ্ধার

মিরসরাইয়ে গোয়েন্দা তথ্যে অবৈধ জ্বালানি মজুদের বিরুদ্ধে অভিযান ও জরিমানা

খুলনায় বাস্তুচ্যুত অভিবাসীদের সামাজিক সুরক্ষা বেষ্টনী শক্তিশালীকরণ, চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক মিডিয়া অ্যাডভোকেসি সভা

১০

ভোলায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন: গ্রামীণ অর্থনীতিকে আধুনিকায়নের উদ্যোগ

১১

গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন সম্পন্ন

১২

তনু হত্যা মামলায় ১০ বছর পর প্রথম গ্রেফতার

১৩

মাদারীপুরের ডাসারে মাদক মামলার পলাতক আসামি মীর মিলন গ্রেফতার

১৪

শ্রীপুরে দাওয়াত না পেয়ে বিদ্যালয়ে তালা, বিএনপি’র ছয় নেতা আজীবন বহিষ্কার

১৫

জেলা পরিষদের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিব – খোন্দকার মাশুক

১৬

ভোরের দর্পণে সংবাদ প্রকাশের পরেই গোঁসাইগঞ্জ বন বিভাগে প্রশাসনের অভিযান, ৪ জনের কারাদণ্ড

১৭

শ্রীপুরে মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী অপহরণ, ২৪ ঘন্টায় উদ্ধার হয়নি

১৮

লালদিঘীতে বলি খেলার প্রতিকৃতি সম্বলিত ম্যুরাল উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

১৯

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ট্রলার জব্দ, জরিমানা ২ লক্ষাধিক টাকা

২০