২৯ মে ২০২০, ৯:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

করোনায় ৩৪.৩৯ শতাংশ পুলিশ সুস্থ হচ্ছেন, আক্রান্ত ৪,৫৪৪ জন

বাংলাদেশ পুলিশের করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত সদস্যের প্রতি তিনজনে একজন সদস্য এরমধ্যে করোনাকে হটিয়ে সুস্থ হয়েছেন। এখনো পর্যন্ত মোট আক্রান্ত চার হাজার ৫৪৪ জনের মধ্যে এক হাজার ৫৬৩ জন পুলিশ সদস্য করোনাজয়ী হয়ে সুস্থ হয়েছেন। পুলিশ সদস্যদের সুস্থতার হার ৩৪.৩৯ শতাংশ।

আজ শুক্রবার পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া সোহেল রানা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ শুক্রবার পর্যন্ত হিসাব অনুযায়ী, বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মোট চার হাজার ৫৪৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন এক হাজার ৬৩ জন। এখনো চিকিৎসাধীন আছেন দুই হাজার ৯৮১ জন। সুস্থ হয়ে ঘরে ফেরা এসব বেশির ভাগ পুলিশ সদস্য কাজে ফিরেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদের ঐকান্তিক প্রচেষ্টা ও নির্দেশনায় করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের সুচিকিৎসা ও সর্বোত্তম সেবা নিশ্চিত করতে নেওয়া হয়েছে নানামুখী পদক্ষেপ। এরই ফলশ্রুতিতে করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের সুস্থতার হার একদিকে যেমন দ্রুততার সঙ্গে বাড়ছে, অন্যদিকে কমছে নতুন করে সংক্রমণের সংখ্যা।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পুলিশ সদস্যদের মধ্যে করোনা সংক্রমণ ঝুঁকি কমাতে আইজিপির নির্দেশে বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য সর্বোত্তম সেবা ও শুশ্রূষা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ভাড়া করাসহ সব পুলিশ হাসপাতালে চিকিৎসার জন্য পর্যাপ্ত পরিমাণ উন্নত চিকিৎসা সরঞ্জামাদি সংযোজন করা হয়েছে। এখনো পর্যন্ত ১৫ জন পুলিশ সদস্য করোনাকালে জীবন দিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০