Online Desk
৭ এপ্রিল ২০২৬, ৬:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সওজ নির্মাণাধীন হোসেনপুর–দেওয়ানগন্জ আরসিসি সড়কে ফুটপাত-ড্রেন না থাকায় চরম ঝুঁকি

সওজ নির্মাণাধীন হোসেনপুর–দেওয়ানগন্জ আরসিসি সড়কে ফুটপাত-ড্রেন না থাকায় চরম ঝুঁকি

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে এমআরসি প্রকল্পাধীন হোসেনপুর – দেওয়ানগঞ্জ সড়কে আজও নির্মাণ হয়নি ফুটপাত ও ড্রেন।

২০২৩ সন থেকে শুরু হওয়া মান উন্নয়ন প্রকল্পে দীর্ঘসূত্রতা ও দপ্তরগুলোর সমন্বয়হীনতার কারণে নতুন বাজার এলাকার সড়কটি পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে ফুটপাত ও ড্রেনেজ ব্যবস্থাবিহীন জনসমাগমপূর্ণ ব্যস্ততম এলাকাটি। বর্ষা মৌসুমে বাজারের দোকানপাটে পানি ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকারহওয়ার আগাম চিন্তায় দিশেহার ব্যবসায়ীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, সড়ক ও জনপথ বিভাগের (সওজ) আওতায় চলমান উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে নতুন বাজার এলাকায় ফুটপাত ও ড্রেন নির্মাণের কথা থাকলেও জমি অধিগ্রহণ জটিলতা দেখিয়ে আন্তঃ বিভাগের গড়িমসি ও চিঠি চালাচালিতে কাজ এগোচ্ছে না। বিশেষ করে হোসেনপুর উপজেলার ধুলিহর মৌজার ১৩০২-০৩ নম্বর দাগের জমি এখনো অধিগ্রহণ না হওয়ায় ড্রেন নির্মাণ কাজ শুরু করা সম্ভব হচ্ছে না।

কিশোরগন্জ জেলা সড়ক ও জনপথ বিভাগের চলতি দায়িত্বে থাকা নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল জানান, “ড্রেন নির্মাণ কাজ দ্রুত শুরু করা হবে। ইতোমধ্যে অধিকাংশ জায়গা অধিগ্রহণ সম্পন্ন হয়েছে।” তবে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিতর্কিত ১৩০২-০৩ দাগের জমি নিয়ে এখনো কোনো কার্যকর অগ্রগতি হয়নি।এমন কি অধিগ্রহণ তালিকা থেকে পাশ কাটিয়ে গেছেন।

এ বিষয়ে জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের একটি সূত্র জানায়, জমি অধিগ্রহণের জন্য নির্বাহী প্রকৌশলীকে অনেক আগেই চিঠি পাঠানো হয়েছে। কিন্তু নির্বাহী প্রকৌশলীর দাবি, তিনি ওই চিঠি বিলম্বে পেয়েছেন।তাই একটা অংশে বিলম্ব হচ্ছে।

অন্যদিকে, হোসেনপুর পৌরসভা কর্তৃপক্ষ সওজ রাস্তা নির্মাণ করার সময় আমাদের ড্রেনের উপরে রাস্তা করে , জনভোগান্তি লাগবে দ্রুত জমি অধিগ্রহণ সম্পন্ন করে প্রকল্পের কাজ শেষ করা জরুরি। কিন্তু দীর্ঘদিন ধরে এক দপ্তর থেকে আরেক দপ্তরে ফাইল ঘোরাফেরা করলেও বাস্তব কাজের কোনো অগ্রগতি হয়নি।

