Shakil Shah
১৪ সেপ্টেম্বর ২০২১, ৭:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাতীবান্ধায় সরকারী গাছ কাটার মহাৎসব

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি:

 

লালমনিরহাটের হাতীবান্ধায় সরকারী রাস্তার গাছ কাটার যেন মহাৎসব শুরু হয়েছে। বিভিন্ন অযুহাতে অবৈধভাবে কাটা হচ্ছে এসব গাছ। ওই উপজেলার বড়খাতা ইউনিয়নের পর এবার সিঙ্গিমারী ইউনিয়নের ধুবনী গ্রামেও রাতের আধারে কাটা হচ্ছে এসব গাছ। রাস্তার সরকারী গাছ কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেওয়ায় অনেকেই রাস্তার গাছ কাটার সিন্ডিকেটের সাথে জড়িয়ে পড়ছে। জানা গেছে, ওই উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের ধুবনী গ্রামের হাজীর মোড় এলাকায় মঙ্গলবার ভোরে দুটি বিশাল আকারের ইউক্যালিপটাস গাছ কেটে নিয়ে যায় একটি সিন্ডিকেট। তার দুদিন আগে ওই গ্রামের তিস্তা মোড় এলাকায় আরও দুটি ইউক্যালিপটাস গাছ কেটে নিয়ে যায় ওই সিন্ডিকেটের সদস্যরা। বিষয়টি স্থানীয় লোকজন মৌখিকভাবে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মোশারফ হোসেনকে অভিযোগ করলেও তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেননি।

এ বিষয়ে সিঙ্গিমারী ফেডারেশন চেয়ারম্যান তবিবর রহমান জানান, ওই গাছ দুটি শেখ রাসেল ক্লাব নামে স্থানীয় একটি ক্লাবকে দান করেছি। তাদেরকে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সাথে কথা বলে গাছ কাটতে বলেছিলাম। আর এর আগে তিস্তা মোড়ের দক্ষিণের গাছ একটা মাদ্রাসায় দান করেছি। শেখ রাসেল ক্লাবের সভাপতি এরশাদ আলী জানান, ফেডারেশনের সদস্য তৈয়ব আলী ও আবেদ আলী সাথে কথা হয়েছিল। তারাই গাছ কেটে আমার ক্লাবে দিতে চেয়েছিনেল।

ইউপি সদস্য মোশারফ হোসেন বলেন, গাছ কাটার বিষয়ে আগে থেকে কিছু জানি না। খবর পাওয়ার পর গাছ উদ্ধার করে আমার জিম্মায় নিয়ে রেখেছি।

সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু জানান, গাছ কাটার বিষয়ে কেউ আমার সাথে কথা বলেনি। এ বিষয়ে আমি কিছু জানি না, ফেডারেশনের লোকজন ভাল বলতে পারবে।
হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিন জানান, এ বিষয়ে আমি কিছু জানি না। খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

রাশিয়ার কাছে যে ধরনের সহায়তা চায় ইরান

চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস, দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

তথ্যমন্ত্রীর সঙ্গে সংবাদপত্র শ্রমিক নেতাদের বৈঠক, ১০ম ওয়েজ বোর্ডসহ নানা দাবি উত্থাপন

এপ্রিলের ২৬ দিনেই এলো ২৭২ কোটি ডলার

হৃদয়-শামীমের ব্যাটে ঝড়, সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার

ধুনটে মাদকের আস্তানা থেকে গ্রেফতার ৬

দিনাজপুরে ডিআইএসটি’র নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত

১০

নারী প্রিমিয়ার লিগ ক্রিকেটে গুলশান ইয়ুথ ক্লাবের স্পনসর হিসেবে চুক্তিবদ্ধ স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড

১১

খুলনা প্রেসক্লাবে হামলার নেপথ্য নায়কদের খুঁজে বের করার তাগিদ

১২

উলিপুরে প্রকল্প অবহিতকরণ সভা

১৩

শ্রীপুরে ভয়াবহ লোডশেডিং, জনজীবনে দুর্ভোগ, মারা যাচ্ছে মুরগি, জেনারেটর চালিয়েও কাজ হচ্ছে না

১৪

আশুলিয়ায় এক ব্যবসায়ীর বাড়ীতে ডাকাতি

১৫

আশুলিয়ায় জামাগড়া পল্লী চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থা’র অভিষেক

১৬

রাঙামাটিতে ৪৮ কোটি টাকা ব্যয়ে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধন

১৭

মব সৃষ্টি ও বসতঘরে হামলার অভিযোগ: নিরাপত্তা চেয়ে আদালতের শরণাপন্ন

১৮

দিনাজপুরে জমে উঠছে গাবুড়া’র টমেটোর বাজার

১৯

নিরাপদ পানি-স্যানিটেশন সুবিধায় সিটি ব্যাংক এবং ওয়াটার ডট ওআরজির উদ্যোগ

২০