Online Desk
১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৬:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন এম রশিদুজ্জামান মিল্লাত

বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন এম রশিদুজ্জামান মিল্লাত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন জামালপুরের কৃতি সন্তান ও বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ আলহাজ্ব এম রশিদুজ্জামান মিল্লাত।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে রাষ্ট্রপতি তাঁকে শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

এম রশিদুজ্জামান মিল্লাত প্রতিমন্ত্রী নিযুক্ত হওয়ার খবর ছড়িয়ে পড়লে তাঁর নির্বাচনী এলাকা জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) সহ পুরো জেলায় আনন্দের বন্যা বয়ে যায়। বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেন। স্থানীয়দের মতে, মিল্লাতের এই নিয়োগ জামালপুরের সামগ্রিক উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে।

শপথ গ্রহণ শেষে এক প্রতিক্রিয়ায় নবনিযুক্ত প্রতিমন্ত্রী বলেন, দেশ ও জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন খাতকে আধুনিক এবং বিশ্বমানের করে গড়ে তুলতে আমি নিরলসভাবে কাজ করে যাব। তিনি তাঁর ওপর আস্থা রাখায় সংশ্লিষ্ট সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এম রশিদুজ্জামান মিল্লাত ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ৭৩ হাজার ৬৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাজমুল হক সাঈদী পেয়েছেন ৯৭ হাজার ৮২০ ভোট। ৭৫ হাজার ৮৩৬ ভোটের বিশাল ব্যবধানে জয়ী হওয়ার পর জাতীয় পর্যায়ে তাঁর এই মূল্যায়নকে ইতিবাচক হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারের অধিকারী মিল্লাত দীর্ঘদিন ধরে বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বিশেষ করে দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জের সাধারণ মানুষের অধিকার আদায়ে তাঁর বলিষ্ঠ নেতৃত্ব তাঁকে এলাকায় জনপ্রিয়তার তুঙ্গে নিয়ে গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শপথ গ্রহনের পর নিজ এলাকায় এসে সর্বসাধারণের সাথে মতবিনিময়ে এমপি মাহবুবুল আলম সালেহী

বন্ধন লায়ন্স ক্লাবের উদ্যোগে ইফতার ও সেহেরী সামগ্রী প্রদান

বরিশালের শিল্পায়নের প্রধান বাঁধা বামপন্থী শ্রমিক আন্দোলন

হাড় না ভাঙা পর্যন্ত স্ত্রীকে মারধর বৈধ, আফগানিস্তানে নতুন আইন

মাদারীপুরে ১১বছরের শিশু ধর্ষণের চেষ্টা মামলায় যুবক কারাগারে

দোহাজারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি

গৌরীপুরে ‘শুদ্ধ শব্দ উৎসব’

ফেব্রুয়ারির ১৮ দিনে রেমিট্যান্স ছাড়াল ২ বিলিয়ন ডলার

২০২৬ সালের শেষ নাগাদ ৯৯ গন্তব্যজুড়ে বিস্তৃত হবে এমিরেটসের প্রিমিয়াম ইকোনমি নেটওয়ার্ক

১০

ধনবাড়ীতে বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযান

১১

বাগাতিপাড়ায় ফিলোন ফিডস’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

১২

কাহালুতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৩

কাপাসিয়ায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে প্রস্তুতি সভা

১৪

রমজানের শুরুতে দুঃস্থ,অসহায় পরিবার ও এতিম খানায় সেনাবাহিনীর ইফতার সামগ্রী উপহার

১৫

ইফতারের জন্য খেজুরের স্মুদি তৈরির রেসিপি

১৬

সরিষাবাড়ী পৌরসভার কর্মকর্তা–কর্মচারীদের বকেয়া ৪ কোটির বেশি, তবু নিয়োগ তৎপরতা

১৭

দোহাজারীতে ৭শ পরিবারের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করলেন আবদুল নবী খান

১৮

ক্লিন এন্ড গ্রীণ সাভার গড়তে নিজের হাতে নিজেই বিলবোর্ড অপসারণ করলেন সংসদ সদস্য

১৯

রায়গঞ্জে অসহায় পরিবারের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ

২০