
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বিভিন্ন এলাকার সাড়ে ৫ শত গরীব অসহায় পরিবারের মাঝে কালের কন্ঠের শুভ সংঘ কর্তৃক ত্রাণ বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলা সদর এস এস সরকারি উচ্চ বিদ্যালয় ও পারুলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ত্রাণ বিতরণ করা হয়।
বিতরনীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন, বিশেষ অতিথি ইউএনও সামিউল আমিন ও সহকারী কমিশনার ভুমি শামীমা সুলতানা। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক প্রেস ক্লাব প্রতিষ্ঠাতা কাজী আলতাব হোসেন। অন্যান্যের মধ্যে কালের কন্ঠ শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামান, রংপুর প্রতিনিধি স্বপন চৌধুরী স্থানীয় প্রতিনিধি হাসানুজ্জামান হাসান প্রমুখ বক্তব্য রাখেন।