Shakil Shah
১৮ এপ্রিল ২০২২, ৫:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এক সেঞ্চুরির জন্য ছয় বছর অপেক্ষা

ভোরের দর্পণ ডেস্কঃ

ঢাকা লিগে সবশেষ সেঞ্চুরি পেয়েছেন ২০১৬ সালে। সেবার প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে মিরপুর শেরেবাংলায় শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে ৯৭ বলে ১০০ রানের ইনিংস খেলেছিলেন সাব্বির।

সেই সেঞ্চুরির পর তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করতে লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে জাতীয় দলে অনিয়মিত হয়ে যাওয়া সাব্বিরকে।

ঢাকা লিগের চলতি আসরে সোমবারের আগে ১০ ম্যাচে ৯ ইনিংসে ব্যাট করতে নেমে সেঞ্চুরিতো দূরে থাক, একটি ফিফটির ইনিংসও খেলতে পারেননি সাব্বির। তবে লিগের সুপার লিগ পর্বের প্রথম ম্যাচেই দারুণ ব্যাটিং করেছেন সাব্বির।

সোমবার বিকেএসপিতে লেজেন্ডস অব রূপগঞ্জের হয়ে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে ১১১ বলে ৮টি চার ও সমান ছক্কার সাহায্যে ১২৫ রানের ইনিংস খেলেন সাব্বির। লিস্ট ‘এ’ ক্রিকেটে তার ক্যারিয়ার সেরা ইনিংস এটি।

লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৬৯ ম্যাচে সাব্বিরের মাত্র চতুর্থ সেঞ্চুরি এটি। এই সংস্করণে সবশেষ তিন অঙ্কের স্বাদ পেয়েছিলেন তিনি জাতীয় দলের হয়ে, ২০১৯ সালের ফেব্রুয়ারিতে। নিউজিল্যান্ড সফরে সেবার সিরিজের শেষ ওয়ানডেতে করেছিলেন ১১০ বলে ১০২ রান।

সাব্বিরের সেঞ্চুরি আর ভারতীয় ব্যাটসম্যান চিরাগ জানির ৭ ছক্কায় ৬৬ বলের ৯৫ রানের অপরাজিত ইনিংসে লেজেন্ডস অব রূপগঞ্জ ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৩২৫ রান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০২৮

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসীম উদ্দীন আহমেদ এমপিকে সংবর্ধনা

পশ্চিম বড়ঘোনা রহমানীয়া মাদরাসায় তারেক আবদুল্লাহ: গ্রাম থেকেই দেশসেরা হওয়ার আহ্বান

মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মিরসরাইয়ের যুবদল নেতা কামালের মৃত্যু হত্যা নাকি দুর্ঘটনা এটি তদন্তের বিষয় – এমপি নুরুল আমিন

গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার -প্রধান তথ্য অফিসার

বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সন্মাননা উৎসব অনুষ্ঠিত

আশুলিয়ায় সুদের টাকার জন্য স্বামী স্ত্রীকে মারধর; প্রতিবাদ করায় উল্টো অপপ্রচার

গৌরীপুরে বজ্রপাতে এক জনের মৃত্যু

সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ, ঝুঁকি নিয়ে চলাচল করে ২০ গ্রামের মানুষ

১০

পটুয়াখালীতে এলজিইডি প্রধান প্রকৌশলীর শুভাগমন উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

১২

সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা

১৩

শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার

১৪

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার

১৫

বকশীগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ

১৬

সিংড়ায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

১৭

টোকেন বাণিজ্যে তেল সরবরাহে অনিয়ম: সরিষাবাড়ীর ঝিনাই ফিলিং স্টেশনে সিন্ডিকেটের দাপট

১৮

আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

১৯

ডোমারে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, ঘটনাস্থলেই অজ্ঞান এক অভিযুক্ত

২০