Shakil Shah
৩১ জুলাই ২০২১, ১০:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি-জামায়াত করোনার মতো রূপ পরিবর্তন করে

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, করোনাভাইরাস যেমন বারবার রূপ পরিবর্তন করে, বিএনপি-জামায়াত-হেফাজতও তেমনি বারবার নিজেদের রূপ পরিবর্তন করছে। এদের সুর নিয়মিত পরিবর্তন হয়।

শনিবার (৩১ জুলাই) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে অসহায় দুঃস্থ, দিন মজুরের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের উদ্যোগে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বাহাউদ্দিন নাছিম বলেন, একই মানুষ একই মুখে ছয় থেকে বারো রকমের কথা বলে। কখনো টিকা নিয়ে অপপ্রচার, কখনো মাস্ক পরা নিয়ে বিভ্রান্ত করতে তারা ব্যস্ত। লকডাউন নিয়ে তারা একেক সময় একেক কথা বলে। করোনা থেকে যেমন আমাদের মুক্তি পেতে হবে, তেমনি এই সাম্প্রদায়িক অপরাজনীতিবিদদের কাছ থেকেও সচেতন থাকতে হবে।

তিনি বলেন, যারা মানুষের জন্য রাজনীতি করে না, মানুষকে ভালোবাসে না, তারা গুজবের ফ্যাক্টরিতে বসে মানুষকে বিভ্রান্ত করতে ব্যস্ত। তারা মাস্ক ব্যবহারের প্রয়োজনীয়তা নিয়ে, টিকা নিয়ে, লকডাউন নিয়ে অপপ্রচার করছে। তারা টিকা নিয়ে প্রথমে অপপ্রচারে ব্যস্ত ছিল, তারপর নিজেরাই টিকা নিয়েছে। বিভ্রান্তি আর গুজব ছড়ানোই তাদের রাজনীতি।

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ একটি পেশাজীবী সংগঠন। কৃষিবিদ যারা বিভিন্ন পেশায় নিয়োজিত, তাদের ন্যায্য অধিকার নিশ্চিতে বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ কাজ করে। পাশাপাশি জাতির পিতার আদর্শের গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আমরা কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, যারা সাম্প্রদায়িক বাংলাদেশ চায় তাদের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ। বিএনপি-জামায়াত সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে, অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ সব সময় মাঠে আছে।

নাছিম বলেন, করোনার শুরু থেকেই বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ নানান কর্মসূচি পালন করে আসছে। আমাদের সদস্যরা নিজেদের টাকায় মানুষের পাশে দাঁড়াচ্ছে। আমরা সাধ্যমতো মানুষের পাশে থাকব।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহের কথা জানালেন জাপানি ব্যবসায়ীরা

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ কর্মকর্তা

আবার আলোচনায় একসঙ্গে ১৭০০ জনের মৃত্যুর ঘটনা

বকশীগঞ্জে পুকুরপাড়ে পাওয়া গেল মর্টারশেল সদৃশ বস্তু

দুমকীতে ফেরি থেকে নদীতে পড়ে এক বৃদ্ধ নিখোঁজ

নাগেশ্বরীতে দূর্যোগ লেসন লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে সমাজসেবা অফিসের কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

বাঁশখালীতে ধান ক্ষেত পাহারায় গিয়ে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু, তিনদিন পর লাশ উদ্ধার

মিরসরাইয়ে গোয়েন্দা তথ্যে অবৈধ জ্বালানি মজুদের বিরুদ্ধে অভিযান ও জরিমানা

খুলনায় বাস্তুচ্যুত অভিবাসীদের সামাজিক সুরক্ষা বেষ্টনী শক্তিশালীকরণ, চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক মিডিয়া অ্যাডভোকেসি সভা

১০

ভোলায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন: গ্রামীণ অর্থনীতিকে আধুনিকায়নের উদ্যোগ

১১

গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন সম্পন্ন

১২

তনু হত্যা মামলায় ১০ বছর পর প্রথম গ্রেফতার

১৩

মাদারীপুরের ডাসারে মাদক মামলার পলাতক আসামি মীর মিলন গ্রেফতার

১৪

শ্রীপুরে দাওয়াত না পেয়ে বিদ্যালয়ে তালা, বিএনপি’র ছয় নেতা আজীবন বহিষ্কার

১৫

জেলা পরিষদের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিব – খোন্দকার মাশুক

১৬

ভোরের দর্পণে সংবাদ প্রকাশের পরেই গোঁসাইগঞ্জ বন বিভাগে প্রশাসনের অভিযান, ৪ জনের কারাদণ্ড

১৭

শ্রীপুরে মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী অপহরণ, ২৪ ঘন্টায় উদ্ধার হয়নি

১৮

লালদিঘীতে বলি খেলার প্রতিকৃতি সম্বলিত ম্যুরাল উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

১৯

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ট্রলার জব্দ, জরিমানা ২ লক্ষাধিক টাকা

২০