Shakil Shah
১০ অক্টোবর ২০২০, ১১:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিপিএলের পুরানকে ভেবে দুশ্চিন্তায় পড়েছিলেন ওয়ার্নার

ভোরের দর্পণ অনলাইন:

ক্যারিবিয়ান বাঁহাতি ব্যাটসম্যান নিকোলাস পুরান মানে আগ্রাসী ব্যাটিং। অজি ক্রিকেটার ডেভিড ওয়ার্নার খুব ভালো করেই জানেন সেটি। ২০১৯ বিপিএলে সিলেট সিক্সার্সের হয়ে দুইজন খেলেছেন একই দলে। বিপিএলের কল্যাণে অধিনায়ক ওয়ার্নার খুব কাছ থেকে দেখেছেন পুরানকে। আইপিএলের সর্বশেষ ম্যাচেও আবার পুরান ঝড়ে হতভম্ব হয়ে গেছেন ওয়ার্নার। কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে ঝড় তোলা ক্যারিবিয়ান এই ব্যাটসম্যানকে বিপিএলের সেই পুরান মনে করে নার্ভাস হয়ে গেছেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ওয়ার্নার।

২০১৯ বিপিএলে চোটের জন্য মাত্র সাত ম্যাচ খেলতে পেরেছেন ওয়ার্নার। এরমধ্যে ৫ ম্যাচেই দেখেছেন পুরান ঝড়। ক্যারিবিয়ান এই বাঁহাতি ব্যাটসম্যানের ২৬ বলে ৪১, ৩২ বলে ৫২, ৪৭ বলে ৭২, ১৬ বলে ২৬, ২৭ বলে ৪৭* রানের ইনিংসগুলো ছিল বিধ্বংসী। সেই আসরে প্রায় ১৬০ স্ট্রাইক রেটে পুরান করেছিলেন ৩৭৯ রান। সাবেক সতীর্থ পুরান গতকাল ঝড় তুলেছিলো আবার, তবে এবার ওয়ার্নারের প্রতিপক্ষ হিসেবে।

আইপিএলে বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ২০২ রান তাড়া করতে নেমে পাঞ্জাবের এই ব্যাটসম্যান খেলেছেন ৩৭ বলে ৭৭ রানের ইনিংস। যেখানে ছয়ের মার ছিল ৭টি। ফিফটি ছুঁয়েছিলেন, মাত্র ১৭ বলে। এমনকি আবদুস সামাদের এক ওভারে তুলেছিলেন ২৮ রানও। কিন্তু পাঞ্জাবের বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় দলকে কাঙ্খিত জয় এনে দিতে পারেননি।

এক পর্যায়ে চাপে পড়ে রশিদ খানের বলে পয়েন্টে ক্যাচ দিয়ে ফেরেন পুরান। সানরাইজার্সও ম্যাচটি জিতে নেয় ৬৯ রানে। তবে পুরান যতক্ষণ মাঠে ছিলেন, এক পর্যায়ে নার্ভাস হয়ে পড়েছিলেন তিনি।

সানরাইজার্স অধিনায়কের ভাষ্যে, ‘উপভোগ্য ম্যাচ ছিল। তবে চার ওভারের মতো বাকি থাকতে খানিকটা নার্ভাস হয়ে গিয়েছিলাম, যখন পুরান বল মাঠের বাইরে আছড়ে ফেলছিল। বাংলাদেশে (বিপিএলে) আমি তার সঙ্গে খেলেছি। সে যখন এভাবে ক্লিন হিট করা শুরু করে, তখন কঠিনভাবেই ভাবতে হয়।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরসরাইয়ের যুবদল নেতা কামালের মৃত্যু হত্যা নাকি দুর্ঘটনা এটি তদন্তের বিষয় – এমপি নুরুল আমিন

গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার -প্রধান তথ্য অফিসার

বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সন্মাননা উৎসব অনুষ্ঠিত

আশুলিয়ায় সুদের টাকার জন্য স্বামী স্ত্রীকে মারধর; প্রতিবাদ করায় উল্টো অপপ্রচার

গৌরীপুরে বজ্রপাতে এক জনের মৃত্যু

সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ, ঝুঁকি নিয়ে চলাচল করে ২০ গ্রামের মানুষ

পটুয়াখালীতে এলজিইডি প্রধান প্রকৌশলীর শুভাগমন উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা

শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার

১০

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার

১১

বকশীগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ

১২

সিংড়ায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

১৩

টোকেন বাণিজ্যে তেল সরবরাহে অনিয়ম: সরিষাবাড়ীর ঝিনাই ফিলিং স্টেশনে সিন্ডিকেটের দাপট

১৪

আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

১৫

ডোমারে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, ঘটনাস্থলেই অজ্ঞান এক অভিযুক্ত

১৬

“সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৭

রাঙ্গামাটিতে আন্ত: প্রেসক্লাব মত বিনিময় সভা অনুষ্ঠিত

১৮

সিংড়ায় দিনব্যাপী ইউএনও’র ঝটিকা অভিযান: ভেকুর ২৪ ব্যাটারি জব্দ

১৯

নাগেশ্বরীতে ৮ম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক পলাতক

২০