Online Desk
২৩ এপ্রিল ২০২৬, ৫:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কটিয়াদী মডেল থানায় বর্ণাঢ্য আয়োজনে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

কটিয়াদী মডেল থানায় বর্ণাঢ্য আয়োজনে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ‘আমার পুলিশ আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানায় বর্ণাঢ্য আয়োজনে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে।

গত রবিবার (১৯শে এপ্রিল) বেলা ১টার দিকে থানা কম্পাউন্ডে স্থানীয় জনগণ ও প্রশাসনের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার এবং উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময়ের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

কটিয়াদী মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ, মডেল থানার ওসি (তদন্ত) শ্যামল মিয়া, উপজেলা জামায়াতের আমীর মোজাম্মেল হক জোয়ার্দার, উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন, শফিকুর রহমান বাদল ও মোঃ শহিদুল্লাহ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান মিঠু ও শফিকুল ইসলাম ফুলু, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিএনপি-জামায়াতসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

সভায় বক্তারা নবাগত ওসি মোঃ রফিকুল ইসলামের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, যোগদানের পর থেকেই তিনি এলাকায় চুরি, ছিনতাই, মাদক, জুয়া ও ইভটিজিংয়ের মতো সামাজিক অপরাধ দমনে কঠোর ও অগ্রণী ভূমিকা পালন করছেন। কটিয়াদীর সাধারণ মানুষ ইতিপূর্বে এমন জনবান্ধব পুলিশ কর্মকর্তা দেখেননি বলে অনেকে মন্তব্য করেন। সভা শেষে উপস্থিত সকলকে মিষ্টি মুখ করিয়ে পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধন দৃঢ় করার এক অনন্য নজির স্থাপন করেন ওসি রফিকুল ইসলাম।

এদিকে, নবাগত ওসির এই জনপ্রিয়তা ও জনবান্ধব ইমেজে ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারে লিপ্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিভিন্ন ‘ফেক আইডি’ ব্যবহার করে তাঁর বিরুদ্ধে ভিত্তিহীন মন্তব্য এবং ‘ডিবি হারুনের ভাতের হোটেল’-এর মতো বিতর্কিত প্রসঙ্গের সাথে তুলনা করে সম্মানহানির চেষ্টা চালানো হচ্ছে।

এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কটিয়াদী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ মোফাসসেল সরকার বলেন, “একজন সৎ ও নিষ্ঠাবান অফিসারের সুনাম নষ্ট করতে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপপ্রচার ছড়াচ্ছে, তাদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। কটিয়াদীর সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষ এই অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ।”

এ বিষয়ে পুলিশ প্রশাসন ও সাইবার ক্রাইম ইউনিটের দৃষ্টি আকর্ষণ করে কটিয়াদীর সচেতন মহল দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল টাইগাররা

রাঙামাটির কাপ্তাই হ্রদে ডুবে এক শিশুর মৃত্যু

কাহালুর নবাগত ইউএনও মলিহা খানমকে ফুলেল শুভেচ্ছা জানালেন বিভিন্ন ইউ পির চেয়ারম্যানবৃন্দ

ভুরুঙ্গামারীতে শাহা ফিলিং স্টেশনে জ্বালানি বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ, ভোক্তাদের মাঝে উত্তেজনা

দক্ষ মানবসম্পদ গঠনে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট কাজ করে যাচ্ছে প্রতিমন্ত্রী রাজীব আহসান

গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ-২০২৬-এর তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন

দুমকীতে ফেরি থেকে পড়ে নিখোঁজ হওয়া বৃদ্ধের মরদেহ উদ্ধার

এপ্রিলের ২২ দিনে রেমিট্যান্স এলো ২৪১ কোটি ডলার

রাঙামাটির বরকল উপজেলা জামাতের সেক্রেটারির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

লংগদুতে করল্যাছড়ি বাজার কমিটির নির্বাচন সম্পন্ন অনুষ্ঠিত

১০

নোয়াখালীতে নবায়নযোগ্য জ্বালানি ও জলবায়ু সচেতনতায় স্কুলভিত্তিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

১১

নাগেশ্বরীতে যমুনা নদী টেকসই ব্যবস্থাপনা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

বড়াইগ্রামে গানের ক্লাশে ডেকে নিয়ে ছাত্রীকে ধর্ষণ; নারীসহ আটক ২

১৩

আলীকদম উপজেলার দূর্গম অঞ্চলে হাজার ঘনফুট বনের কাঠ উজাড়, প্রশাসনের অভিযান

১৪

গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন

১৫

ধুনটে যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬

বাগেরহাটে দখল-লুটপাট, নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন

১৭

দশমিনায় খালের পাড় ভাঙন রোধ ও টেকসই সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

১৮

শ্রীপুর পৌরসভার মেয়র পদে প্রার্থী হতে চান – এস. এম. রুহুল আমীন

১৯

সিংড়ায় ত্রাণ গোডাউনের উদ্বোধন করলেন ডিসি

২০