Online Desk
৩০ এপ্রিল ২০২৬, ৬:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেরপুরে বৃষ্টি-ঝড়ে ভুট্টা ও ধানের ব্যাপক ক্ষতি, হতাশ কৃষকরা

শেরপুরে বৃষ্টি-ঝড়ে ভুট্টা ও ধানের ব্যাপক ক্ষতি, হতাশ কৃষকরা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলায় টানা বৃষ্টি ও দমকা ঝড়ে ভুট্টা ও ধানের খেতে ব্যাপক ক্ষতি হয়েছে। মাঠজুড়ে হেলে পড়েছে পাকা ধান, নষ্ট হওয়ার পথে ভুট্টা। এতে উৎপাদন খরচ তুলতে না পেরে চরম হতাশায় পড়েছেন কৃষকরা।

উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, অনেক কৃষক বাধ্য হয়ে সময়ের আগেই ধান কাটছেন। কোথাও আবার ঝড়ে ভুট্টা গাছ মাটিতে লুটিয়ে পড়েছে। ফলে ফলন কমে যাওয়ার পাশাপাশি বাজারে কম দামে ফসল বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা।

কৃষক মোঃ আবু সাঈদ জানান, তিনি ২ বিঘা জমিতে ভুট্টা চাষে প্রায় ৪০ হাজার টাকা খরচ করেছেন। কিন্তু বর্তমান বাজারে দুই বিঘার ভুট্টা বিক্রি হয়েছে মাত্র ২০ হাজার টাকায়। এতে তিনি বড় ধরনের লোকসানে পড়েছেন।

আরেক কৃষক সুজন বলেন, দেড় বিঘা জমিতে ভুট্টা আবাদে প্রায় ২৫ হাজার টাকা ব্যয় করেছেন। কিন্তু ঝড়ের কারণে গাছ হেলে পড়ায় কাঙ্ক্ষিত ফলন পাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “এবার লাভ তো দূরের কথা, খরচই উঠবে না।”

কৃষক আবু সাঈদ আরও জানান, ৩ বিঘা জমিতে ধান চাষে তার প্রায় ৪৫ হাজার টাকা খরচ হয়েছে। কিন্তু ঝড় ও বৃষ্টিতে পাকা ধান খেতে পড়ে যাওয়ায় এখন চরম ক্ষতির আশঙ্কা করছেন তিনি। তার ভাষায়, “পানির মধ্যে ধান পড়ে থাকলে ধান নষ্ট হবে, খড়ও কাজে আসবে না।”

এছাড়াও কৃষক শাজাহান, ফরিদ, রফিক হাজি ও শহিদুলসহ অনেকেই তাদের ফসলের ক্ষতির কথা জানিয়েছেন। কৃষকদের অভিযোগ, কৃষি উপকরণের দাম বাড়লেও ফসলের ন্যায্যমূল্য না পাওয়ায় তারা দিশেহারা হয়ে পড়েছেন।

স্থানীয় কৃষকদের দাবি, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে দ্রুত সরকারি সহায়তা প্রদান করা হোক। একই সঙ্গে সহজ শর্তে কৃষিঋণ দেওয়ারও আহ্বান জানিয়েছেন তারা।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার, ফারজানা আক্তার জানান, “প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে প্রায় ১ হাজার ৮৭ বিঘা জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণে মাঠ পর্যায়ে কাজ চলছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ অফিসারকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ

দীর্ঘ ১০৪ বছর পর কলাপাড়ায় যুগ্ম জেলা জজ ও যুগ্ন জেলা দায়রা জজ আদলতের কার্যক্রমের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সম্পাদক তরিকুল

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাবের অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, গ্রেফতার ২

শ্রীপুরে বৃষ্টি হলেই স্কুল মাঠে হাটু পানি, খেলাধুলা বন্ধ থাকে পুরো বর্ষাকাল

বকশীগঞ্জে অবৈধভাবে জ্বালানি সংগ্রহ, যুবকের ১০ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে পরিবারের অভিযোগে মামলা নেয়নি পুলিশ,অপমৃত্যুর মামলা

সৌদি আরব পৌঁছেছেন ৩৯ হাজার ৩৯৮ হজযাত্রী

কালকিনিতে প্রশ্ন বিতরণে অনিয়ম করায় কেন্দ্রসচিব ও কক্ষপরিদর্শকসহ চারজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান

১০

শেরপুরে বৃষ্টি-ঝড়ে ভুট্টা ও ধানের ব্যাপক ক্ষতি, হতাশ কৃষকরা

১১

বদলি হয়ে গেলো নাজিরহাট হাইওয়ে থানার ওসি সাহাব উদ্দীন

১২

সাভারে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা

১৩

ফুলবাড়ীতে বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলা

১৪

আশুলিয়ায় দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার; ১০০ পিচ ইয়াবা উদ্ধার

১৫

বাগেরহাটে যুব ও নারীবান্ধব স্বাস্থ্যসেবা ও বাজেট নিশ্চিতে এডভোকেসি সভা

১৬

ধুনটে ইউনিয়ন পর্যায়ে ছাত্রদলের সদস্য ফরম বিতরণের উদ্বোধন

১৭

লংগদুতে ইসলামিক ফাউন্ডেশন এর ইমাম সম্মেলন অনুষ্ঠিত

১৮

রায়পুরে তিন সন্তানদের নিয়ে তিন দিন খোলা আকাশের নিচে

১৯

বিজয়নগরে দেশ রূপান্তর এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০