Shakil Shah
১ ফেব্রুয়ারী ২০২২, ৬:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লার জয়ের রথ থামাল ঢাকা

ভোরের দর্পণ ডেস্ক:

চলতি বিপিএলে নিজেদের প্রথম তিন ম্যাচে টানা জিতে পয়েন্ট টেবিলের শীর্ষেই ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ইমরুল কায়েসের নেতৃত্বাধীন দলের জয়ের রথ থামাতে পারেনি সিলেট, বরিশাল ও চট্টগ্রাম।

মঙ্গলবার বিপিএলের ১১তম ম্যাচে নিজেদের চতুর্থ ম্যাচ খেলে কুমিল্লা। এদিন চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবালের ব্যাটিং ঝড়ে ৬ উইকেটে ১৮১ রান করে ঢাকা।

দলের হয়ে ৪১ বলে তিন চার ও ৪টি ছক্কায় সর্বোচ্চ ৭০ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক রিয়াদ। ৩৫ বলে দুই চার ও তিন ছক্কায় ৪৬ রান করেন তামিম।

টার্গেট তাড়া করতে নেমে ১২ রানে লিটন দাস ও ফাফ ডু প্লেসির উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে কুমিল্লা। তৃতীয় উইকেটে মাহমুদুল হাসান জয়ের সঙ্গে ৭০ রানের জুটি গড়েন অধিনায়ক ইমরুল কায়েস।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে ১৭.৩ ওভারে ১৩১ রানেই অলআউট হয় কুমিল্লা। দলের হয়ে ৩০ বলে সর্বোচ্চ ৪৬ রান করেন তরুণ ওপেনার মাহমুদুল হাসান। ২৩ বলে ২৮ রান করেন ইমরুল।

ঢাকার জয়ে ২.৩ ওভারে ১৭ রানে ৩ উইকেট নেন আন্দ্রে রাসেল। দুটি করে উইকেট নেন কায়েস আহমেদ ও এবাদত হোসেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পশ্চিম বড়ঘোনা রহমানীয়া মাদরাসায় তারেক আবদুল্লাহ: গ্রাম থেকেই দেশসেরা হওয়ার আহ্বান

মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মিরসরাইয়ের যুবদল নেতা কামালের মৃত্যু হত্যা নাকি দুর্ঘটনা এটি তদন্তের বিষয় – এমপি নুরুল আমিন

গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার -প্রধান তথ্য অফিসার

বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সন্মাননা উৎসব অনুষ্ঠিত

আশুলিয়ায় সুদের টাকার জন্য স্বামী স্ত্রীকে মারধর; প্রতিবাদ করায় উল্টো অপপ্রচার

গৌরীপুরে বজ্রপাতে এক জনের মৃত্যু

সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ, ঝুঁকি নিয়ে চলাচল করে ২০ গ্রামের মানুষ

পটুয়াখালীতে এলজিইডি প্রধান প্রকৌশলীর শুভাগমন উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

১০

সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা

১১

শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার

১২

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার

১৩

বকশীগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ

১৪

সিংড়ায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

১৫

টোকেন বাণিজ্যে তেল সরবরাহে অনিয়ম: সরিষাবাড়ীর ঝিনাই ফিলিং স্টেশনে সিন্ডিকেটের দাপট

১৬

আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

১৭

ডোমারে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, ঘটনাস্থলেই অজ্ঞান এক অভিযুক্ত

১৮

“সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৯

রাঙ্গামাটিতে আন্ত: প্রেসক্লাব মত বিনিময় সভা অনুষ্ঠিত

২০