
লালপুর (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভা কর্তৃক আয়োজিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আবীর হোসেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হারুনুর রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও পৌরসভার সাবেক মেয়র মোঃ নজরুল ইসলাম মোলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ নার্গিস সুলতানা, উপজেলা সহকারী শিক্ষা অফিসার ঝর্ণা মন্ডল প্রমুখ।