Shakil Shah
২ অগাস্ট ২০২২, ৬:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ক্ষোভে সাবেক মন্ত্রীকে জুতা ছুড়ে মারলেন নারী

ভোরের দর্পণ ডেস্কঃ

দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার ভারতের পশ্চিমবঙ্গের সাবেক শিক্ষা ও শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের উদ্দেশে জুতা ছুড়ে মারলেন এক নারী। আজ মঙ্গলবার কলকাতার জোকা ইএসআই হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা করে বের হওয়ার সময় তার উদ্দেশে জুতা ছোড়েন ওই নারী।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, ইএসআই হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বের করা হচ্ছিল পার্থকে। সেখানেই স্বাস্থ্য পরীক্ষা করাতে এসেছিলেন শুভ্রা ঘড়ুই নামের ওই নারী। পার্থকে দেখা মাত্রই তিনি নিজের পা থেকে তার জুতা খুলে ছুড়ে মারেন সাবেক মন্ত্রীর উদ্দেশে। তখন পার্থ অবশ্য গাড়ির ভেতরে থাকায় তার গায়ে জুতা লাগেনি।

পরে ওই নারী বলেন, ‘ওদের কোটি কোটি টাকা। কলকাতার একাধিক জায়গায় ফ্ল্যাট কিনেছেন। এসি গাড়ি করে হাসপাতালে আসছেন। এতে আমাদের সমস্যা হচ্ছে। আমরা ঠিক মতো ডাক্তার দেখাতে পারছি না। তার জন্যই জুতা ছুড়েছি। জুতাটা ওর টাকে লাগলে শান্তি পেতাম।’

শুভ্রা ঘড়ুই কলকাতার আমতলার বাসিন্দা। তার একমাত্র মেয়ে উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করছে।

কেন পার্থকে জুতা ছুড়লেন- এমন প্রশ্নে শুভ্রা বলেন, ‘আমাদের ক্ষোভের বহিঃপ্রকাশ। হাজার মানুষ চাকরি পায়নি ওদের জন্য। তাদের সবার ক্ষোভের বহিঃপ্রকাশ।’

তিনি আরও বলেন, ‘কেন ছুড়ব না? উনি গরিব মানুষের টাকা নিয়ে ফ্ল্যাট কিনে রেখে দিয়েছেন। জুতা মারব না?’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০২৮

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসীম উদ্দীন আহমেদ এমপিকে সংবর্ধনা

পশ্চিম বড়ঘোনা রহমানীয়া মাদরাসায় তারেক আবদুল্লাহ: গ্রাম থেকেই দেশসেরা হওয়ার আহ্বান

মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মিরসরাইয়ের যুবদল নেতা কামালের মৃত্যু হত্যা নাকি দুর্ঘটনা এটি তদন্তের বিষয় – এমপি নুরুল আমিন

গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার -প্রধান তথ্য অফিসার

বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সন্মাননা উৎসব অনুষ্ঠিত

আশুলিয়ায় সুদের টাকার জন্য স্বামী স্ত্রীকে মারধর; প্রতিবাদ করায় উল্টো অপপ্রচার

গৌরীপুরে বজ্রপাতে এক জনের মৃত্যু

সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ, ঝুঁকি নিয়ে চলাচল করে ২০ গ্রামের মানুষ

১০

পটুয়াখালীতে এলজিইডি প্রধান প্রকৌশলীর শুভাগমন উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

১২

সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা

১৩

শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার

১৪

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার

১৫

বকশীগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ

১৬

সিংড়ায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

১৭

টোকেন বাণিজ্যে তেল সরবরাহে অনিয়ম: সরিষাবাড়ীর ঝিনাই ফিলিং স্টেশনে সিন্ডিকেটের দাপট

১৮

আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

১৯

ডোমারে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, ঘটনাস্থলেই অজ্ঞান এক অভিযুক্ত

২০