bhorerdarpan
১২ এপ্রিল ২০২০, ৭:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে জ্বর সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে ১ জনের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ এলাকায় জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে আজিজার রহমান ইচ্চু নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত শনিবার মৃত্যু বরণ করা ওই ব্যক্তির ছেলে স¤প্রতি গাজীপুর থেকে ফিরেছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। মৃত ব্যক্তিসহ তার পরিবারের অন্যান্যদের নমুনা সংগ্রহ করে পরিবারটিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু বক্কর সিদ্দিক জানান, নিহত ব্যক্তির জ্বর, সর্দি, শ্বাসকষ্ট থাকার খবর পাওয়ায় নিহত ব্যক্তিসহ তার স্ত্রী, ছেলে ও পুত্রবধুর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার ফল অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নে নারায়নগঞ্জ ফেরত ১১ জনের নমুনা সংগহ করে পরীক্ষার জন্য রংপুর পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নজরুল ইসলাম।
অন্যদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে ৪৫ জনসহ জেলায় মোট ১৯৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। জেলায় এ পর্যন্ত ১০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এদের মধ্যে ২৮ জনের রিপোর্ট এসেছে। এই ২৮ জনেরই রিপোর্ট নেগেটিভ।
সিভিল সার্জন ডা: মো. হাবিবুর রহমান জানান, বর্তমানে যাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তাদের সবাই ঢাকা ফেরত। আর জেলার যে সকল এলাকায় কোন ব্যক্তির করোনা উপসর্গ থাকার বিষয়টি সন্দেহ করা হচ্ছে তাদের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০২৮

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসীম উদ্দীন আহমেদ এমপিকে সংবর্ধনা

পশ্চিম বড়ঘোনা রহমানীয়া মাদরাসায় তারেক আবদুল্লাহ: গ্রাম থেকেই দেশসেরা হওয়ার আহ্বান

মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মিরসরাইয়ের যুবদল নেতা কামালের মৃত্যু হত্যা নাকি দুর্ঘটনা এটি তদন্তের বিষয় – এমপি নুরুল আমিন

গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার -প্রধান তথ্য অফিসার

বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সন্মাননা উৎসব অনুষ্ঠিত

আশুলিয়ায় সুদের টাকার জন্য স্বামী স্ত্রীকে মারধর; প্রতিবাদ করায় উল্টো অপপ্রচার

গৌরীপুরে বজ্রপাতে এক জনের মৃত্যু

সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ, ঝুঁকি নিয়ে চলাচল করে ২০ গ্রামের মানুষ

১০

পটুয়াখালীতে এলজিইডি প্রধান প্রকৌশলীর শুভাগমন উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

১২

সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা

১৩

শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার

১৪

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার

১৫

বকশীগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ

১৬

সিংড়ায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

১৭

টোকেন বাণিজ্যে তেল সরবরাহে অনিয়ম: সরিষাবাড়ীর ঝিনাই ফিলিং স্টেশনে সিন্ডিকেটের দাপট

১৮

আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

১৯

ডোমারে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, ঘটনাস্থলেই অজ্ঞান এক অভিযুক্ত

২০