Shakil Shah
১৪ ফেব্রুয়ারী ২০২২, ৫:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভালোবাসা দিবসে স্বামীর গোপন অঙ্গ কেটে দিলো স্ত্রী

সাকিল আহমেদ, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটায় ভালোবাসা দিবসে স্বামীর গোপন অঙ্গ কেটে দেয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। ১৪ ফেব্রুয়ারি সোমবার সকাল পৌনে পাঁচটার দিকে উপজেলার সদর ইউনিয়নের রুহিত গ্রামে এ ঘটনা ঘটে।

আহত সেলিম মিয়া (৪৫) একই এলাকার মো হিঙ্গুর শরিফের ছেলে। আহত সেলিম পেশায় একজন মৎস্য ব্যবসায়ী। অভিযুক্ত মমতাজ বেগম সেলিম মিয়ার ১ম স্ত্রী।

সেলিম মিয়ার ২য় স্ত্রী পুতুল জানান, চার বছর আগে তাদের বিবাহ হয়। তাকে বিবাহ করার পর থেকেই ১ম স্ত্রীর সাথে দ্বন্দ্ব লেগেই থাকত। এরপর আমি স্বামীর কাছ থেকে ছেড়ে দু’বছর আগে আমার বাবার বাড়ি মঠবাড়িয়া এলাকায় চলে যাই। সেখানে মাঝে মাঝে সেলিম মিয়া বেড়াতে আসতো।

সেলিম মিয়া জানান ২য় স্ত্রীর বাড়িতে ১০ দিন বেড়ানো শেষে রবিবার সন্ধ্যায় বাড়িতে আসি। রাতে খাওয়া দাওয়া শেষ করে ১ম স্ত্রী মমতাজের সাথে ঘুমিয়ে পরি। সকালে হঠাৎ ঘুমের মধ্যে টের পাই মমতাজ বঁটি দিয়ে আমার গোপন অঙ্গ কাটতেছে। তবে কি কারণে এ ঘটনা ঘটিয়েছে তা বলতে পারছেন না তিনি।

সেলিম মিয়া আরো জানান, এসময় আমি ডাক চিৎকার করলে ঘরে থাকা অন্য ছেলেরা আমাকে উদ্ধার করে পাথরঘাটা হাসপাতালে নিয়ে আসে।

সেলিম মিয়ার ১ম স্ত্রীর ছেলে মনির হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, আমরা পাচ ভাই-বোন। পারিবারিক ভাবে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবো।

এবিষয়ে অভিযুক্ত মমতাজের সাথে যোগাযোগ করতে চেষ্টা করলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুত্রে জানা যায়, সেলিম মিয়ার গোপন অঙ্গে ৯ টি সেলাই লেগেছে। হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল বাশার জানান, বিষয়টি আমরা শুনে পুলিশ পাঠিয়েছি। এখন পর্যন্ত তাদের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহের কথা জানালেন জাপানি ব্যবসায়ীরা

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ কর্মকর্তা

আবার আলোচনায় একসঙ্গে ১৭০০ জনের মৃত্যুর ঘটনা

বকশীগঞ্জে পুকুরপাড়ে পাওয়া গেল মর্টারশেল সদৃশ বস্তু

দুমকীতে ফেরি থেকে নদীতে পড়ে এক বৃদ্ধ নিখোঁজ

নাগেশ্বরীতে দূর্যোগ লেসন লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে সমাজসেবা অফিসের কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

বাঁশখালীতে ধান ক্ষেত পাহারায় গিয়ে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু, তিনদিন পর লাশ উদ্ধার

মিরসরাইয়ে গোয়েন্দা তথ্যে অবৈধ জ্বালানি মজুদের বিরুদ্ধে অভিযান ও জরিমানা

খুলনায় বাস্তুচ্যুত অভিবাসীদের সামাজিক সুরক্ষা বেষ্টনী শক্তিশালীকরণ, চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক মিডিয়া অ্যাডভোকেসি সভা

১০

ভোলায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন: গ্রামীণ অর্থনীতিকে আধুনিকায়নের উদ্যোগ

১১

গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন সম্পন্ন

১২

তনু হত্যা মামলায় ১০ বছর পর প্রথম গ্রেফতার

১৩

মাদারীপুরের ডাসারে মাদক মামলার পলাতক আসামি মীর মিলন গ্রেফতার

১৪

শ্রীপুরে দাওয়াত না পেয়ে বিদ্যালয়ে তালা, বিএনপি’র ছয় নেতা আজীবন বহিষ্কার

১৫

জেলা পরিষদের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিব – খোন্দকার মাশুক

১৬

ভোরের দর্পণে সংবাদ প্রকাশের পরেই গোঁসাইগঞ্জ বন বিভাগে প্রশাসনের অভিযান, ৪ জনের কারাদণ্ড

১৭

শ্রীপুরে মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী অপহরণ, ২৪ ঘন্টায় উদ্ধার হয়নি

১৮

লালদিঘীতে বলি খেলার প্রতিকৃতি সম্বলিত ম্যুরাল উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

১৯

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ট্রলার জব্দ, জরিমানা ২ লক্ষাধিক টাকা

২০