Online Desk
১৮ এপ্রিল ২০২৬, ৭:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে এলজিইডি প্রধান প্রকৌশলীর শুভাগমন উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে এলজিইডি প্রধান প্রকৌশলীর শুভাগমন উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

পটুয়াখালী প্রতিনিধি: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর প্রধান প্রকৌশলী মোঃ বেলাল হোসেনের পটুয়াখালীতে শুভাগমন উপলক্ষে সুধী সমাবেশ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) রাত ৮ টায় পটুয়াখালী শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা পরিষদ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর প্রধান প্রকৌশলী মোঃ বেলাল হোসেন। সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক জুয়েল রানা।

সভায় স্থানীয় উন্নয়ন কার্যক্রম, অবকাঠামো উন্নয়ন, গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থা, টেকসই প্রকল্প বাস্তবায়ন এবং এলজিইডি’র চলমান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে স্নেহাংশু সরকার কুট্টি বলেন, পটুয়াখালীর টেকসই উন্নয়নের জন্য পরিকল্পিত অবকাঠামো নির্মাণ অত্যন্ত জরুরি। তিনি জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্য এলজিইডি’র সার্বিক সহযোগিতা কামনা করেন এবং স্থানীয় সরকারের কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, “পটুয়াখালীতে মেগা প্রজেক্টের নামে কোনো ধরনের মেগা দুর্নীতি চলবে না।” পাশাপাশি তিনি যোগ করেন, “আমি প্রশাসক নয়, আপনাদের সেবক হতে চাই।”

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ বলেন, উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে নিরাপত্তা নিশ্চিতে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক জুয়েল রানা বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে মাঠ প্রশাসনের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে এলজিইডির প্রধান প্রকৌশলী মোঃ বেলাল হোসেন বলেন, দেশের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে এলজিইডি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং পটুয়াখালী জেলাকে উন্নয়নের ধারায় আরও এগিয়ে নিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি সুষ্ঠু পরিকল্পনা ও মানসম্পন্ন কাজের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণের অঙ্গীকার করেন। তিনি বলেন বাংলাদেশ সীমিত সম্পদের দেশ তাই অধিক জনগুরুত্বপূর্ণ এবং অগ্রাধিকার ভিত্তিতে যেগুলো আগে করা প্রয়োজন সেগুলো আগে করা হবে।

সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন প্রধান প্রকৌশলী। এ সময় তিনি স্থানীয় উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

সভায় আরও বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো: খালেদুর রহমান মিয়া, পটুয়াখালী সরকারি কলেজের অধ্যাক্ষ প্রফেসর মোহাম্মদ জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ উল আলম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল হাসান সোহেল, জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাড. মজিবুর রহমান টোটন, পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সিনিয়র নেতা মোস্তাক আহমেদ পিনু।

এসময় সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুধীজন এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০২৮

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসীম উদ্দীন আহমেদ এমপিকে সংবর্ধনা

পশ্চিম বড়ঘোনা রহমানীয়া মাদরাসায় তারেক আবদুল্লাহ: গ্রাম থেকেই দেশসেরা হওয়ার আহ্বান

মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মিরসরাইয়ের যুবদল নেতা কামালের মৃত্যু হত্যা নাকি দুর্ঘটনা এটি তদন্তের বিষয় – এমপি নুরুল আমিন

গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার -প্রধান তথ্য অফিসার

বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সন্মাননা উৎসব অনুষ্ঠিত

আশুলিয়ায় সুদের টাকার জন্য স্বামী স্ত্রীকে মারধর; প্রতিবাদ করায় উল্টো অপপ্রচার

গৌরীপুরে বজ্রপাতে এক জনের মৃত্যু

সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ, ঝুঁকি নিয়ে চলাচল করে ২০ গ্রামের মানুষ

১০

পটুয়াখালীতে এলজিইডি প্রধান প্রকৌশলীর শুভাগমন উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

১২

সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা

১৩

শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার

১৪

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার

১৫

বকশীগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ

১৬

সিংড়ায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

১৭

টোকেন বাণিজ্যে তেল সরবরাহে অনিয়ম: সরিষাবাড়ীর ঝিনাই ফিলিং স্টেশনে সিন্ডিকেটের দাপট

১৮

আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

১৯

ডোমারে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, ঘটনাস্থলেই অজ্ঞান এক অভিযুক্ত

২০