Shakil Shah
২৯ নভেম্বর ২০২২, ৮:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রূপগঞ্জে বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ সভা \ বিক্ষোভ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গতকাল ২৯ নভেম্বর মঙ্গলবার বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত এ প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন কায়েতপাড়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ডাঃ আব্দুল বাতেন।

সভায় বক্তব্য রাখেন কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ জাহেদ আলী, রূপগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক মিলন, রূপগঞ্জ উপজেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা, কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আশিক ইকবাল, কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল খন্দকার জয়, সাংগঠনিক সম্পাদক আক্তার ফকির, কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক ভুঁইয়া, সাধারণ সম্পাদক নাদিম হোসেন অপু, কায়েতপাড়া ইউনিয়ন ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শ্রী রবি রায়, কায়েতপাড়া ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন, আলতাফ হোসেন, মতিন ভুঁইয়া, সুরুজ ইসলাম, মাসুম মিয়া, মইনুল আহম্মেদ মানিক, আব্দুল হাই, সুলতানা রাজিয়া, পিয়ারা বেগম ও শারমিন আক্তার রিমা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সারা দেশের ন্যায় রূপগঞ্জেও সমাবেশের নামে বিএনপি-জামাত সন্ত্রাস ও নৈরাজ্য করছে। মানুষের জান ও মালের নিরাপত্তায় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আওয়ামীলীগ নেতাদের নামে বিভ্রান্তিমূলক অপপ্রচারকারী ও বিএনপি জামাতের সন্ত্রাসীদের কঠোর হস্তে প্রতিহত করা হবে।
পরে আওয়ামীলীগের নেতাকর্মীরা ঢাকা-ডেমরা-রূপগঞ্জ সড়কের ইছাখালী এলাকায় বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০