Shakil Shah
২৭ নভেম্বর ২০২১, ৫:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খালেদা জিয়াকে কেন বিদেশ নিতে হবে, ব্যাখ্যা দিলেন ফখরুল

ভোরের দর্পণ ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কেন বিদেশে উন্নত চিকিৎসার জন্য নিতে হবে তার ব্যাখ্যা দিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘খালেদা জিয়া পরিপাকতন্ত্রে ভুগছেন। রক্তপাতের উৎস বের করতে ডাক্তাররা কাজ করেছেন। কিন্তু পারছেন না। কারণ সেই ধরনের টেকনোলজি দেশে নেই।’

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘চিকিৎসকরা বারবার বলছেন খালেদা জিয়াকে একটি অ্যাডভান্স সেন্টারে নেওয়া দরকার। যেখানে পর্যাপ্ত টেকনোলজি আছে, যন্ত্রপাতিগুলো আছে, যেখানে গেলে তার সঠিক যে রোগ সেই রোগের জায়গাটা ধরতে পারবেন।’

আজ শনিবার রাজধানীর ডিআরইউতে ডা. মিলন দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘৯০’র ডাকসু ও সর্বদলীয় ছাত্রঐক্যের উদ্যোগে এ আলোচনা সভায় আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও ফজলুল হক মিলনের পরিচালনায় আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ‘৯০ এর ছাত্র নেতা হাবিবুর রহমান, খায়রুল কবির খোকন, জহির উদ্দিন স্বপন, নাজিম উদ্দিন আলম, মোস্তাফিজুর রহমান বাবুল প্রমুখ।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আওয়ামী লীগের নেতারা অনেকে অনেক কথা বলেছেন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘তারা বিদ্রুপ করতেও দ্বিধা করেন না-এরা এত অমানুষ।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ডা. মিলন একজন সক্রিয় রাজনৈতিক কর্মী ছিলেন। তিনি তার কাজের মধ্যদিয়ে, সংগ্রামের মধ্যদিয়ে বছরের পর বছর, যুগ যুগ ধরে আমাদের মাঝে বেঁচে আছেন। ডা. মিলনের মৃত্যুর মাত্র কয়েক দিনের ব্যবধানে স্বৈরাচার এরশাদ সরকারের পতন হয়েছিল। এই বিষয়গুলো অত্যন্ত প্রাসঙ্গিক-এগুলো আমাদের মনে রাখতে হবে।’

নব্বইর প্রেক্ষাপট আর আজকের প্রেক্ষাপট এক নয় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘স্বৈরাচারের চেয়ে ফ্যাসিবাদের পার্থক্য বিশাল। সেদিন একটি অংশের বিরুদ্ধে লড়তে হয়েছে, আজকে লড়তে হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে। এখন গুলি করে পুলিশ, গুলি করছে রাষ্ট্র- বাংলাদেশকে সুপরিকল্পিতভাবে বিরাজনীতিকরণ করার জন্য, রাজনীতিকে সরিয়ে ফেলার জন্য।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উলিপুরে নিজের জমানো টাকায় বুড়িতিস্তা নদীর ওপর কাঠের সেতু নির্মাণ করলেন আব্দুল করিম

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল টাইগাররা

রাঙামাটির কাপ্তাই হ্রদে ডুবে এক শিশুর মৃত্যু

কাহালুর নবাগত ইউএনও মলিহা খানমকে ফুলেল শুভেচ্ছা জানালেন বিভিন্ন ইউ পির চেয়ারম্যানবৃন্দ

ভুরুঙ্গামারীতে শাহা ফিলিং স্টেশনে জ্বালানি বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ, ভোক্তাদের মাঝে উত্তেজনা

দক্ষ মানবসম্পদ গঠনে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট কাজ করে যাচ্ছে প্রতিমন্ত্রী রাজীব আহসান

গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ-২০২৬-এর তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন

দুমকীতে ফেরি থেকে পড়ে নিখোঁজ হওয়া বৃদ্ধের মরদেহ উদ্ধার

এপ্রিলের ২২ দিনে রেমিট্যান্স এলো ২৪১ কোটি ডলার

রাঙামাটির বরকল উপজেলা জামাতের সেক্রেটারির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

১০

লংগদুতে করল্যাছড়ি বাজার কমিটির নির্বাচন সম্পন্ন অনুষ্ঠিত

১১

নোয়াখালীতে নবায়নযোগ্য জ্বালানি ও জলবায়ু সচেতনতায় স্কুলভিত্তিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

নাগেশ্বরীতে যমুনা নদী টেকসই ব্যবস্থাপনা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৩

বড়াইগ্রামে গানের ক্লাশে ডেকে নিয়ে ছাত্রীকে ধর্ষণ; নারীসহ আটক ২

১৪

আলীকদম উপজেলার দূর্গম অঞ্চলে হাজার ঘনফুট বনের কাঠ উজাড়, প্রশাসনের অভিযান

১৫

গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন

১৬

ধুনটে যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৭

বাগেরহাটে দখল-লুটপাট, নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন

১৮

দশমিনায় খালের পাড় ভাঙন রোধ ও টেকসই সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

১৯

শ্রীপুর পৌরসভার মেয়র পদে প্রার্থী হতে চান – এস. এম. রুহুল আমীন

২০