Shakil Shah
১৪ জুলাই ২০২১, ৬:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাটের আদিতমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সুবল চন্দ্র (৩০) নামে এক বাংলাদেশি রাখাল নিহত হয়েছেন। বুধবার (১৪ জুলাই) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের তালুক দুলালী বারঘড়ি সীমান্তের ৯২৯ নম্বর মেইনপিলার এলাকায় এ ঘটনা ঘটে। 

সুবল চন্দ্র উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী গ্রামের পেলকু রাম বর্মণের ছেলে।

সীমান্তবাসী ও বিজিবি সূত্রে জানা যায়, উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের তালুক দুলালী বারঘড়ি সীমান্তের ৯২৯ নম্বর মেইন ও ৮ নং সাব-পিলার এলাকা হয়ে ভারতে গরু আনতে যান সুবল চন্দ্রসহ কয়েকজন রাখাল। তারা বুধবার সকালে গরু নিয়ে বাংলাদেশে ফেরার পথে ভারতীয় কোচবিহার ১৪০ বিএসএফ ব্যাটালিয়নের বাবুর বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা ভারতের অভ্যন্তরে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান সুবল চন্দ্র। তার মরদেহ বিএসএফ উদ্ধার করে ভারতীয় পুলিশে সোপর্দ করেছে।

লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তৌহিদুল আলম বলেন, ভারতের অভ্যন্তরে একটি মরদেহ পড়ে রয়েছে বলে জেনেছি। তবে তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রতিবাদসহ পতাকা বৈঠকের আহ্বান জানানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

রাশিয়ার কাছে যে ধরনের সহায়তা চায় ইরান

চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস, দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

তথ্যমন্ত্রীর সঙ্গে সংবাদপত্র শ্রমিক নেতাদের বৈঠক, ১০ম ওয়েজ বোর্ডসহ নানা দাবি উত্থাপন

এপ্রিলের ২৬ দিনেই এলো ২৭২ কোটি ডলার

হৃদয়-শামীমের ব্যাটে ঝড়, সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার

ধুনটে মাদকের আস্তানা থেকে গ্রেফতার ৬

দিনাজপুরে ডিআইএসটি’র নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত

১০

নারী প্রিমিয়ার লিগ ক্রিকেটে গুলশান ইয়ুথ ক্লাবের স্পনসর হিসেবে চুক্তিবদ্ধ স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড

১১

খুলনা প্রেসক্লাবে হামলার নেপথ্য নায়কদের খুঁজে বের করার তাগিদ

১২

উলিপুরে প্রকল্প অবহিতকরণ সভা

১৩

শ্রীপুরে ভয়াবহ লোডশেডিং, জনজীবনে দুর্ভোগ, মারা যাচ্ছে মুরগি, জেনারেটর চালিয়েও কাজ হচ্ছে না

১৪

আশুলিয়ায় এক ব্যবসায়ীর বাড়ীতে ডাকাতি

১৫

আশুলিয়ায় জামাগড়া পল্লী চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থা’র অভিষেক

১৬

রাঙামাটিতে ৪৮ কোটি টাকা ব্যয়ে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধন

১৭

মব সৃষ্টি ও বসতঘরে হামলার অভিযোগ: নিরাপত্তা চেয়ে আদালতের শরণাপন্ন

১৮

দিনাজপুরে জমে উঠছে গাবুড়া’র টমেটোর বাজার

১৯

নিরাপদ পানি-স্যানিটেশন সুবিধায় সিটি ব্যাংক এবং ওয়াটার ডট ওআরজির উদ্যোগ

২০