Shakil Shah
১৬ সেপ্টেম্বর ২০২০, ৪:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশের অর্থনীতি এখন ভালো অবস্থানে রয়েছে: প্রধানমন্ত্রী

ভোরের দর্পণ অনলাইন:

করোনার কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত বলে মন্তব‌্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন,  ‘এখন দেশের অর্থনীতি কম-বেশি ভালো অবস্থানে রয়েছে।’ বুধবার (১৬ সেপ্টেম্বর) সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভায়  তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আমাদের বাজেট ঘোষণা করেছি, জানি না কতদূর করতে পারবো (বাজেট বাস্তবায়ন), তবে আমাদের প্রস্তুতি নিতে হবে।’

করোনার কারণে রেমিট্যান্স কমে যেতে পারে বলে আশঙ্কা করা হলেও এক্ষেত্রে বিপরীত প্রবণতা দেখা গেছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের রেমিট্যান্স বৃদ্ধি পেয়ে এখন ৩৯.৪ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে। রেমিট্যান্সের জন্য আমরা ২ শতাংশ বিশেষ প্রণোদনা দিচ্ছি, আমাদের বিদেশি রিজার্ভ এখন ভালো অবস্থানে রয়েছে।’

শেখ হাসিনা বলেন, ‘গত কয়েক বছর ধরে বাজেটের ঘাটতি পাঁচ শতাংশ নির্ধারণ করা হলেও, সরকার এবার বাজেটের ঘাটতি ৬ শতাংশ নির্ধারণ করেছে। প্রয়োজন হলে ১০ শতাংশ করতাম, তবে তার প্রয়োজন হয়নি।’

করোনা ছাড়াও সরকারকে কিছু প্রাকৃতিক বিপর্যয়েরও মুখোমুখি হতে হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সময়মতো কার্যকর পদক্ষেপ নেওয়ায় আমরা এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে পেরেছি।’ তিনি  আরও বলেন, ‘দেশে দীর্ঘস্থায়ী বন্যার পূর্বাভাস ছিল। এখনো কিছু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।  নদী ভাঙন আরও খারাপের দিকে মোড় নিয়েছে। আমরা এ বিষয়ে পদক্ষেপ নিচ্ছি। চেষ্টা করছি।

শেখ হাসিনা বলেন, ‘সরকারের পাশাপাশি আওয়ামী ল‌ীগও জনগণের পাশে দাঁড়িয়ে তাদের সেবা দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রেখেছে।’

আওয়ামী লীগ সংকটময় মুহূর্তে সাধারণ মানুষের কল্যাণ নিয়ে চিন্তা করে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘অন্য কোনো দল ক্ষমতায় থাকলে তারা কখনোই এই কাজ করতো না। এর পরিবর্তে, তারা এ সংকটকে পুঁজি করে কিছু সুযোগ-সুবিধা অর্জনের চেষ্টা করতো। কিন্তু আমরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কঠোর পরিশ্রম করছি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহের কথা জানালেন জাপানি ব্যবসায়ীরা

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ কর্মকর্তা

আবার আলোচনায় একসঙ্গে ১৭০০ জনের মৃত্যুর ঘটনা

বকশীগঞ্জে পুকুরপাড়ে পাওয়া গেল মর্টারশেল সদৃশ বস্তু

দুমকীতে ফেরি থেকে নদীতে পড়ে এক বৃদ্ধ নিখোঁজ

নাগেশ্বরীতে দূর্যোগ লেসন লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে সমাজসেবা অফিসের কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

বাঁশখালীতে ধান ক্ষেত পাহারায় গিয়ে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু, তিনদিন পর লাশ উদ্ধার

মিরসরাইয়ে গোয়েন্দা তথ্যে অবৈধ জ্বালানি মজুদের বিরুদ্ধে অভিযান ও জরিমানা

খুলনায় বাস্তুচ্যুত অভিবাসীদের সামাজিক সুরক্ষা বেষ্টনী শক্তিশালীকরণ, চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক মিডিয়া অ্যাডভোকেসি সভা

১০

ভোলায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন: গ্রামীণ অর্থনীতিকে আধুনিকায়নের উদ্যোগ

১১

গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন সম্পন্ন

১২

তনু হত্যা মামলায় ১০ বছর পর প্রথম গ্রেফতার

১৩

মাদারীপুরের ডাসারে মাদক মামলার পলাতক আসামি মীর মিলন গ্রেফতার

১৪

শ্রীপুরে দাওয়াত না পেয়ে বিদ্যালয়ে তালা, বিএনপি’র ছয় নেতা আজীবন বহিষ্কার

১৫

জেলা পরিষদের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিব – খোন্দকার মাশুক

১৬

ভোরের দর্পণে সংবাদ প্রকাশের পরেই গোঁসাইগঞ্জ বন বিভাগে প্রশাসনের অভিযান, ৪ জনের কারাদণ্ড

১৭

শ্রীপুরে মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী অপহরণ, ২৪ ঘন্টায় উদ্ধার হয়নি

১৮

লালদিঘীতে বলি খেলার প্রতিকৃতি সম্বলিত ম্যুরাল উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

১৯

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ট্রলার জব্দ, জরিমানা ২ লক্ষাধিক টাকা

২০