Shakil Shah
১২ সেপ্টেম্বর ২০২১, ৬:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরগুনায় শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত শিক্ষাঙ্গন

রাসেল হাওলাদার, বরগুনা প্রতিনিধি :

 

দীর্ঘদিন পরে শিক্ষাঙ্গন এর মূল ফটক খুলে দেয়া হয়েছে। খুলে দেয়া হয়েছে শিক্ষাঙ্গন এর প্রতিটি ক্লাস রুমের দরজা। যেখানে আজ প্রবেশ করেছে মনের মাঝে স্বপ্ন বোনা ভবিষ্যৎ কর্ণধাররা। আজ শিক্ষক ও শিক্ষার্থীদের পদচারণায় মহামিলনের মধ্য দিয়ে শিক্ষাঙ্গন মুখরিত হয়েছে।

দীর্ঘ অপেক্ষার পরিসমাপ্তি ঘটিয়ে রোববার (১২ সেপ্টেম্বর) দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে। ৫৪৪ দিন বা এক বছর পাঁচ মাস ২৫ দিন বন্ধের পর খুলেছে দেশের সকল স্কুল ও কলেজ। এতে করে ফুল ফুটেছে ঝরে যাওয়া গাছে। হাসতে শুরু করেছে শিক্ষাঙ্গনের ক্যাম্পাস। লাল সবুজের পতাকা উড়ছে যেনো শিক্ষাঙ্গনের স্বাধীনতার ডাকে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে- কলেজ সমূহের মধ্যে বরগুনা সরকারি কলেজ, বরগুনা আইডিয়াল কলেজ, স্কুল সমূহের মধ্যে বরগুনা জিলা স্কুল, বালিকা উচ্চ বিদ্যালয়, বরগুনা আদর্শ স্কুল, কদমতলা নিরালা রেসিডেনসিয়াল মডেল স্কুলে চলছে স্বাস্থ্য বিধি অনুসরণ করে পাঠদান।

এ ব্যাপারে কদমতলা নিরালা রেসিডেনসিয়াল মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ জিয়াউল হক তুহিন প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন- কোমলমতি শিশুদের আবারো শিক্ষাঙ্গনে ফেরাতে পারাটা বর্তমান সরকারের একটি কঠিন সাহসীকতার পরিচয় বহন করে।

বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মতিউর রহমান বলেন- শিক্ষা প্রতিষ্ঠান খুলতে সকল ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গত কালই গ্রহণ করা হয়েছে। প্রধান ফটকে রাখা হয়েছে ওয়াশব্লক। পাশাপাশি নিশ্চিত করা হয়েছে মাস্ক। করোনা সচেতনতায় যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমেই সরকারি কলেজে পাঠদান করা হচ্ছে। তিনি আরো জানান- সরকারের নির্দেশিত নির্দেশাবলী বাস্তবায়নের মধ্য দিয়ে পাঠদান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহের কথা জানালেন জাপানি ব্যবসায়ীরা

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ কর্মকর্তা

আবার আলোচনায় একসঙ্গে ১৭০০ জনের মৃত্যুর ঘটনা

বকশীগঞ্জে পুকুরপাড়ে পাওয়া গেল মর্টারশেল সদৃশ বস্তু

দুমকীতে ফেরি থেকে নদীতে পড়ে এক বৃদ্ধ নিখোঁজ

নাগেশ্বরীতে দূর্যোগ লেসন লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে সমাজসেবা অফিসের কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

বাঁশখালীতে ধান ক্ষেত পাহারায় গিয়ে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু, তিনদিন পর লাশ উদ্ধার

মিরসরাইয়ে গোয়েন্দা তথ্যে অবৈধ জ্বালানি মজুদের বিরুদ্ধে অভিযান ও জরিমানা

খুলনায় বাস্তুচ্যুত অভিবাসীদের সামাজিক সুরক্ষা বেষ্টনী শক্তিশালীকরণ, চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক মিডিয়া অ্যাডভোকেসি সভা

১০

ভোলায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন: গ্রামীণ অর্থনীতিকে আধুনিকায়নের উদ্যোগ

১১

গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন সম্পন্ন

১২

তনু হত্যা মামলায় ১০ বছর পর প্রথম গ্রেফতার

১৩

মাদারীপুরের ডাসারে মাদক মামলার পলাতক আসামি মীর মিলন গ্রেফতার

১৪

শ্রীপুরে দাওয়াত না পেয়ে বিদ্যালয়ে তালা, বিএনপি’র ছয় নেতা আজীবন বহিষ্কার

১৫

জেলা পরিষদের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিব – খোন্দকার মাশুক

১৬

ভোরের দর্পণে সংবাদ প্রকাশের পরেই গোঁসাইগঞ্জ বন বিভাগে প্রশাসনের অভিযান, ৪ জনের কারাদণ্ড

১৭

শ্রীপুরে মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী অপহরণ, ২৪ ঘন্টায় উদ্ধার হয়নি

১৮

লালদিঘীতে বলি খেলার প্রতিকৃতি সম্বলিত ম্যুরাল উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

১৯

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ট্রলার জব্দ, জরিমানা ২ লক্ষাধিক টাকা

২০