Shakil Shah
১৮ অক্টোবর ২০২২, ৬:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলার বোরহানউদ্দিনে নিষেধাজ্ঞা অমান্য করে চলছে ইলিশ শিকার

নিয়াজ মাহমুদ জয়, ভোলা প্রতিনিধি:

সারা দেশে ইলিশ ধরার ওপরে ২২ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এই নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার বোরহানউদ্দিনে মেঘনা নদীতে রাতের অন্ধকারে ইলিশ ধরছে একশ্রেণির অসাধু দূর্বৃত্তরা। স্থানীয় প্রশাসন এবং আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আবার তাদেরকে ম্যানেজ করে বোরহানউদ্দিন মেঘনার নদীতে চলছে মা ইলিশ ধরার মহোৎসব। প্রভাবশালী জেলেরা সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করছে বলে অনেকেই অভিযোগ করেছেন। উপজেলার সেন্টার খাল, আলিমুদ্দীন, স্রোজগঞ্জ, হাকিমুদ্দিন, হাসান নগর ও মির্জাকালু সহ বেশ কয়েকটি স্থানে অসাধু জেলেরা জাহাঙ্গীর মাঝির কারসাজিতে নদীতে দ্রুতগামী নৌকা পাঠায়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক জেলেরা জানান, প্রায় প্রতিনিয়ত নৌকা দিয়ে প্রকাশ্যে মাছ শিকার করছে কালু মাঝি, দুলাল মাঝি, বাচ্চু মাঝি, মানসুর মাঝি, মনির মাঝি, রহিম মাঝি সহ ২০/২৫ টি নৌকা। যখন প্রশাসন টহল থেকে উপরে উঠে তখনি জাহাঙ্গীর মাঝি ফোন করলে নৌকা নদীতে যায় এবং তাদের সাথে লোকেশন শেয়ার করে। যার ভাগ আইনশৃঙ্খলা হতে শুরু করে মৎস্য অফিসের কর্মচারীরা পায়। তারা আরো জানান, নৌকা পাঠাতে হলে নৌ-পুলিশের সাথে কন্টাক্ট করে মেঘনা নদীতে ইলিশ মাছ শিকার করতে যাইতে হয়।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই নিধোজ্ঞা চলবে আগামী ২৮ অক্টোবর মধ্যরাত পর্যন্ত। মা ইলিশকে স্বাচ্ছন্দে ডিম ছাড়ার সুযোগ দিতেই এ সময়ে ইলিশ সম্পদ সংরক্ষণে ‘প্রটেকশন অ্যান্ড কনজারভেশন অব ফিশ অ্যাক্ট, ১৯৫০’ এর অধীন প্রণীত ‘প্রটেকশন অ্যান্ড কনজারভেশন অব ফিশ রুলস, ১৯৮৫’ অনুযায়ী, সারা দেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

ইলিশের উৎপাদন বাড়াতে এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসময় দেশব্যাপী ইলিশ আহরণ, বিপণন, ক্রয়-বিক্রয়, পরিবহন, মজুত ও বিনিময় নিষিদ্ধ থাকবে। ইলিশ আহরণে বিরত থাকা সরকারিভাবে নিবন্ধিত জেলেদের সরকার খাদ্য সহায়তা হিসেবে দিছে ভিজিএফ চাল।

কিন্তু সরকারের এতসব উদ্যোগের পরেও রাতের অন্ধকারে দেশের মেঘনাসহ বিভিন্ন এলাকার নদীতে চলছে মা ইলিশ শিকার। দিনের বেলা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হলেও রাতে নিরাপত্তার দোহাই দিয়ে আইন-শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন কোনও কার্যকর ব্যবস্থা নিতে নদীতে যায় না।

এ প্রসঙ্গে জানতে চাইলে মির্জাকালু নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম জানান, অভিযানের এই কয়দিন নদীতে কোনো নৌকা নাই। নৌকা ধরার তো কোনো প্রশ্নই আসেনা বোরহানউদ্দিন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা.) আলী আহম্মদ আখন্দ জানান, মৎস্য অফিসের জাহাঙ্গীর মাঝি যদি নৌকা পাঠায় তাহলে ধরে পেলেন। তাছাড়া ফোনের মাধ্যমে বিভিন্ন জায়গায় সোর্সকে খবর দিলে তারা সর্তক হয়ে যায়। তিনি আরো বলেন, যদি নৌকা নদীতে যায় তাহলে মৎস্য অফিসে জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহের কথা জানালেন জাপানি ব্যবসায়ীরা

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ কর্মকর্তা

আবার আলোচনায় একসঙ্গে ১৭০০ জনের মৃত্যুর ঘটনা

বকশীগঞ্জে পুকুরপাড়ে পাওয়া গেল মর্টারশেল সদৃশ বস্তু

দুমকীতে ফেরি থেকে নদীতে পড়ে এক বৃদ্ধ নিখোঁজ

নাগেশ্বরীতে দূর্যোগ লেসন লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে সমাজসেবা অফিসের কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

বাঁশখালীতে ধান ক্ষেত পাহারায় গিয়ে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু, তিনদিন পর লাশ উদ্ধার

মিরসরাইয়ে গোয়েন্দা তথ্যে অবৈধ জ্বালানি মজুদের বিরুদ্ধে অভিযান ও জরিমানা

খুলনায় বাস্তুচ্যুত অভিবাসীদের সামাজিক সুরক্ষা বেষ্টনী শক্তিশালীকরণ, চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক মিডিয়া অ্যাডভোকেসি সভা

১০

ভোলায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন: গ্রামীণ অর্থনীতিকে আধুনিকায়নের উদ্যোগ

১১

গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন সম্পন্ন

১২

তনু হত্যা মামলায় ১০ বছর পর প্রথম গ্রেফতার

১৩

মাদারীপুরের ডাসারে মাদক মামলার পলাতক আসামি মীর মিলন গ্রেফতার

১৪

শ্রীপুরে দাওয়াত না পেয়ে বিদ্যালয়ে তালা, বিএনপি’র ছয় নেতা আজীবন বহিষ্কার

১৫

জেলা পরিষদের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিব – খোন্দকার মাশুক

১৬

ভোরের দর্পণে সংবাদ প্রকাশের পরেই গোঁসাইগঞ্জ বন বিভাগে প্রশাসনের অভিযান, ৪ জনের কারাদণ্ড

১৭

শ্রীপুরে মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী অপহরণ, ২৪ ঘন্টায় উদ্ধার হয়নি

১৮

লালদিঘীতে বলি খেলার প্রতিকৃতি সম্বলিত ম্যুরাল উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

১৯

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ট্রলার জব্দ, জরিমানা ২ লক্ষাধিক টাকা

২০