Online Desk
২৩ এপ্রিল ২০২৬, ৬:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দশমিনায় খালের পাড় ভাঙন রোধ ও টেকসই সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

দশমিনায় খালের পাড় ভাঙন রোধ ও টেকসই সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি: দশমিনা উপজেলার বহুমুখী গুরুত্বপূর্ণ সড়কসংযোগকারী সরজুবাগ ও চরহোসনাবাদ এলাকার মধ্যবর্তী খালের উভয় পাড়ের ভয়াবহ ভাঙন রোধ এবং টেকসই সড়ক নির্মাণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এলাকাবাসীর পক্ষে স্থানীয় বাসিন্দারা এই স্মারকলিপি দেন। এতে বলা হয়, প্রায় দুই দশক আগে খালটি মাত্র ১৫ ফুট প্রশস্ত থাকলেও বর্তমানে তা ২৫-৩০ ফুটে বিস্তৃত হয়েছে। ফলে খালের দুই পাড়ে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে এবং প্রতিনিয়ত বসতবাড়ি, কৃষিজমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকির মুখে পড়ছে

এ সময় উপস্থিত ছিলেন, দশমিনা উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ডাঃ গোলাম মোস্তফা,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুজ্জামান বাদল,দশমিনা বাজার বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল হক মিয়া,দশমিনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহজাদা তাহমিন, উপজেলা সেবক দলের সাবেক আহ্বায়ক জুবায়ের হোসেন আক্কাস সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী কৃষক শ্রমিক সর্বস্তরের জনসাধারণ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ইতোমধ্যে পাঁচ শতাধিক ঘরবাড়ি খালের ভাঙনে বিলীন হয়েছে। এছাড়া দশমিনা থানা কমপ্লেক্স, সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনাসহ বহু সরকারি-বেসরকারি স্থাপনা ঝুঁকির মধ্যে রয়েছে।

এলাকাবাসীর পক্ষ থেকে দশমিনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহজাদা তোহামিম জানান, খালটির দক্ষিণ পাড়ে গুরুত্বপূর্ণ সড়কটি ভেঙে যাওয়ায় উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিকল্প সড়ক নির্মাণ করা হলেও সেটিও বিভিন্ন স্থানে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। খালপথে অবৈধভাবে বালু উত্তোলন, ভারী নৌযান চলাচল ও পানি প্রবাহের চাপ বৃদ্ধির কারণে ভাঙন আরও তীব্র আকার ধারণ করেছে।

এ অবস্থায় দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্মারকলিপিতে খালের উভয় পাড়ে স্থায়ী বাঁধ/ওয়াল নির্মাণ, গেট স্থাপন, বালু উত্তোলন নিয়ন্ত্রণ এবং জনগণের যাতায়াতের সুবিধার্থে টেকসই সড়ক নির্মাণের জোর দাবি জানানো হয়।

এ বিষয়ে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে জনদুর্ভোগ কমে এবং স্থায়ী সমাধান নিশ্চিত করা যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুমকীতে ফেরি থেকে পড়ে নিখোঁজ হওয়া বৃদ্ধের মরদেহ উদ্ধার

এপ্রিলের ২২ দিনে রেমিট্যান্স এলো ২৪১ কোটি ডলার

রাঙামাটির বরকল উপজেলা জামাতের সেক্রেটারির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

লংগদুতে করল্যাছড়ি বাজার কমিটির নির্বাচন সম্পন্ন অনুষ্ঠিত

নোয়াখালীতে নবায়নযোগ্য জ্বালানি ও জলবায়ু সচেতনতায় স্কুলভিত্তিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

নাগেশ্বরীতে যমুনা নদী টেকসই ব্যবস্থাপনা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বড়াইগ্রামে গানের ক্লাশে ডেকে নিয়ে ছাত্রীকে ধর্ষণ; নারীসহ আটক ২

আলীকদম উপজেলার দূর্গম অঞ্চলে হাজার ঘনফুট বনের কাঠ উজাড়, প্রশাসনের অভিযান

গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন

ধুনটে যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১০

বাগেরহাটে দখল-লুটপাট, নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন

১১

দশমিনায় খালের পাড় ভাঙন রোধ ও টেকসই সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

১২

শ্রীপুর পৌরসভার মেয়র পদে প্রার্থী হতে চান – এস. এম. রুহুল আমীন

১৩

সিংড়ায় ত্রাণ গোডাউনের উদ্বোধন করলেন ডিসি

১৪

সরিষাবাড়ীতে স্টেশন মাস্টারের গাফিলতিতে লাইন ব্লাস্টিং, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীসহ ট্রেন

১৫

বকশীগঞ্জে ধানখেতে মিলল এক ড্রাম অকটেন

১৬

কটিয়াদী মডেল থানায় বর্ণাঢ্য আয়োজনে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

১৭

লালপুরে পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা

১৮

জোরারগঞ্জে ছিনতাইয়ের সময় কিশোর গ্যাং এর ৩ সদস্য গ্রেফতার, কাটার ও নগদ টাকা উদ্ধার

১৯

আড়াইহাজারে ইরি স্কিমের পানির ড্রেন বন্ধ করে দিয়েছে প্রভাবশালীরা, ২০০ বিঘা জমির সেচ বন্ধ!

২০