বিএস দাগ ১৩০২-০৩ দাগে ৬০ ফুট জায়গা সরকারিভাবে অধিগ্রহণ করা হলে মালিক পক্ষের সম্মতি রয়েছে বলে জানা গেছে।কিন্তু সওজ কর্তৃপক্ষ এল.এ কেস্ নং ১৮/২০২২-
২৪ এর আওতায় হোসেনপুরের ধুলিহর মৌজায় বিএস দাগ নং ১৩০৬ – এ . ০০১৩ একর ভূমি অধিগ্রহণ এর প্রস্তাব কাগজ পএে প্রমাণ থাকলেও সরেজমিন পরিদর্শন ও ম্যাপ যাচাই করে এ ধরনের কোনো পদক্ষেপের প্রমাণ পাওয়া যায়নি। বরং তাদের দেওয়া এক চিঠিতে ১৩০৯ নম্বর দাগে সরকারি সম্পত্তির কথা উল্লেখ করা হয়েছে, যা সংশ্লিষ্ট দাগের সঙ্গে সম্পূর্ণ ভিন্ন।

জমির মালিক তানভীর আহমদ সুমন অভিযোগ করে বলেন, “আমাদের কাছে ৪০ শতাংশ কমিশন দাবি করা হচ্ছে। না দিলে জমি অধিগ্রহণ করা হবে না—এভাবে প্রায় এক বছর ধরে আমাদের ঘুরানো হচ্ছে।” তিনি আরও বলেন, “ড্রেন না থাকায় বর্ষায় দোকানে পানি ঢুকে যায়, ব্যবসা মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

স্থানীয়দের অভিযোগ, ফুটপাত না থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। সম্প্রতি এক বৃদ্ধা মহিলা দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান, যা এলাকাবাসীর মধ্যে উদ্বেগ আরও বাড়িয়েছে।

অপরদিকে প্রকল্পের মনিটরিং টিমও ২০২৩ সনের সাত ডিসেম্বর দ্রূত অধিগ্রহণ সম্পন্ন করার জন্য জেলা প্রশাসকের সংগে সমন্বয় করার জন্য নির্দেশনা প্রদান করে গেলেও অদৃশ্যকারণে অধিগ্রহণ কাজে মন্হর গতি প্রতীয়মান হয়।

এলাকাবাসী দ্রুত জমি অধিগ্রহণ সম্পন্ন করে ফুটপাত ও ড্রেন নির্মাণের মাধ্যমে সড়কটিকে নিরাপদ করার দাবি জানিয়েছেন। অন্যথায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাউফলে চোরাই গরু উদ্ধার : আটক ২

হামের উপসর্গ নিয়ে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু

বৈশাখী শোভাযাত্রায় মুখে মুখোশ নিষিদ্ধ

উলিপুরে দুইটি ইট ভাটায় সাড়ে ৯ লাখ টাকা জরিমানা

সমুদ্রের বরফ গলে হাজারো ছানার মৃত্যু, বিলুপ্তির ঝুঁকিতে ‘সম্রাট পেঙ্গুইন’

রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

‘গণবিরোধী’ বিলের দায় নেবে না জামায়াত, সংসদে ওয়াকআউট

নাগেশ্বরীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বকশীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময়

ধনবাড়ীতে নন্দী খালের পুন: খনন কাজের উদ্বোধন

১০

কুবিতে র‌্যাগিং, বুলিং ও হয়রানির বিরুদ্ধে কঠোর অবস্থান প্রশাসনের

১১

৪২ দিনে দেশে কোনো গুম-ক্রসফায়ার হয়নি: আইনমন্ত্রী

১২

ধুনটে রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এমপি পুত্র আসিফ

১৩

ওয়ালটন পণ্য কিনে আবারো মিলিয়নিয়ার হওয়ার সুযোগ 

১৪

ধুনট কৃষক ও কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

১৫

বাউফলে অগ্নিকান্ডে ০৪টি বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১৬ লাখ টাকা

১৬

আশুলিয়ায় শিক্ষককে হয়রানী করতে অপ-প্রচার সহ থানায় মিথ্যা অভিযোগ

১৭

ভূরুঙ্গামারীতে বিএনপি নেতা কর্তৃক উপজেলা প্রকৌশলীকে প্রাণ নাশের হুমকী, থানায় জিডি

১৮

কটিয়াদীতে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

১৯

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

২০