Bhorer Darpan Online
৭ ডিসেম্বর ২০২০, ৬:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরগুনায় স্কুলের জমিতে শিক্ষকের বাগানবাড়ী!

বরগুনা প্রতিনিধি: বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের পূর্ব গুলিশাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে প্রধান শিক্ষক বাগান বাড়ি নির্মান করে অবৈধ ভাবে ভোগ দখল করছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চলতি বছরের মার্চ মাসের ১২ তারিখ শিক্ষা মন্ত্রনালয় থেকে বরগুনা জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসকে নির্দেশ দেয়া হয়। তবে মন্ত্রনালয়ের নির্দেশের নয় মাস পার হলেও অদৃশ্য কারনে এখনো কোনো ব্যবস্থা নিতে পারেননি বরগুনা জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসার। খোঁজ নিয়ে জানা যায়, বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়ন এর পূর্ব খলিশাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি প্রধান শিক্ষক অবৈধ ভাবে দখল করে বাগানবাড়ী ও ধান চাষ করে ভোগদখল করেন। এ বিষয়ে প্রতিকার চেয়ে নাসির উদ্দিন নামের এক ব্যাক্তি গত ২৫ ফেব্রæয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হলেও অদৃশ্য কারণে এখনো কোন ব্যবস্থা নেয়া হয়নি। এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান বলেন, স্কুলের সব জমি দখলে নেই। বেহাত হওয়া জমি উদ্ধারের জন্য জেলা প্রশাসকের কাছে মন্ত্রনালয় থেকে চিঠি দেয়া হয়েছে। তিনি জমি উদ্ধার করে দিলে আমি জমি বুঝে নেব। এ বিষয়ে প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক খান বলেন, ১৯৯৬ সাল থেকে এই জমি ভোগ দখলে আছি, হঠাৎ করে বিদ্যালয়ের জমি আসলো কোথা থেকে? বিদ্যালয় কতৃপক্ষ বিদ্যালয় নির্মানের শুরুতে কেন বিদ্যালয়ের সীমানা নির্ধারন করেনি? বরগুনা সদর উপজেলা ভুমি কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, বিদ্যালয়ের জমির মালিক শিক্ষা অফিস, আমার কাছে যেহেতু সীমানা নির্ধারনের বিষয়টি আসছে এ বিষয়ে ব্যবস্থা নিব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহের কথা জানালেন জাপানি ব্যবসায়ীরা

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ কর্মকর্তা

আবার আলোচনায় একসঙ্গে ১৭০০ জনের মৃত্যুর ঘটনা

বকশীগঞ্জে পুকুরপাড়ে পাওয়া গেল মর্টারশেল সদৃশ বস্তু

দুমকীতে ফেরি থেকে নদীতে পড়ে এক বৃদ্ধ নিখোঁজ

নাগেশ্বরীতে দূর্যোগ লেসন লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে সমাজসেবা অফিসের কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

বাঁশখালীতে ধান ক্ষেত পাহারায় গিয়ে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু, তিনদিন পর লাশ উদ্ধার

মিরসরাইয়ে গোয়েন্দা তথ্যে অবৈধ জ্বালানি মজুদের বিরুদ্ধে অভিযান ও জরিমানা

খুলনায় বাস্তুচ্যুত অভিবাসীদের সামাজিক সুরক্ষা বেষ্টনী শক্তিশালীকরণ, চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক মিডিয়া অ্যাডভোকেসি সভা

১০

ভোলায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন: গ্রামীণ অর্থনীতিকে আধুনিকায়নের উদ্যোগ

১১

গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন সম্পন্ন

১২

তনু হত্যা মামলায় ১০ বছর পর প্রথম গ্রেফতার

১৩

মাদারীপুরের ডাসারে মাদক মামলার পলাতক আসামি মীর মিলন গ্রেফতার

১৪

শ্রীপুরে দাওয়াত না পেয়ে বিদ্যালয়ে তালা, বিএনপি’র ছয় নেতা আজীবন বহিষ্কার

১৫

জেলা পরিষদের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিব – খোন্দকার মাশুক

১৬

ভোরের দর্পণে সংবাদ প্রকাশের পরেই গোঁসাইগঞ্জ বন বিভাগে প্রশাসনের অভিযান, ৪ জনের কারাদণ্ড

১৭

শ্রীপুরে মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী অপহরণ, ২৪ ঘন্টায় উদ্ধার হয়নি

১৮

লালদিঘীতে বলি খেলার প্রতিকৃতি সম্বলিত ম্যুরাল উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

১৯

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ট্রলার জব্দ, জরিমানা ২ লক্ষাধিক টাকা

২০