
নিজস্ব প্রতিনিধি : গোপালগঞ্জে এসআই (নিঃ) পদে পদোন্নতি প্রাপ্ত পুলিশ অফিসারকে র্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে গোপালগঞ্জ জেলা পুলিশে কর্মরত এএসআই হতে এসআই পদে পদোন্নতি প্রাপ্ত মোঃ ইমরানকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ। র্যাংক ব্যাজ পরিয়ে পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাকে অভিনন্দন জানান এবং পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালন করে দেশ ও জনসেবায় নিজেকে নিয়োজিত রাখার আহ্বান জানান।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ জিয়াউল হক, পিপিএম উপস্থিত ছিলেন।